রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

টাঙ্গাইল ফরহাদ ক্যাডেট একাডেমি অভাবনীয় সাফল্য, ক্যাডেটে চান্স পেল ৩১ কৃতি শিক্ষার্থী 

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:৩৪ পিএম | 102 বার পড়া হয়েছে
টাঙ্গাইল ফরহাদ ক্যাডেট একাডেমি অভাবনীয় সাফল্য, ক্যাডেটে চান্স পেল ৩১ কৃতি শিক্ষার্থী 

টাঙ্গাইল পৌর শহরের বিশ্বাস বেতকার ঐতিবাহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘ফরহাদ ক্যাডেট একাডেমি’ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় চলতি বছরে লিখিত পরীক্ষায় ৩১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তারমধ্যে ১৯জন ছাত্র এবং ১২জন ছাত্রী।

গত শক্রবার (২৩ জানুয়ারি) উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন ফরহাদ একাডেমি। প্রতিষ্ঠানের হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়। শনিবার (২৪ জানুয়ারি) সকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়।

ফরহাদ ক্যাডেট একাডেমির চেয়ারম্যান ফরহাদুজ্জামান তালুকদার বলেন— ২০০৯ সাল থেকে সুনামের সাথে দক্ষ শিক্ষকদের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও তার সাফল্য ধরে রেখেছে এবং ৩১ জন কৃতি শিক্ষার্থী ক্যাডেটে ভর্তির লিখিত পরীক্ষায় চান্স পেয়েছে। যা ফলাফলে টাঙ্গাইলের শীর্ষে রয়েছে।

সংবর্ধনায় আবাসিক ও অনাবাসিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক শাহ আলম, মঞ্জুরুল হাবীব, রুহুল আমিন বাপ্পী, আবাসিক ভবন পরিচালক মো. লিমন, আবু সুফিয়ান আব্দুর রহিম মামুন প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ছবিঃ- ক্যাডেটে চান্স পাওয়া কৃতি শিক্ষার্থীবৃন্দ।

সৌদি থেকে পাঠানো কিং সালমান কর্তৃক উপহারের খেজুর পেলো কালীগঞ্জের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা

মোঃ ফারুক হোসাইন, নিজস্ব প্রতিনিধি লালমনির হাট। প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৪:৪৮ পিএম
সৌদি থেকে পাঠানো কিং সালমান কর্তৃক উপহারের খেজুর পেলো কালীগঞ্জের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা

অবশেষে সব জল্পনা কল্পনায় শেষ হলো খেজুরের চাহিদা। বিতরন করা হলো সরকার কর্তৃক পাঠানো সেই খেজুর।
সৌদি আরব থেকে কিং সালমান এর পাঠানো উপহারের খেজুর পেলো কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদ।
আজকে বেলা ৩ টায় এ খেজুর বিতরন উদ্ভোধন করেন উপজেলা প্রশাসন জনাব শামিমা আক্তার জাহান ও এইচ এম মাজহানুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
এ সময় জনাব শামিমা আক্তার জাহান বলেন অত্র উপজেলায় মোট বরাদ্দ ২৩ কার্টুনে ১৮৪ কেজি খেজুরের মধ্যে ৬৮ টি মাদ্রাসা ও ২ মসজিদ ২ থেকে ৪ কেজি পর্যন্ত খেজুর পাবেন, তার মধ্যে তিনি আজকে মোট ৪৩ টি প্রতিষ্ঠানে ৩ কেজি করে খেজুর প্রদান করেন। এবং বাকীগুলো পর্যায়ক্রমে আজ ও কালকের মধ্যেই বিতরন শেষ করবেন বলে তিনি জানিয়েন

‎রবি, ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ

‎মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত

‎রবি, ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৪:২৯ পিএম
‎মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত

‎বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গুলিতে নিহত হয়েছেন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ শেখ। শনিবার রাতে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।


‎উদয়পুর বাজার থেকে ফেরার পথে হামলা
‎স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাত প্রায় দশটার দিকে উদয়পুর বাজারে নিজের দোকান বন্ধ করে বাড়ির পথে হাঁটছিলেন সোহাগ শেখ। বাড়ি ফেরার সময় উদয়পুরের পানবাজার এলাকার একটি পাবলিক টয়লেটের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আকস্মিক এই হামলার পরপরই হামলাকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

‎হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
‎গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শরীরে একাধিক গুলির আঘাত ছিল।

‎নিহত সোহাগ শেখের বয়স প্রায় পঁয়তাল্লিশ বছর। তিনি উদয়পুর গ্রামের বাসিন্দা এবং আবু দাউদ শেখের ছেলে। একসময় তিনি মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি উদয়পুর বাজারে তার একটি হার্ডওয়্যার ব্যবসাও ছিল।

‎মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক জানিয়েছেন, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি ব্যবসায়িক বিরোধ নাকি রাজনৈতিক দ্বন্দ্ব—তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ শুরু করেছে।

‎এই হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৩:৩৩ পিএম
ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মার্চ ২০২৬-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ মার্চ রবিবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

সভায় ময়মনসিংহের বিভিন্ন সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাগণ নিজ দপ্তরের কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন। স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং তদন্তের ভিত্তিতে লাইসেন্স নবায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান। সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান, নগরীর সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। যানজট ও হকার নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। মশক নিধনে ও ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ, মশকনিরোধী ওষুধ, ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কারে কার্যক্রম চলমান।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, নিয়মিত নতুন প্রকল্প গুলোর কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মুক্তাগাছা টু সত্রাশিয়া বাইপাস সড়ক দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর জানান, ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের আওতায় ০৭ সাতটি কাজ চলমান। নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন শীর্ষ প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে। মজুদকৃত সার মনিটরিং ও প্রণোদনা কার্যক্রমে যাচাই-বাছাইপূর্বক তালিকা প্রণয়ন করা হচ্ছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান।

সভাপতি বলেন , আসন্ন ২৬ মার্চ উপলক্ষ্যে গৃহিত কর্মসূচিগুলোতে সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণদের পেশাদারিত্বের জায়গা থেকে সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানান। এছাড়াও আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগ এবং পরিবহন বিভাগের সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ দাপ্তরিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবে চলমান রয়েছে বলে উল্লেখ করেন। সভায় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, বিভাগীয় জেলা তথ্য অফিস ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!