মুন্সীগঞ্জে বিএনপি নেতাকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক নীতিমালা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা কে দল থেকে বহিষ্কার করেছে।
২৩শে জানুয়ারি রোজ শুক্রবার, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অভিযোগের সত্যতা পাওয়ায় প্রাথমিক সদস্য পদসহ দল থেকে তাদের বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
পাশাপাশি বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্ম বা কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল নেবে না বলেও স্পষ্ট করা হয়েছে। এছাড়া যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।














