বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬

রাজশাহী ওয়ারিয়র্স জিতেছে ৬৩ রানে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১০:২৯ পিএম | 67 বার পড়া হয়েছে
রাজশাহী ওয়ারিয়র্স জিতেছে ৬৩ রানে

রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস – ফাইনাল (রাতের ম্যাচ) | ঢাকা, মিরপুর | ২৩ জানুয়ারি ২০২৬

🏆 🇧🇩 রাজশাহী ওয়ারিয়র্স জিতেছে ৬৩ রানে

🏴 রাজশাহী ওয়ারিয়র্স
মোট রান: ১৭৪–৪ (২০ ওভার)
রান রেট: ৮.৭০
শীর্ষ ৫ ব্যাটসম্যান:
তানজিদ হাসান – ১০০ (৬২ বল)
সাহিবজাদা ফারহান – ৩০ (৩০ বল)
কেন উইলিয়ামসন – ২৪ (১৫ বল)
নাজমুল হোসেন শান্ত – ১১ (৭ বল)
জেমস নিশাম – ৭ (৬ বল)*
শীর্ষ ৫ বোলার (চট্টগ্রাম রয়্যালস):
শরিফুল ইসলাম – ৩৩–২ (৪ ওভার)
মুকিদুল ইসলাম – ২০–২ (৪ ওভার)
তানভীর ইসলাম – ১৭–০ (৩ ওভার)
মাহেদি হাসান – ৪৮–০ (৪ ওভার)
আমের জামাল – ৪৩–০ (৪ ওভার)

🏴 চট্টগ্রাম রয়্যালস
স্কোর: ১১১ অলআউট (১৭.৫ ওভার)
রান রেট: ৬.২২
শীর্ষ ৫ ব্যাটসম্যান:
মির্জা বেগ – ৩৯ (৩৬ বল)
আসিফ আলী – ২১ (১৬ বল)
হাসান নওয়াজ – ১১ (৭ বল)
জাহিদুজ্জামান – ১১ (১৩ বল)
মোহাম্মদ নাইম – ৯ (১০ বল
শীর্ষ ৫ বোলার (রাজশাহী ওয়ারিয়র্স):
বিনুরা ফার্নান্দো – ৯–৪ (৩ ওভার)
হাসান মুরাদ – ১৫–৩ (৪ ওভার)
জেমস নিশাম – ২৪–২ (৪ ওভার)
আবদুল গাফফার সাকলাইন – ২৪–১ (৩.৫ ওভার)
তানজিম হাসান সাকিব – ৩৭–০ (৩ ওভার)

শওকত হোসেন মুন্না

ক্লিন, গ্রীন ও নিরাপদ চট্টগ্রাম নগরী করতে চাই: ডাক্তার শাহাদাত হোসেন

শওকত হোসেন মুন্না প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:৫৬ এএম
ক্লিন, গ্রীন ও নিরাপদ চট্টগ্রাম নগরী করতে চাই: ডাক্তার শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা ও বিভাগকে সমন্বিতভাবে কাজ করে চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নগরীর সৌন্দর্য, পরিবেশ ও পথচারী নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে দৃশ্যমান কার্যক্রম জোরদার করতে হবে।
সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত এক সমন্বয় সভায় মেয়র এ নির্দেশনা প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং প্রকৌশল বিভাগের কর্মকর্তারা।
সভায় মেয়র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নগরীর সড়কসমূহের পাশে সৌন্দর্যবর্ধন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা নিয়মিত তদারকি করতে হবে। নালার ওপর স্ল্যাব রয়েছে কিনা এবং সড়কের ম্যানহোলের ঢাকনা সঠিক অবস্থায় আছে কিনা তা সরেজমিনে যাচাই করার নির্দেশ দেন তিনি। কোথাও স্ল্যাব বা ম্যানহোল অনুপস্থিত থাকলে দ্রুত প্রকৌশল বিভাগকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করার কথা বলেন।
মেয়র নগর পরিকল্পনা বিভাগের আওতাধীন সড়কের গাছের পরিচর্যায় নিজস্ব মালি ও কর্মীদের কার্যক্রম তদারকির দায়িত্ব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের ওপর ন্যস্ত করেন। তিনি বলেন, সবুজায়ন ও পরিচ্ছন্নতা একসঙ্গে এগিয়ে নিতে হবে। ক্লিন ও গ্রিন সিটির ধারণা বাস্তবায়নে নিয়মিত পরিচর্যা, রক্ষণাবেক্ষণ ও মনিটরিং অত্যন্ত জরুরি।
সভায় ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন বলেন, নগরীর বিমানবন্দর এলাকা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মোড় ও আইল্যান্ডসমূহ নান্দনিকভাবে সাজালে নগরীর সৌন্দর্য বৃদ্ধি পাবে। সড়কের পাশে স্থাপিত পিলারগুলো রঙিন করা এবং মিডিয়ান আইল্যান্ডে পরিকল্পিত বাগান তৈরির পরামর্শ দেন তিনি। পাশাপাশি বিভিন্ন স্থানে যত্রতত্র নির্মাণসামগ্রী ফেলে রাখায় সড়ক সংকুচিত হয়ে যানজট ও পরিবেশদূষণের সৃষ্টি হচ্ছে উল্লেখ করে এ সমস্যা মোকাবেলায় মোবাইল কোর্ট পরিচালনার প্রস্তাব দেন।
মেয়র এ বিষয়ে কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের অঞ্চলভিত্তিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। তিনি বন্দর থেকে জিইসি এলাকা পর্যন্ত সড়কের পাশে জমে থাকা ময়লা দ্রুত অপসারণের নির্দেশ দেন এবং প্রকৌশল বিভাগকে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সড়কগুলোতে নিরাপত্তা বেষ্টনী স্থাপনের নির্দেশনা প্রদান করেন।
সভায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা নগর সৌন্দর্যবর্ধন কার্যক্রমে তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সম্পৃক্ত করার প্রস্তাব দেন। মেয়র জানান, সড়কের ধুলাবালি পরিষ্কারের কার্যক্রম জোরদার করতে হবে।
এ সময় মেয়র বলেন, প্রধানমন্ত্রীর অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে। ৪১ নম্বর ওয়ার্ড থেকে শুরু হওয়া জরিপ কার্যক্রম নির্ভুলভাবে সম্পন্ন করে প্রকৃত উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি চসিকের তত্ত্বাবধানে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বেগবান করতে প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
মেয়র আরও জানান, নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জরুরি। তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড এবং চট্টগ্রাম ওয়াসাসহ সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর সঙ্গে বৈঠকের আয়োজন করে হিজড়া খালসহ অন্যান্য খালের খনন কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন।
মেয়র প্রধান প্রকৌশলীকে নগরীজুড়ে খেলার মাঠসহ অবকাঠামো উন্নয়নে প্রকল্প প্রণয়নের নির্দেশ দেন। বর্ষাকালের আগেই সড়ক নির্মাণ ও সংস্কারকাজ বেগবান করার নির্দেশ দেন তিনি। সভায় মেয়র উল্লেখ করেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে হলে সকল বিভাগকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে এবং মাঠপর্যায়ে দৃশ্যমান পরিবর্তন নিশ্চিত করতে হবে।

বিশেষ প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ

বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:৫৩ এএম
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড-এর যৌথ উদ্যোগে পবিত্র ১৩ই রমজান, ৩ মার্চ (মঙ্গলবার) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিকাল ৩টায় এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মিছবাহ উদ্দীন শাহ জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা প্রেস ক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন,আমরা দরিদ্র মানুষের অধিকার আদায়ের জন্য সব সময় কাজ করছি। সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ঢাকা প্রেসক্লাব সবসময় নির্যাতিত সাংবাদিকদের পাশে রয়েছে। পাশাপাশি সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের মানবিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।এ জন্য প্রয়োজন সরকারের সহযোগীতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য মহাজোট-এর প্রধান সমন্বয়কারী, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এর চেয়ারম্যান, সাউথ এশিয়ান বিজনেস ফ্রম-এর চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র-এর প্রধান উপদেষ্টা ও দৈনিক ফলাফল-এর সম্পাদক শেখ মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ভুমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ। তাদের এ উদ্যগকে আমরা স্বাগত জানই। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে সরকারের কাছে দাবী যাহাতে বাংলাদেশ ভুমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ এর সদস্যরা সর্ব প্রথমে এই সুযোগ পাই। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি সংগঠনের উপদেষ্ঠা মোঃ ওয়াদুদ-উল-মো:তাকাদ্দাস কাজল । তিনি বলেন, আমি এই সংগঠনের সাথে রয়েছি এবং যে ভাবে হোক তাদের সকল প্রকার সহযোগীতা করতে মাননীয় প্রধান মন্ত্রীর কাছে ভূমি মন্ত্রীর মাধ্যমে সুপারিশ করবো। অনুষ্ঠান উদ্ধোধন করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও এফবিওজের মহাসচিব এস এম হানিফ আলী। অনুষ্ঠানে বিশেস অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,দৈনিক বাংলার ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট মোঃ মনোয়ার হোসেন ছিদ্দিকী,দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মো: আবুল হাসান, লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর সভাপতি আলহাজ্ব লায়ন খান আখতারুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশন চেয়ারম্যান ও দৈনিক দূরনীতি প্রতিদিন প্রতিকার প্রকাশক ও সম্পাদক মোঃ তাজুল ইসলাম তালুকদার হিরু,ঢাকা প্রেস ক্লাবের সহ-সভাপতি এ মান্নান,ফ্লাশ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিস উদ্দিন সেন্টু,বাংলাদেশ সেন্টাল প্রেস ক্লাবের সহ-সভাপতি হাজী মো: সোহেল রানা, জাতীয় দৈনিক ৭১ এর বাংলাদেশ সহ-সম্পাদক আঃ মালেক, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভুঁইয়া,সহ-সভাপতি এডভোকেট নুরুল আলম,দৈনিক নিরাপদ ঢাকা নিউজের সম্পাদক মোঃ আতাউর রহমান, সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ইউসুফ আলী,অনুষ্ঠান সঞ্চালনা করেন এসটিভি বাংলা-এর নির্বাহী পরিচালক মো: রফিকুল ইসলাম ও সংগঠনের সাধারণ সম্পাদক মো: আজাহার আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু,মোঃ হেকমত আলী;মোঃ আজিজ প্রধান,মোঃ জুয়েল রানা,মাহমুদা বেগম,জুরেকা বেগম,মোঃ নুরুল হক.আব্দুল জামাল,কোহিনুর বেগমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

বি.সরকার, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ-র যোগদান

বি.সরকার, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:৫১ এএম
পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ-র যোগদান

পাইকগাছায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ডাঃ আহসানারা বিনতে আহমেদ। মঙ্গলবার সকালে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হাসপাতাল অডিটরিয়ামে নবাগত এ কর্মকর্তাকে বরণ ও সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান ও ডাঃ নীতিষ চন্দ্র গোলদার-র বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনসালটেন্ট (গাইনি) ডাঃ সুজন কুমার সরকার এর সভাপতিত্বে ও সিনিয়র স্টাফ নার্স রেহানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেশিয়া) ডাঃ মোঃ জহিরুল ইসলাম, ডাঃ মেহেদি হাসান, ডাঃ শাকিলা আফরোজ, ডাঃ সাইমা, ডাঃ আখি দাস, ডাঃ অর্নব ঘোষ, ডাঃ রাজীব কুমার পাল, ডাঃ মোঃ ফখরুদ্দিন আহমেদ, ডাঃ নয়ন সরকার, ডাঃ মোঃ আনভির আহমেদ, ডাঃ মোঃ আবু জাফর, ডাঃ ইমরান হাসান ও ডাঃ প্রান্ত সরদার, স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল প্রমুখ। এসময় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। উল্লেখ্য ডাঃ আহসানারা বিনতে আহমেদ, পাইকগাছা উপজেলার বাতিখালী গ্রামের প্রাক্তন কৃষি কর্মকর্তা আহমদ আলীর ছোট কন্যা এবং ৩৩ বিসিএস(স্বাস্থ্য) এমবিবিএস (ঢাকা), এমএস (অবস্ এন্ড গাইনী) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। নবাগত এ কর্মকর্তা তার বক্তব্যে সকলের সহযোগিতায় পাইকগাছা উপজেলার স্বাস্থ্য সেবাকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

error: Content is protected !!