শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

বেগমগঞ্জে এমপি প্রার্থীর সামনে বহিষ্কৃত ছাত্রদলের সদস্য সচিব ফারহান

নেত্রীর পরোক্ষ খুনিদের সাথে কোনো আপস নেই

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৬:৪১ পিএম | 210 বার পড়া হয়েছে
নেত্রীর পরোক্ষ খুনিদের সাথে কোনো আপস নেই

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) সংসদীয় আসনের জাতীয়তাবাদী দল (বিএনপি) সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু গনসংযোগকালে এক নজিরবিহীন ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় তরুণ ছাত্রনেতা জুলাই আন্দোলনের বিপ্লবী কন্ঠস্বর বেগমগঞ্জ উপজেলার ছাত্রদলের (বহিষ্কৃত) সদস্য সচিব দাউদ-উর-রহমান ফারহানের বাসভবনে জনসংযোগে সৌজন্য সাক্ষকারে গেলে তিনি প্রতিনিধি দলে থাকা উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাসকে বাড়িতে ঢুকতে বাধা প্রদান করেন। ফারহান বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান দিপুর বড় সন্তান, এসময় তিনি বিএনপি প্রার্থীর অতীত রাজনৈতিক ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন।

তিনি বলেন ” নেত্রীর পরোক্ষ খুনিদের সাথে কোনো আপস নেই, ​ওয়ান-ইলেভেন, ১৭বছরের দুঃশাসন ও তারেক রহমানের নির্বাসন ” নিয়ে তিনি সাংবাদিকদের কাছে তার তীব্র ক্ষোভের ব্যাখ্যা করেন।

এসময় তিনি কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্ল্যা বুলুর সমালোচনা করে বলেন, ওয়ান-ইলেভেনের কুশীলবদের ষড়যন্ত্রের কারণেই আওয়ামী সরকার দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছে। তাদের কারণেই আমার নেত্রী বেগম খালেদা জিয়ার ওপর অবর্ণনীয় অত্যাচার হয়েছে।

​তিনি আরও বলেন, এই ষড়যন্ত্রকারীদের কারণেই আজ আমার নেতা তারেক রহমান দীর্ঘ সময় ধরে দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন। যারা আমার নেতাকে দেশছাড়া করেছে এবং নেত্রীর ওপর অবিচার করেছে, তারা মূলত বেগম জিয়ার পরোক্ষ খুনি। তাদের সাথে কোনো আপস হতে পারে না।

এসময় বাসভবনে উপস্থিত হওয়া থানা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাসের প্রসঙ্গে আরও কঠোর অবস্থান ব্যক্ত করেন।

তিনি অভিযোগ করেন, কামাখ্যা দাসের ইন্ধনেই তাকে সুনির্দিষ্ট কারণ ছাড়াই পদ থেকে বহিষ্কার করা হয়েছে, তার বাড়িতে হামলা হয়েছে এবং একাধিক মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে। ফারহান সরাসরি কামাখ্যা দাসকে উদ্দেশ্য করে বলেন, “আমার এখানে আপনার কোনো কাজ নেই, আপনি এখনই চলে যান।”

​একজন সংসদ সদস্য প্রার্থীর সামনেই তার ওয়ান-ইলেভেনের ভূমিকা এবং তারেক রহমানের দীর্ঘ সময় প্রবাসে থাকতে বাধ্য হওয়ার বিষয়টি নিয়ে ফারহানের এই সাহসী প্রতিবাদ এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

নেত্রীর প্রতি অগাধ ভালোবাসা এবং নিজের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে ফারহানের এই অনমনীয় অবস্থান বর্তমানে পুরো বেগমগঞ্জের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু।

ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৩ এএম
ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

 

 

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৫১০পিস ইয়াবাসহ ১নারী মাদককারবারি কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স নেত্তৃতে আজ ১৩ মার্চ শুক্রবার কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায় ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- সুমাইয়া মনি (১৯), পিতামৃত- রুহুল আমিন, মাতা- লুৎফুন নাহার , সাং- রঘুনাথপুর (ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের দক্ষিণ পাশে), ওয়ার্ড নং- ০৮ হালুয়াঘাট পৌরসভা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে ১,৫১০(এক হাজার পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১০ এএম
লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

 

লালমনিরহাট সদর উপজেলার ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ছাদেকুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে—এ কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

error: Content is protected !!