নব্বই দশকের দুই জনপ্রিয় নায়িকা
শাবনূর পপি নব্বই দশকের সমসাময়িক দুই জনপ্রিয় নায়িকা। দুজনের চেহারার অনেকটা মিল ছিলো। তবে এই মিল থাকা বিশেষ একটা কারণ আছে, পপি শাবনূরের অভিনয়, এক্টিং সাজসজ্জাগুলো অনেক কপি করতে দেখা গিয়েছে। যার জন্য দুজনকে প্রায় একই রকম লাগতো। দুজনের আরোও একটি বিশেষ মিল আছে, শাবনূর পপি কখনো সাইড নায়িকার অভিনয়ে কাজ করেননি,চরিত্রের গুরত্ব নিয়েই কাজ করেছেন। শাবনূর এবং পপি এই দু’জন নায়িকাকে কখনো পর্দায় এক সাথে অভিনয় করতে দেখা যায়নি। তবে ব্যাক্তি জীবনে তারা কিন্তু ভালো বন্ধু। শাবনূর যখন বাংলাদেশ এসে কোনো প্রোগ্রামে এটেন্ড করেন তখন পপিও শাবনূরের সাথে সেই প্রোগ্রামেগুলোতে এটেন্ড করেন এবং ক্যামেরা বন্দী হন। এমনকি পপিকে অনেক সাক্ষাৎকারে শাবনূরের নামে প্রশংসা করতে দেখা গেছে।











