শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

সাপাহারে নার্স-মিডওয়াইফদের প্রতীকি শাটডাউন কর্মসূচি অনুষ্ঠিত

Murtuza Shahadat
Murtuza Shahadat - Naogan Multimedia Reporter, Naogan প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৬:৪৩ পিএম | 100 বার পড়া হয়েছে
সাপাহারে নার্স-মিডওয়াইফদের প্রতীকি শাটডাউন কর্মসূচি অনুষ্ঠিত

স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত না করার দাবিসহ আট দফা দাবিতে নওগাঁর সাপাহারে প্রতীকি শাটডাউন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে প্রশাসনিক ব্লকের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৫ জন নার্স ও মিডওয়াইফরা অংশ নেন।

আয়োজকদের বক্তব্যে বলা হয়, ৪৮ বছরের ঐতিহ্যবাহী ও স্বতন্ত্র নার্সিং প্রশাসনকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার প্রস্তাব নার্সিং পেশার অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে। এ বিষয়ে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার পূর্বঘোষিত আশ্বাস ১৪ মাসেও বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় দাবি জানাতে বাধ্য হয়েছেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা যে দাবিগুলো তুলে ধরেন-স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বজায় রাখা এবং জাতীয় নার্সিং কমিশন গঠন।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার পাথ অনুমোদন ও বাস্তবায়ন।
নার্সদের উচ্চতর পদে (৯ম–৪র্থ গ্রেড) প্রাপ্যতা অনুযায়ী সুপারনিউমেরারি পদোন্নতি।
সহকারী নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদকে ৯ম গ্রেডে উন্নীতকরণ।
ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান প্রদান এবং প্রফেশনাল বিসিএস চালু।
বেসরকারি স্বাস্থ্যখাতে নার্স নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়োগবিধি, মানসম্মত বেতন কাঠামো, এবং ভুয়া/অপ্রশিক্ষিত নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।
ঝুঁকিভাতা প্রদান এবং পূর্বে আরোপিত নার্সিং ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা।
রোগী ও চিকিৎসক অনুপাতে নার্স–মিডওয়াইফের পদ সৃষ্টি ও নিয়োগ বৃদ্ধি।

কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সুপারভাইজার নাছিমা আখতার, নার্সিং ইনচার্জ মেহের বানু, সিনিয়র স্টাফ নার্স সেলিনা আকতারী, জরুরি বিভাগ ইনচার্জ শাম্মী আখতার, এস,এম,এন আরজিনা খাতুন, জীবন নাহার, লাভলী বানু, রেবাকা বানু, সোহেনা নাজমীন, মাহফুজা খাতুন, নাজমা, তাসলিমা আক্তার, জেসমিন সুনতানা, মিডওয়াইফ কারিমন, রঞ্জিতা মূর্মু প্রমূখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, নার্স ও মিডওয়াইফরা দেশের জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুছ স্যার নিজেও একজন নার্স দরদী মানুষ এবং তার নিজস্ব তত্ত্বাবধানে একটি নার্সিং প্রতিষ্ঠান আছে গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং নামে। তাই তারা আশাবাদ ব্যক্ত করছেন যে তাদের যৌক্তিক দাবিসমূহ মেনে নিবেন।আগামীকালের মধ্যে যদি তাদের ৮ দফা দাবি সমূহ মেনে নেওয়া না হয় তাহলে দোসরা ডিসেম্বর থেকে তারা কমপ্লিট কমপ্লিট শাটডাউনে যাবে।

সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

বিশেষ প্রতিনিধি আহমদ রেজা : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন। এ উপলক্ষে আজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানবাধিকার রক্ষায় সংগ্রাম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মানবতার কল্যাণে তাঁর নিরলস পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এদিকে জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আন্তর্জাতিক বিশ্বতান টীম ও বন্ধু শক্তি-২০০০ টীম আলহাজ্ব এম. এ. হাশেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতানের ঢাকা জেলার উপদেষ্টা, ছোট মান্না খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অশ্রু বড়ুয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
শুভ জন্মদিন—আলহাজ্ব এম. এ. হাশেম রাজু।

তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

জহুরুল ইসলাম তাড়াশ  প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম সাহেব বাজার এলাকায়  ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা দেখে  (বৃহস্পতিবার)  তালম সাহেব বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে  ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিদের  হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন—তাড়াশ পৌরসভার সদর ওয়াবদা বাঁধ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাবু (৪৫) এবং মৃত বাবলু হোসেনের ছেলে বিদ্যুৎ (৩৮)।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল জনতার এই উদ্যোগকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

error: Content is protected !!