ভূঞাপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার অলোয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। অলোয়া ইউনিয়নের আমীর মাওলানা শাহ্জাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা সেক্রেটারি ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূঞাপুর উপজেলা আমীর জনাব আব্দুল্লাহ আল মামুন, জেলা কর্মপরিষদ সদস্য ও সভাপতি মাওলানা আব্দুস সালাম, ভূঞাপুর উপজেলা সেক্রেটারী মাওলানা নজরুল ইসলাম, সাবেক ভূঞাপুর উপজেলা আমীর মাওলানা মোঃ রবিউল ইসলাম, ভূঞাপুর পৌরসভা আমীর মাওলানা শাহ্জাহান সরকার, যুব বিভাগের ভূঞাপুর উপজেলা সভাপতি মোঃ নূরুর রহমান তালুকদার সেলিম এবং ভূঞাপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আনোয়ার হোসেন। সমাবেশে বক্তারা ইসলামী মূল্যবোধ ও আদর্শের ভিত্তিতে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে তাদের নির্বাচনী এজেন্ডা উপস্থাপন করেন। প্রধান অতিথি মাওলানা মোঃ হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, “দীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাসূলুল্লাহ (সা.)-এর জীবনই আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও ‘নারায়ে তাকবীর’ (আল্লাহু আকবার) ধ্বনির মাধ্যমে সমাবেশের সূচনা হয়। একটি হাদিস “ধ্বংস তার জন্য, যার আজকের দিনটি গতকালের চেয়ে উত্তম হলো না” এবং “ইক্বিমুদ্দীন” (দীন প্রতিষ্ঠা কর) বাণীটি সমাবেশকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। সভাপতির বক্তব্যে মাওলানা শাহ্জাহান আলী উপস্থিত সকল নেতা-কর্মী ও স্থানীয় জনতাকে আন্তরিক ধন্যবাদ জানান এবং নির্বাচনী সাফল্যের জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।














