শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে বিএনপির বিকল্প নেই : আজিজুল বারী হেলাল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৬:১২ পিএম | 117 বার পড়া হয়েছে
অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে বিএনপির বিকল্প নেই : আজিজুল বারী হেলাল

১৮ নভেম্বর (মঙ্গলবার ) ২০২৫ দিনব্যাপী দিঘলিয়ার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ছাত্রছাত্রীদের ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা, পথ সভা এবং নির্বাচনী সভা করেন বিএনপির তথ্য সম্পাদক ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল
অদ্য সকাল ১১ ঘটিকায় দিঘলিয়া উপজেলায় আড়ুয়া মাধ্যমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের ও শিক্ষকদের সাথে স্কুল প্রাঙ্গনে একটি বাড়ী একটি গাছ সবুজায়নের অঙ্গীকার স্লোগান কে সামনে রেখে বৃক্ষ রোপণ করেন বৃক্ষ রোপণ শেষে শিক্ষকদের ও ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন, ১২:৩০ মিনিটে পূর্ব আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষ রোপণ করেন, এবং শিক্ষকদের ও ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন,
বেলা ১ টায় মাধপুর নির্বাচনী পথ সভা করেন আজিজুল বারী হেলাল, হেলাল বলেন আমার দল বিএনপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, তিনি আরো বলেন দেশে একটি নির্বাচনী আমেজ শুরু হয়েছে, বাংলাদেশের মানুষ উৎসব মুখর পরিবেশে নির্বাচন করে, যেহেতু দীর্ঘ দিন মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত সেহেতু এবারের নির্বাচনী আমেজ আরো অনেকগুন বেশি বাংলাদেশের মানুষ এখন দিন গুনছেন ভোট দেওয়ার জন্য, আজিজুল বারী হেলাল আরো বলেন বিএনপি জনগণের দল বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ,
দুপুর ১:৩০ মিনিটে রাধা মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করেন স্কুলের ছাত্রছাত্রীদের ও শিক্ষকদের সাথে নিয়ে। কামারগাতী বাজারে দোকানদার দের সঙ্গে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন প্রয়াত বিএন পি নেতা নঈম মোল্লার কবর জিয়ারত করেন আজিজুল বারী হেলাল, লাখোহাটি বাজারে ব্যাবসায়ী ক্রেতা সাধারণ ও স্থানীয় জনগণের সাথে কথা বলেন, বিকাল ৪:৩০ মিনিটে বারাকপুরে হরিপদ মাঠে ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা উপভোগ করেন, খেলা শেষে পুরুস্কার বিতরণ করেন।
সন্ধ্যায় নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন রুপসা,দিঘলিয়া, তেরখাদার মানুষের সামাজিক উন্নয়ন, আর্থিক উন্নয়ন মানবিক উন্নয়ন এর জন্য বিএনপিকে ভোট দিবে এ অঞ্চলের মানুষ, বিএনপি সরকার গঠন করলে বেকার কমে যাবে, তিনি ব্রিজ, রাস্থা, আধুনিক হাসপাতাল এর স্বপ্ন দেখেন দিঘলিয়ায়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টু, রকিব মল্লিক, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু,আবুল কাশেম,রেজাউল ইসলাম রেজা,নয়ন মোড়ল, কুদরত-ই-এলাহি স্পিকার, আবদুল কাদের জনি, মনিরুল গাজী, লিটন শেখ,হিমেল গাজী,সাজিদ, মোঃ সোহাগ বিশ্বাস প্রমুখ।

ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৩ এএম
ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

 

 

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৫১০পিস ইয়াবাসহ ১নারী মাদককারবারি কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স নেত্তৃতে আজ ১৩ মার্চ শুক্রবার কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায় ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- সুমাইয়া মনি (১৯), পিতামৃত- রুহুল আমিন, মাতা- লুৎফুন নাহার , সাং- রঘুনাথপুর (ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের দক্ষিণ পাশে), ওয়ার্ড নং- ০৮ হালুয়াঘাট পৌরসভা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে ১,৫১০(এক হাজার পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১০ এএম
লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

 

লালমনিরহাট সদর উপজেলার ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ছাদেকুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে—এ কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

error: Content is protected !!