শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানালেন গণমানুষের নেতা সেলিম রেজা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩:৪৮ পিএম | 177 বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানালেন গণমানুষের নেতা সেলিম রেজা

বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২০ নভেম্বর ৬০ তম শুভ জন্মদিন উপলক্ষে গভীর শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন গণমানুষের নেতা হাবিবুর রহমান সেলিম রেজা সভাপতি নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি যুক্তরাষ্ট্রে।
এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, তারেক রহমান কেবল একটি নাম নয়; তিনি একজন সংগ্রামী নেতা, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত একজন পথপ্রদর্শক, যিনি নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও উন্নয়নের স্বপ্ন জাগিয়েছেন।
তারেক রহমানের রাজনৈতিক কর্মময় জীবন সম্পর্কে তিনি জানান, তারেক রহমান জন্মগ্রহণ করেছেন এমন এক পরিবারে, যেখানে রাজনীতি কেবল পেশা নয়, বরং জাতির সেবার এক অঙ্গীকার। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র হিসেবে তারেক রহমান শৈশব থেকেই নেতৃত্ব ও আত্মত্যাগের শিক্ষা পেয়েছেন। তারেক রহমান বিএনপির রাজনীতিকে আধুনিকায়নের জন্য কাজ করেছেন এবং দলকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন।
জনাব মো. তারেক রহমান তরুণ প্রজন্মের মাঝে উদ্দীপনা সঞ্চার করেছেন। তার সৃষ্টিশীল চিন্তা, গতিশীল নেতৃত্ব এবং আধুনিক দৃষ্টিভঙ্গি নতুন প্রজন্মকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করেছে। তিনি বিশ্বাস করেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া জাতি গঠন সম্ভব নয়। তার নেতৃত্বে দলকে নতুন ধারায় এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় তারুণ্যই মূল চালিকাশক্তি।তারেক রহমান দেশের উন্নয়ন ও রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা রেখেছেন। যুবকদের কর্মসংস্থান, দারিদ্র্য দূরীকরণ, এবং শিক্ষার প্রসারে তার নীতিমালা আজও প্রাসঙ্গিক।দেশকে আধুনিক প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক সমাজে রূপান্তরিত করার জন্য তার পরিকল্পনা একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নকে আরও স্পষ্ট করে তোলে। তারেক রহমানের জন্মদিন শুধু একটি তারিখ নয়, এটি একটি আদর্শ, একটি প্রেরণার দিন। আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। তার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশা আমাদের সবার।
তারেক রহমান সম্পর্কে তিনি আরো বলেন,আপনি সাহস ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ। আপনার জন্মদিনে আমরা আপনার প্রতি ঝালকাঠি -১ আসনের কর্ণধর সেলিম রেজা”র পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রার্থনা করছি যে, আপনি আমাদের প্রিয় বাংলাদেশের জন্য আরও অনেক অবদান রাখতে সক্ষম হবেন। আমি তার উত্তরোত্তর সুখী সমৃদ্ধি কামনা করি,

ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৩ এএম
ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

 

 

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৫১০পিস ইয়াবাসহ ১নারী মাদককারবারি কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স নেত্তৃতে আজ ১৩ মার্চ শুক্রবার কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায় ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- সুমাইয়া মনি (১৯), পিতামৃত- রুহুল আমিন, মাতা- লুৎফুন নাহার , সাং- রঘুনাথপুর (ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের দক্ষিণ পাশে), ওয়ার্ড নং- ০৮ হালুয়াঘাট পৌরসভা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে ১,৫১০(এক হাজার পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১০ এএম
লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

 

লালমনিরহাট সদর উপজেলার ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ছাদেকুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে—এ কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

error: Content is protected !!