শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

মনোহরদী-বেলাব আসনে জামায়াতের প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১১:০৯ এএম | 206 বার পড়া হয়েছে
মনোহরদী-বেলাব আসনে জামায়াতের প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলমের বেশ কয়েকটি নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। রবিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত মনোহরদী বাসস্ট্যান্ড টু হাতিরদিয়া রোডের মাঝিবাড়ি এলাকায় টানানো ব্যানার ছিঁড়ে ফেলে অভানাচুর (অবিন্যস্তভাবে কেটে-ছেঁড়ে নষ্ট করা) করা হয়। একই সঙ্গে উপজেলার আরও কয়েকটি স্থানে ব্যানার-বিলবোর্ড ক্ষতিগ্রস্ত করার ঘটনাও পাওয়া গেছে।

ঘটনার পর এলাকাজুড়ে সাধারণ ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এটিকে “পরিকল্পিত নাশকতা” বলে দাবি করছেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে মনোহরদী উপজেলা (উত্তর) জামায়াতের সেক্রেটারি মাওলানা মনিরউদ্দিন আল আজহারী বলেন- নির্বাচন সামনে রেখে এমন ঘটনা ভালো লক্ষণ না। এটা এলাকার শান্ত পরিবেশ নষ্ট করার চেষ্টা।

মনোহরদী পৌরসভা যুব বিভাগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন- এটা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। প্রশাসনের নজর দেওয়া উচিত। এভাবে একের পর এক ব্যানার ছিঁড়লে উত্তেজনা বাড়বে।

স্থানীয় বাসিন্দা রহিমা খাতুন জানান, আমরা শান্তিতে ভোট দিতে চাই। কিন্তু বারবার ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে—এটা খুবই দুঃখজনক। কে করছে জানি না, তবে উদ্দেশ্য খারাপ বুঝা যাচ্ছে।

কলেজ শিক্ষার্থী জাহিদ হাসান শিপন: নির্বাচন মানে প্রতিযোগিতা। কিন্তু ব্যানার ছিঁড়ে প্রতিযোগিতা হয় না। যারা করেছে তারা কাপুরুষতার পরিচয় দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন- এলাকায় বিভিন্ন দলের ব্যানার আছে। অন্য কারওটা কেউ ছিঁড়ে না, শুধু জাহাঙ্গীর সাহেবের ব্যানারগুলোই নষ্ট করা হচ্ছে। এর পেছনে নিশ্চয়ই উদ্দেশ্য আছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, এই কাজ পুরোপুরি কাপুরুষোচিত। জনগণের ভালোবাসায় আমরা মাঠে আছি। ব্যানার ছিঁড়ে আমাদের অগ্রযাত্রা থামানো যাবে না ইনশা আল্লাহ।

ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৩ এএম
ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

 

 

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৫১০পিস ইয়াবাসহ ১নারী মাদককারবারি কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স নেত্তৃতে আজ ১৩ মার্চ শুক্রবার কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায় ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- সুমাইয়া মনি (১৯), পিতামৃত- রুহুল আমিন, মাতা- লুৎফুন নাহার , সাং- রঘুনাথপুর (ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের দক্ষিণ পাশে), ওয়ার্ড নং- ০৮ হালুয়াঘাট পৌরসভা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে ১,৫১০(এক হাজার পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১০ এএম
লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

 

লালমনিরহাট সদর উপজেলার ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ছাদেকুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে—এ কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

error: Content is protected !!