শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

হাসিনার ফাঁসির রায় : ভারতের প্রতিক্রিয়া এবং বাংলাদেশের ভবিষ্যত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:৫৩ পিএম | 221 বার পড়া হয়েছে
হাসিনার ফাঁসির রায় : ভারতের প্রতিক্রিয়া এবং বাংলাদেশের ভবিষ্যত

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। এই রায় দেশের রাজনীতি, বিচারব্যবস্থা, মানবাধিকার পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছে।
১৯৭১ সালের যুদ্ধাপরাধ বিচারের জন্য প্রতিষ্ঠিত এই আদালতই এবার বাংলাদেশের এক দীর্ঘমেয়াদি ফ্যা.সিস্ট শাসকের বিচার করতে পারায় বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নের একটা স্পষ্ট বার্তা দিচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ গন্তব্যেরও একটা পথরেখার ইঙ্গিত দিচ্ছে।
শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষনার পর ভারত এখনো কোনো প্রতিক্রিয়া জানায়ন। কূটনৈতিক সূত্রগুলো বলছে,ভারত এখনো আনুষ্ঠানিকভাবে নীরব থাকলেও শীঘ্রই সরব হবে। তবে,ঢাকা-দিল্লি সম্পর্কের দীর্ঘ ইতিহাস বিবেচনায় ভারত এখন খুব সংযমী অবস্থান নিচ্ছে।
আওয়ামী লীগ দিল্লির দীর্ঘমেয়াদি ঘনিষ্ঠ মিত্র। ভারত মূলত আওয়ামী লীগের মতো ফ্যা.সিবাদী দল এবং হাসিনার মতো একজন ফ্যা.সিস্টকে দিয়েই দীর্ঘ ১৬ বছর বাংলাদেশকে শাসন ও শোষণ করেছে।
ভারতের সরাসরি ইন্ধনেই শেখ হাসিনা মানবতাবিরাধী দানব এবং ফ্যা.সিস্ট হয়ে উঠেছিলেন। ভারতের সরাসরি ইন্ধনেই শেখ হাসিনা নির্মম গণ.হত্যা চালিয়েছেন। এজন্য শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার পর ভারত আপাতত নিরব থাকলেও শীঘ্রই যে কড়া প্রতিক্রিয়া দেখাবে, তা বলার অপেক্ষা রাখে না।
ভারত এখন বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিতে সরাসরি ইন্ধন যোগাবে। ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলো ব্যবহার করেও বাংলাদেশে অশান্তি সৃষ্টিতে প্রভাব ফেলতে পারে। এজন্য বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা সহযোগিতা ঝুঁকির মুখে পড়তে পারে।
হাসিনার ফাঁসির রায়ের আইনি বিশ্লেষন
শেখ হাসিনা ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত টানা ক্ষমতায় ছিলেন। যা বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়।
রাজনৈতিক পর্যবেক্ষক এবং বিশ্লেষকদের মতে, এ সময় তিনি রাষ্ট্রযন্ত্র দলীয়ীকরণের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেন। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনীকে কেন্দ্র করে শক্তিশালী ক্ষমতাকাঠামো গড়ে ওঠে, বিরোধী দলকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা হয় এবং একর পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নানা বিতর্ক সৃষ্টি হয়।
২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনার সরকার পতন ঘটে। সেই অস্থিরতার মধ্যেই নতুন অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে উচ্চমাত্রার তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করে।
হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কেন্দ্রে ছিল মূলত কয়েকটি প্রধান অভিযোগ
প্রথমত : গুম ও হত্যার অভিযোগ
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে বিরোধী রাজনৈতিক কর্মী, সাংবাদিক ও শিক্ষার্থীদের আটক, গুম ও হত্যায় অনুমোদন বা প্রত্যক্ষ ভূমিকা ছিল।
দ্বিতীয়ত : নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ
২০১৩ সালের শাহবাগ আন্দোলন থেকে শুরু করে ২০১৮ সালের নির্বাচনের সময় পর্যন্ত বহু ঘটনায় নিরাপত্তা বাহিনীর “অতিরিক্ত শক্তি প্রয়োগ” প্রসঙ্গে আদালত বিশেষ গুরুত্ব দেয়।
তৃতীয়ত: দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার
সরকারের উচ্চস্তরে দুর্নীতি, পরিবারতন্ত্র, রাজনৈতিক প্রতিহিংসা। এসব অভিযোগও মামলায় উঠে আসে, যদিও আদালত প্রধানত মানবাধিকার–সম্পর্কিত অভিযোগকেই বিবেচনায় নিয়েছে।
হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছে সেগুলো হলো-
কমান্ড রেসপনসিবিলিটি
অর্থাৎ রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা সংঘটিত অপরাধের সর্বোচ্চ দায়িত্ব সরকারের প্রধানের ওপর বর্তায়। একারণেই শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিষয়টি গুরুত্ব পেয়েছে।
ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি
হত্যা, নির্যাতন, গুম, রাষ্ট্রীয় নিপীড়ন ইত্যাদি আন্তর্জাতিক মানবাধিকার আইনে অপরাধ হিসেবে গণ্য। হত্যা, নির্যাতন, গুম, রাষ্ট্রীয় নিপীড়নের মতো অপরাধগুলো নিশ্চিতভাবে প্রমানিত হওয়ায় হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় প্রদান ছাড়া আর অন্যকোন বিকল্প ছিলো না।
চেইন অব কমান্ড
বিশেষ কিছু ঘটনার ক্ষেত্রে আদালত সরাসরি যোগাযোগ, নির্দেশ ও অনুমোদনের প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একারণে হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে
এই রায়ের ফলে বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতির আবহ তৈরি হয়েছে। এই রায় ইঙ্গিত দিচ্ছে, দীর্ঘমেয়াদি স্বৈরশাসকের পতন এবং বিচার রাজনৈতিক ক্ষমতার চিত্র পাল্টে দিতে পারে। সেই সঙ্গে পাল্টে যেতে পারে রাজনৈতিক সংস্কৃতি।
বাংলাদেশ এখন একটি পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই সময় যদি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরো শক্তিশালী করা না যায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা না যায়, তাহলে দীর্ঘদিনের জনআকাঙ্খা পূরণ করা সম্ভব হবে না।
তবে এই রায় থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা নিলে এটি হয়তো নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনাও হতে পারে।

ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৩ এএম
ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

 

 

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৫১০পিস ইয়াবাসহ ১নারী মাদককারবারি কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স নেত্তৃতে আজ ১৩ মার্চ শুক্রবার কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায় ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- সুমাইয়া মনি (১৯), পিতামৃত- রুহুল আমিন, মাতা- লুৎফুন নাহার , সাং- রঘুনাথপুর (ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের দক্ষিণ পাশে), ওয়ার্ড নং- ০৮ হালুয়াঘাট পৌরসভা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে ১,৫১০(এক হাজার পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১০ এএম
লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

 

লালমনিরহাট সদর উপজেলার ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ছাদেকুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে—এ কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

error: Content is protected !!