শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

কলা খাওয়ার যত রকমের উপকার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ১২:১৩ পিএম | 124 বার পড়া হয়েছে
কলা খাওয়ার যত রকমের উপকার

পাকা কলায় রয়েছে প্রচুর পটাশিয়াম। তাই কলা খাওয়া মানেই শরীরে পটাশিয়াম প্রবেশ করানো। জেনে রাখা ভালো যে, দেহে পটাশিয়ামের মাত্রা বাড়তে থাকলে স্বাভাবিকভাবেই শরীরের কর্মক্ষমতা বাড়তে শুরু করে। আর এমনটা হলে আয়ু বৃদ্ধি পায় চোখে পরার মতো। তাই প্রতিদিন এই ফলটি খেলে শরীরের যে কোনো ক্ষতিই হয় না – এই কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
শরীরে পটাশিয়ামের ঘাটতি দেখা দিলে হার্টে রক্ত সরবরাহকারী শিরা – ধমনীগুলো স্টিফ হতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই সরাসরি এর প্রভাব পরে হার্টের ওপর। সেই কারণেই তো হার্ট অ্যাটাকের আশঙ্কা কমাতে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে কলা যে শুধু হার্টের কর্মক্ষমতা বাড়াতেই কাজে লাগে, এমনও কিন্তু নয়। প্রতিদিনের ডায়েটে কলাকে জায়গা করে দিলে পাওয়া যায় আরও অনেক উপকারিতা।
এনার্জির ঘাটতি দূর করে :
বছরের শেষেও অফিসে এমন কাজের চাপ যে ক্লান্তি ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে বাড়তে বাড়তে মাত্রা ছাড়িয়েছে ? এমন পরিস্থিতিতে একটা কলা খেয়ে নেবেন সব সময়। তাহলেই দেখবেন অনেক চাঙ্গা লাগবে। কারণ ক্লান্তি দূর করতে কলার কোনও বিকল্প হয় না বললেই চলে। এই কারণেই তো অ্যাথেলিটদের রোজকার ডেয়েটে আর কিছু থাকুক না থাকুক, কলা থাকেই!
ওজন কমাতে সাহায্য করে :
কলায় পটাশিয়াম ছাড়াও রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, যা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। এতে করে খাওয়ার পরিমাণ কমতে শুরু হয়। আর কম খেলে যে ওজনও কমে, সে কথা কার না অজানা! ফাইবার কনস্টিপেশনের মতো রোগ সারাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।
ত্বকের সৌন্দর্য বাড়ায় :
কলা খাওয়ার পর যদি কলার খোসা মুখে লাগাতে পারেন, তাহলে একদিকে যেমন ত্বকের রোগের প্রকোপ কমে, তেমনি স্কিনের হারিয়ে যাওয়া ঔজ্জ্বল্য ফিরে আসে। আসলে কলার খোসার ভেতরে থাকা একাধিক উপকারি উপাদান এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। কলার খোসায় থাকা উপকারি ফ্যাটি অ্যাসিডও এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
পুষ্টির ঘাটতি দূর করে :
শরীরের সচলতা বজায় রাখতে প্রতিদিন নির্দিষ্ট মাত্রায় ভিটামিন এবং মিনারেলের প্রয়োজন পরে শরীরের। আর এইসব উপাদানের যোগান শরীর পায় খাবারের মাধ্যমে। কিন্তু সমস্যাটা হলো – আজকের প্রজন্ম এতটাই ব্যস্ত যে, তাদের হাতে ঠিক মতো খাওয়া – দাওয়া করার সময় নেই। ফলে যা হওয়ার তাই হয়, পুষ্টির ঘাটতি হওয়ার কারণে নানাবিধ রোগ এসে বাসা বাঁধে শরীরে। এমন পরিস্থিতি কলা কিন্তু দারুন কাজে আসতে পারে। এই ফলটির শরীরে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন এবং মিনারেল। সেই সঙ্গে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং ফলেটের মতো উপাদান, যা শরীরকে চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই এবার থেকে ঠিক সময় খাবার খাওয়া সুযোগ না পেলে ২-৪টি কলা খেয়ে নিতে ভুলবেন না যেনো!
রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে :
কলায় উপস্থিত পটাশিয়াম শরীরে লবণের ভারসাম্য বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখে। ফলে নিয়মিত কলা খেলে দেহে লবণের মাত্রা বেড়ে যাওয়ার সুযোগ পায় না। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কোনো আশঙ্কাই থাকে না।
হজম ক্ষমতা বাড়ায় :
আয়ুর্বেদ শাস্ত্র মতে কলার ভেতরে এমন কিছু উপাদান রয়েছে, যা পাচক রসের ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবেই হজম প্রক্রিয়ার উন্নতি ঘটে। তাহলে আজ থেকেই নিয়মিত কলা খাওয়া শুরু করুন। দেখবেন উপকার মিলবে।
রক্তাল্পতা দূর করে :
কলায় রয়েছে বিপুল পরিমাণে আয়রন, যা শরীরে লোহিত রক্ত কণিকার মাত্রা বৃদ্ধি করার মধ্যে দিয়ে অ্যানিমিয়ার প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই যারা এমন রোগে ভুগছেন, তারা আয়রন ট্যাবলেটের পাশাপাশি যদি নিয়ম করে কলা খেতে পারেন, তাহলে কিন্তু দারুন উপকার মিলতে পারে।
হার্টের কর্মক্ষমতা বাড়ায় :
ইউনিভার্সিটি অব লিডসের গবেষকদের করা এক স্টাডিতে দেখা গেছে, কলার মতো ফাইবার সমৃদ্ধ ফল প্রতিদিন খাওয়া শুরু করলে কার্ডিওভাসকুলার ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। সেই সঙ্গে করোনারি ডার্ট ডিজিজও দূরে থাকতে বাধ্য হয়। তাই পরিবারে যদি হার্টের রোগের ইতিহাস থাকে, তাহলে নিয়মিত কলা খেতে ভুলবেন না যেনো!

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

ইব্রাহিম খান ইমন, ওসমানীনগর (সিলেট)

তাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল সম্পুর্ন

ইব্রাহিম খান ইমন, ওসমানীনগর (সিলেট) প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪১ পিএম
তাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল সম্পুর্ন

ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি,আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জাহেদুর রহমান চৌধুরী।

৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আলাউর রহমান বুধু’র সভাপতিত্বে ও সেক্রেটারি জামিল আহমদ’র পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর,আসন্ন তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জাহেদ আহমদ,ইসলামী সমাজকল্যাণ পরিষদ,ওসমানীনগরের সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সেক্রেটারি জালাল আহমদ,বুরুঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জামাল চৌধুরী,তাজপুর ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আলিম ও জুবায়ের আহমদ প্রমুখ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আইটি সম্পাদক জিয়াউর রহমান,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমদ,৭নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি আজেফর আলী,শাহ মোঃ আল আমিন,৩নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম হামিদী,৭নং ওয়ার্ড জামায়াতের অর্থ সম্পাদক জিলু মিয়া,প্রচার সম্পাদক সুবেল আহমদ,ওসমানীনগর উপজেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ শিমুল,ছাত্রশিবির নেতা সামসুদ্দিন তারেক,জামায়াত নেতা নজির আহমদ,নুরুল ইসলাম,আলাল মিয়া,আক্তার মিয়া,শাহ খালিছ,শ্রমিক নেতা মুজিবুর রহমান,হাবীব হোসেন,রুবেল আহমদ প্রমুখ।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন,পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাস মানুষের মধ্যে ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতা জাগ্রত করে। রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং অন্যের কষ্ট ও দুঃখ উপলব্ধি করতে শেখায়। তাই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে ন্যায়-নীতি, সততা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করার আহ্বান জানান বক্তারা।

মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি মান্নানের

সোনারগাঁয়ের জামপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৩৬ পিএম
সোনারগাঁয়ের জামপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৩ মার্চ) বসিরগাঁও এলাকার মোজাফফর ভিলায় জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ারের বাসভবনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক এবং সঞ্চালনা করেন জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, এমপি।
‎ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া মামুন, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম লিটন, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান এবং তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল হক।
‎এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল, জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু মুসাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‎এ সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সোনারগাঁয়ে কোনোভাবেই মাদককে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের সনাক্ত করে আইনের হাতে তুলে দেওয়া হবে এবং শক্ত হাতে মাদক দমন করা হবে।
‎তিনি আরও বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
‎পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

error: Content is protected !!