বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

মাসুম মির্জা ব্রাক্ষণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করেন নুর আলম

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১০:৩৮ এএম | 179 বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করেন নুর আলম

জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ,রেজিঃ নং ৬৯, স্হাপিত তারিখ ১১ই জুন ১৯৬৫ইং। পল্লী ভবন, উপজেলা পরিষদ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া এর নির্বাচন আগামী ১০ই নভেম্বর ২০২৫ ইং,সকাল ৯.০০ টা হইতে বিকাল ৪.০০ টা পর্যন্ত বিরতিহীন ভাবে,সরাইল উপজেলাধীন বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত হইবে।

. ১৫ই অক্টোবর ২০২৫ খ্রি, রোজ বোধবার মনোনয়ন পত্র দাখিল করেন, সকাল ১০.০০ টা হইতে দুপুর ২.০০ টা পর্যন্ত, সমিতির কার্যালয়ে।

. নির্বাচনে মনোয়নপত্র দাখিল করেন (১) সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী নূরে আলম, হালুয়াপাড়া সমবায় সমিতি। (২) সেলিম আজহারুল ইসলাম, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী। বড্ডা পাড়া,বড় দেওয়ান পাড়া কৃষক সমবায় সমিতি। (৩) আলমগীর মিয়া, পাণ্ডব পাড়া সমবায় সমিতি (৪) আতিকুর রহমান,বড়ই বাড়ি পশ্চিম কৃষক সমবায় সমিতি (৫) আহমেদ আলী, কোট্টপাড়া উত্তর সমবায় সমিতি (৬) ফাহাদ হোসেন,কালিকচ্ছ সমবায় সমিতি (৭) আব্দুল হামিদ ভূঁইয়া,তেলিকান্দি সমবায় সমিতি (৮) শেখ কামাল হোসেন,শাহবাজপুর সমবায় সমিত (৯)আব্দুল মালেক,শাহবাজপুর কৃষক সমবায় সমিতি (১০) মোসাম্মৎ হনুফা বেগম,আলিনগর মহিলা সমবায় সমিতি । মনোনয়ন পত্র দাখিল করেন, তাহারা উক্ত নির্বাচনে বিভিন্ন পদে বাছাই পর্বের ও প্রত্যাহার শেষে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানাযায় ।

. মনোনয়ন পত্র বাছাই ও বৈধ/বাতিলকৃত প্রার্থীর প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ, সমিতির কার্যালয়ে। ১৬ই অক্টোবর ২০২৫ খ্রি,সকাল ১১.০০ টায় আরম্ভ,সমিতির কার্যালয়ে।

. বৈধ/বাতিলকৃত মনোনয়ন পত্রের বিষয়ে আপীল,১৯ই অক্টোবর ২০২৫ খ্রিঃ ২০ই অক্টোবর ২০২৫ খ্রি.অফিস চলাকালীন সময়ে,
যুগ্ম-নিবন্ধক, বিভাগীয় সমবায় দপ্তর, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম মহোদয়ের কার্যালয়।

. আপীলের শুনানী গ্রহণ ও রায় ঘোষণা,২১ই অক্টোবর ২০২৫ খ্রি. ২২ই অক্টোবর ২০২৫ খ্রি. তারিখ হইতে,আপীল কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে,২৩ই অক্টোবর ২০২৫খ্রি. যুগ্ম-নিবন্ধক, বিভাগীয় সমবায় দপ্তর, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম মহোদয়ের কার্যালয়।

. চূড়ান্ত বৈধ/বাতিলকৃত প্রার্থীগণের তালিকা প্রকাশ,২৫শে অক্টোবর ২০২৫ খ্রি.দুপুর ১২.০০ টায় স্হান সমিতির নোটিশ বোর্ড।

. মনোনয়ন পত্র প্রত্যাহার (লিখিত আবেদনের মাধ্যমে) ২৭শে অক্টোবর ২০২৫ খ্রি.সকাল ১০.০০ টা হইতে দুপুর ২.০০ টা পর্যন্ত,সমিতির কার্যালয়।

. প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত তালিকা প্রকাশ/বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত প্রার্থীর তালিকা প্রকাশ (প্রযোজ্য ক্ষেত্রে) ২৯শে অক্টোবর ২০২৫ খ্রি.বিকাল ৩.০০ ঘটিকায়,সমিতির কার্যালয়ে।

. ভোট গ্রহন,১০ই নভেম্বর ২০২৫ খ্রি.সকাল ৯.০০ টা হইতে বিকাল ৪.০০ টা পর্যন্ত বিরতিহীন ভাবে,সরাইল উপজেলাধীন বিআরডিবি হল রুমে।

. ভোট গণনা,১০ই নভেম্বর ২০২৫ খ্রি.ভোট গ্রহণের পর। ফলাফল প্রকাশ ১০/১১/২০২৫ খ্রি.ভোট গণনার পর,সমিতির নোটিশ বোর্ড

. উল্লেখ্য উক্ত নির্বাচনে ৬ টি ব্লকে ১০০ ভোটারের সমন্বয়ে ভোট হবে। সভাপতি হইতে সদস্য পর্যন্ত ৮ জন প্রার্থী নির্বাচিত হইবে ।

. উক্ত নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটি হলেন (১) জনাব মোঃ আজিজুল হক, উপজেলা সমবায় অফিসার সদর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া,প্রধান নির্বাচন কমিশনার। (২) জনাব মোঃ শাহ আলম হন্দকার,পরিদর্শক সমবায় সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা,সহকারী নির্বাচন কমিশনার । (৩) উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, সরকারী নির্বাচন কমিশনার । উক্ত নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ করেন, নির্বাচন পরিচালনা কমিশনের সদস্যবৃন্দ ।

মোঃ রেজাদুল ইসলাম রেজা গাইবান্ধা

পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ রেজাদুল ইসলাম রেজা গাইবান্ধা প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:৪১ পিএম
পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পলাশবাড়িয়া থানা পুলিশ। বুধবার ১১ মার্চ পলাশবাড়ী গাইবান্ধা সড়কের ঠুটিয়া পুকুর (ইটভাটা সংলগ্ন) নামক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার সময় উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজ মাঝামাঝি রাস্তায় পড়ে থাকা অবস্থায় অজ্ঞাতক নামা ব্যক্তির মরদেহ স্থানীয়রা দেখে থানা পুলিশকে অবগত করেন। এরপর পলাশবাড়ী থানার কর্মরত এস আই বাশার তার সঙ্গীয় ফোর্সদের নিয়ে মরদেহটি উদ্ধার করে বলা যায় থানায় নিয়ে আসে।

মরদেহটির অনেকটাই গাড়ির নিচে চাপা পড়েছে অথবা কোন অজ্ঞাত নামা বাস অথবা ট্রাকের চাকায় পিষ্ট হয়েছে বলে ধারণ স্থানীয়দের।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার এস আই এই প্রতিবেদককে জানায়,আমরা লাশের পরিচয় সনাক্ত করার চেষ্টা করতেছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে উপহার সামগ্রী প্রদান

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:৩৮ পিএম
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে উপহার সামগ্রী প্রদান

“কর্তব্যের তরে করে গেল যারা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি তোমাদের সম্মান” এই প্রতিশ্রুতি বুকে ধারণ করে বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দেশপ্রেমিক পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ঈদ শুভেচ্ছা বার্তাসহ খাদ্য উপকরণ ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

আজ ১১ মার্চ ২০২৬ তারিখ দুপুর ০১:৫০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মহোদয় কর্তৃক প্রেরিত পবিত্র ঈদুল ফিতর-২০২৬ এর শুভেচ্ছা সামগ্রী কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ০২ জন পুলিশ সদস্যদের পরিবারবর্গের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

এসময় পুলিশ সুপার মহোদয় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরাফাত হোসেন নন্দীগ্রাম (বগুড়া)

নন্দীগ্রামে এক অসহায় পরিবারকে সেলাই মেশিন প্রদান

আরাফাত হোসেন নন্দীগ্রাম (বগুড়া) প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:৩৬ পিএম
নন্দীগ্রামে এক অসহায় পরিবারকে সেলাই মেশিন প্রদান

বগুড়ার নন্দীগ্রামে এক অসহায় পরিবারের সদস্যদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

১১ই মার্চ (বুধবার) দুপুর ১২ টায় বগুড়া জেলা প্রশাসকের নির্দেশনায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার তত্ত্বাবধানে এবং ৪ নং থালতামাজগ্রাম ইউপি চেয়ারম্যান (প্যানেল-১) শামসুর রহমানের চেষ্টার প্রেক্ষিতে থালতামাঝগ্রাম ইউনিয়নের থালতা গ্রামের মিন্টু কুমার শীলের মেয়ে শ্রাবন্তী রানী শীল (১৭) কে একটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। দীর্ঘদিন হলে উক্ত অসহায় পরিবারটি আয়-উপার্জনের অবলম্বন হিসেবে একটি সেলাই মেশিন দাবি করে আসছিল। তারই প্রেক্ষিতে আজ উক্ত পরিবারটিকে ডেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।
ঐ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা, থালতামাজগ্রাম ইউপি চেয়ারম্যান (প্যানেল-১) শামসুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হিসাব সহকারী নুরনবী আলম প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘদিনের প্রতিক্ষীত সেলাই মেশিনটি হাতে পেয়ে পরিবারটি অত্যন্ত খুশি এবং আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়ে।

error: Content is protected !!