শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

বিপিএলে নিজের দলের নাম ঘোষণা করলেন শাকিব খান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১২:৫০ এএম | 143 বার পড়া হয়েছে
বিপিএলে নিজের দলের নাম ঘোষণা করলেন শাকিব খান

আসন্ন ১১তম বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) বাংলা সিনেমার নায়ক শাকিব খান ঢাকার টিম কিনেছেন। জনপ্রিয় এ নায়কের কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যানের ক্রিকেট টিম হচ্ছে ‘ঢাকা ক্যাপিটালস’।

দর্শকদের রায়ে এ নামটি চূড়ান্ত করার পর বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে রিমার্ক হারল্যানের হেড অফিসে ঢাকা ক্যাপিটালস টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান।

শাকিব খান বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ-বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক রেসপন্স দিয়েছেন। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস। আপনাদের সবার সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস অর্জন করবে কাঙ্ক্ষিত সাফল্য।

স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালীতে তৃণমূল আ’লীগের উদ্যেগে দোয়া ও ইফতারের আয়োজন

স্টাফ রিপোর্টারঃ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:৩২ পিএম
নোয়াখালীতে তৃণমূল আ’লীগের উদ্যেগে দোয়া ও ইফতারের আয়োজন

নোয়াখালীতে তৃণমূল আওয়ামী লীগের উদ্যেগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন সম্পুর্ন হয়েছে।

(১২ মার্চ) বৃহস্পতিবার নোয়াখালী জেলা শহর মাইজদী দারুচিনি রেস্টুরেন্টে তৃণমূল আওয়ামী লীগের কর্মীসমর্থকদের আয়োজনে ও তৃণমূল আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর শেখের সার্বিক তত্বাবধানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা শেষে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা সহ দেশব্যাপী কারাবন্দী এবং হামলা মামলা ও নির্যাতনের শিকার ভুক্তভোগী তৃণমূল নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়েছে।

আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে নোয়াখালী সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অসংখ্য কর্মীসমর্থক ও বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেছে। ইফতার মাহফিলে ইফতারের পাশাপাশি আমন্ত্রিত নেতাকর্মীদের মাঝে খাবার পরিবেশন করা হয়েছে।

মোঃ সুলতান মাহমুদ

শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ

মোঃ সুলতান মাহমুদ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:৩০ পিএম
শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ও দোকানপাট নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালীদের দখলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি।
সরেজমিনে ঘুরে জানা যায়, শ্রীপুর থানার মোড় এলাকার শাহীন ক্যাডেট একাডেমির পাশেই অবস্থিত মেসার্স সুমাইয়া এন্টারপ্রাইজ ও ক্রোকারিজ দোকানের মালিক বিক্রমপুইরা মোঃ সোহেল তার দোকানের পেছনে সরকারি প্রায় তিন গণ্ডা খাস জায়গা দখল করে একটি বড় গোডাউন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।
এদিকে শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আনোয়ারা মান্নান ফ্যাক্টরির পাশে মাধখলা বেলতলী পুকুর পাড়েও একই ধরনের দখলের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, আলমগীরের স্ত্রী আসমা আক্তার তার মামা ভান্ডারী রফিকুল ইসলামের কাছ থেকে পাঁচ গণ্ডা জমি প্রায় ৫ লাখ টাকায় কিনে সেখানে ছয়টি কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণের কাজ চালাচ্ছেন। তবে এলাকাবাসীর দাবি, এই জমির একটি অংশ সরকারি পুকুর পাড়ের অন্তর্ভুক্ত।
এ বিষয়ে জমি বিক্রেতা ভান্ডারী রফিকুল ইসলাম বলেন, “আমি দখল সূত্রে আমার ভাগ্নি আসমা আক্তারের কাছে স্ট্যাম্পের মাধ্যমে তিন লাখ টাকায় জমি বিক্রি করেছি। আমি নিয়মিত ট্যাক্সও পরিশোধ করি এবং পৌরসভার ট্যাক্সের কাগজপত্র আমার কাছে রয়েছে।”
তবে স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি পুকুর পাড় ও খাস জমি ব্যক্তিগতভাবে বিক্রি বা হস্তান্তরের কোনো সুযোগ নেই। এ ধরনের দখল ও নির্মাণকাজ দ্রুত বন্ধ করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি নায়েবকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে সরকারি পুকুর পাড় ও খাস জমি দখলের ঘটনা আরওস বাড়তে পারে। তাই প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

হাতিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার অনুষ্ঠান

মাহিদুল ইসলাম হিমেল প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:২৯ পিএম
হাতিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার অনুষ্ঠান

পবিত্র মাহে রমজান উপলক্ষে হাতিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১২ মার্চ) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়া উপজেলা শহর কলেজ রোডস্থ ‘হাতিয়া প্রেসক্লাব’ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

হাতিয়া প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি মো. ফিরোজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন, হাতিয়া মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা একিউএম ইদ্রিস, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম হাসান, এখন টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি নাসিম শুভ প্রমুখ।

হাতিয়া প্রেসক্লাবের সদস্য ছায়েদ আহামেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি, চ্যানেল আই এর নোয়াখালী জেলা প্রতিনিধি আলাউদ্দিন শিবলী, নাগরিক টিভির প্রতিনিধি মো. সোহেল উদ্দিন, হাতিয়া প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাতিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আমির হামজা।

পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহসহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জিয়াউল হক।

error: Content is protected !!