শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

তারেক রহমানের প্রত্যাবর্তনের পর প্রথম ৭২ ঘণ্টা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৪:৪০ পিএম | 148 বার পড়া হয়েছে
তারেক রহমানের প্রত্যাবর্তনের পর প্রথম ৭২ ঘণ্টা

তারেক রহমানের প্রত্যাবর্তনের পর প্রথম ৭২ ঘণ্টা:
🕐 ঘণ্টা ০: ঢাকার আকাশে নতুন উড়ান
📍হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর,
সূর্য ডুবে যাচ্ছে।
রানওয়ে জুড়ে আলো জ্বলছে- বিমান স্পর্শ করছে মাটি।
ভেতর থেকে বেরিয়ে আসছেন একজন মানুষ,
যাকে এক যুগেরও বেশি সময় ধরে দেখেনি এই দেশ,
কিন্তু যার নাম বেঁচে ছিল কোটি হৃদয়ে,
🇧🇩 তারেক রহমান।
জনতার স্লোগান,
“বাংলাদেশ জেগেছে,
তারেক রহমান ফিরেছে!”
বাতাসে ছড়িয়ে পড়ে বিদ্যুতের মতো।
🕐 ঘণ্টা ৬: ঢাকামুখী জনস্রোত
ঢাকা,ময়মনসিংহ,চট্টগ্রাম,কুমিল্লা, বরিশাল,রংপুর,সিলেট,রাজশাহী,খুলনা
সব দিক থেকে তরুণরা,মেহনতি শ্রমিক,
বেকার যুবক শিক্ষার্থী,নারী-
লক্ষ লক্ষ মানুষ ঢাকামুখী মিছিল করছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হ্যাশট্যাগ—
#TareqReturns 🇧🇩
#HopeForBangladesh
#UnitedForDemocracy
শহরজুড়ে একটাই রঙ লাল সবুজে মিশে ঐক্যের প্রতীক।
🕐 ঘণ্টা ১২: দল ও দেশ একত্রে স্পন্দিত
বিএনপি কার্যালয় পরিণত হয় জনতার মিলনমেলায়।
যে নেতারা দীর্ঘদিন নীরব ছিলেন,
তারা একসাথে দাঁড়ান এক পতাকার নিচে।
তারেক রহমানের ভিডিও বার্তা বাজে-
🎙️ “বাংলাদেশ আবার দাঁড়াবে নিজের পায়ে,
ভয় নয়,বিশ্বাস হবে আমাদের শক্তি।”
জনতা কাঁদে, হাততালি দেয়,
কারণ তারা অনুভব করে,
গণতন্ত্রের স্পন্দন ফিরে এসেছে।
🕐 ঘণ্টা ২৪: তরুণদের জাগরণ
বিশ্ববিদ্যালয়, কলেজ, গ্রামে গ্রামে যুব সংগঠনগুলো সক্রিয় হয়।
তারা ঘোষণা দেয়-
“আমরাই তারেক রহমানের সেনা,
আমরাই আশার দূত।”
পোস্টার, গান, ভিডিওতে ছড়িয়ে পড়ে এক নতুন মন্ত্র-
“ঐক্যের বাংলাদেশ গড়ব আমরা।”
🕐 ঘণ্টা ৩৬: অন্তর্বর্তী সরকারের সতর্কতা, ঘাপটি মেরে থাকা কুচক্রীর আতঙ্ক, প্রশাসনের টানাপোড়েন
অন্তর্বর্তী সরকার জরুরি বৈঠক ডাকে।
রাষ্ট্রযন্ত্রে নীরব অস্থিরতা।
গোয়েন্দা রিপোর্টে লেখা থাকে-
> “জনতার মনোভাব দ্রুত পরিবর্তন হচ্ছে। বিএনপি পুনরুজ্জীবিত।”
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো শিরোনাম করে-
📰 “Exiled BNP Leader Returns, Sparks Massive Support Movement.”
🕐 ঘণ্টা ৪৮: জাতীয় ঐক্যের সুর
বিভিন্ন পেশাজীবী সংগঠন,শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী
তারেক রহমানের আহ্বানে একত্রিত হয়।
তারা বলেন,
“এবারের লড়াই দলীয় নয়,
এ লড়াই জনগণের অধিকার ফিরে পাওয়ার।”
এই সময় রাজধানীর আকাশে আতশবাজির ঝলকানি-
জনতার চোখে নতুন বিশ্বাসের আলো।
🕐 ঘণ্টা ৬০: ষড়যন্ত্র ব্যর্থ, আশার ঢেউ অপ্রতিরোধ্য
ভয়ভীতি, গুজব, মিডিয়া প্রোপাগান্ডা- সব চেষ্টা ব্যর্থ হয়।
কারণ মানুষের হৃদয়ে একটাই বার্তা প্রতিধ্বনিত হয়-
🔹“বাংলাদেশ বাঁচবে ঐক্যে, বাংলাদেশ এগোবে বিশ্বাসে।”
🔹 “১৭ বছরের অপেক্ষা যেন ৭২ ঘণ্টায় পূর্ণতা পেল।”
🕐 ঘণ্টা ৭২: নতুন ভোর
ঢাকার রাস্তায় সূর্য ওঠে,
শহর ধুয়ে যায় নতুন আলোয়।
তারেক রহমান দাঁড়ান জনগণের সামনে,
🎙️“আমি ফিরে এসেছি শুধু রাজনীতি করতে নয়,
আমি এসেছি বাংলাদেশকে নতুন করে জাগাতে।”
তরুণদের ভিড় থেকে উঠে আসে এক স্লোগান-
“ঐক্য, তেজ, বিজয়- বাংলাদেশ এখন প্রস্তুত!” 🇧🇩
🌅 শেষ দৃশ্য:
ক্যামেরা ধীরে ধীরে জুম আউট-
বাংলাদেশের পতাকা আকাশে উড়ছে,
পেছনে বাজছে সংগীত-
🎵 “জাগো বাংলাদেশ,ফিরেছে বিশ্বাস।”

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:১৩ এএম
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

 

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মহান্নবীপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে।

তিনি উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন। এছাড়া উপজেলা ছাত্রদলের একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে গোপালপুর রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মুখে কালো কাপড় বেঁধে এসে তাকে এলোপাথাড়ি কুলি করে পালিয়ে যায়। ঘটনার সময় গুলির শব্দও শোনা যায় বলে জানায় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহাগ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মোঃ ওমরফারুক(সানি)
স্টাফ রিপোর্টার, পাবনা
মোবাঃ ০১৭৪৫১৮৫৪৫৪

নরসিংদীর মনোহরদীতে মাদকসহ নারী আটক, পলাতক স্বামী

তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:০১ এএম
নরসিংদীর মনোহরদীতে মাদকসহ নারী আটক, পলাতক স্বামী

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলামের নির্দেশনায় এসআই শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেখের বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে তথ্যের ভিত্তিতে বড়চাঁপা ইউনিয়নের চন্ডীতলা গ্রামের জুয়েল রানার বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ী জুয়েল রানা (৩৫) পালিয়ে যায়।
পরে তার স্ত্রী অপু (৩০)-কে আটক করা হয়। নারী পুলিশের মাধ্যমে তল্লাশি চালিয়ে তার দেহ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃত নারী ও তার পলাতক স্বামী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক অপুকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক জুয়েল রানাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

মোঃ সুজন বেপারী

মুন্সিগঞ্জ মিরকাদিমে স্টেডিয়াম মাঠ কমিটি দায়িত্ব পদে আগামী সংশ্লিষ্ট বার্তা

মোঃ সুজন বেপারী প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১২:০৪ এএম
মুন্সিগঞ্জ মিরকাদিমে স্টেডিয়াম মাঠ কমিটি দায়িত্ব পদে আগামী সংশ্লিষ্ট বার্তা

মুন্সিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী ওস্তাদ মোতালেব পাটোয়ারী সুপরিচিত মিরকাদিম পৌর রিকাবী বাজার মিনি স্টেডিয়াম মাঠ কমিটি গঠনে দায়িত্ব পদে আগামী সংশ্লিষ্ট বার্তা জানিয়েছেন মিরকাদিম পৌর সোনালী অতীত এর সাংগঠনিক-সম্পাদক মোঃ আরিফ হিলালী সবুজ।

মিরকাদিম পৌর সোনালী অতীত এর সাংগঠনিক-সম্পাদক নতুন মিনি স্টেডিয়ামের উদ্দেশ্যে জনাব মোঃ আরিফ হিলালী সবুজ বলেন, সারাবাংলাদেশে ক্রীড়া উন্নয়নের জন্য যে প্রকল্প নিয়েছে এটা একটা উল্লেখযোগ্য কারণ আমাদের জাতি কে ও সমাজ কে যারা উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে আমাদের তরুণ সমাজ উপকৃত হবে, রাষ্ট্রীয় উপকৃত হবে, তবে আমি আশাবাদী এজন্যই আল্লাহ্ রহমতে খেলাধুলা তরুণদের লক্ষ্য এগিয়ে যাওয়ার সহায়তা কৃতজ্ঞতা প্রকাশ করি।

মিরকাদিম মিনি স্টেডিয়াম এর ক্রিকেট ও মাঠ পরিচালক ও জেলা সহ-সভাপতি ক্রিকেট এসোসিয়েশন ক্রীড়া মোঃ রনি খাঁন বলেন, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, আমরা শুধু ভালো ক্রিকেটার তৈরি করতে চাই না, আমরা ভালো মানুষও তৈরি করতে চাই। বাংলাদেশে আমরা ক্রিকেটের মাধ্যমে ভালো তরুণ খেলোয়াড় খেলাধুলাকে ছড়িয়ে দেওয়া প্রজন্মেদের গড়ে তুলতে চাই।

রনি খাঁন কথাতেই বোঝা যায়, তিনি ক্রিকেটকে জাতীয় আত্মপরিচয়ের অংশ হিসেবে দেখেন। তার ভাবনায় মিরকাদিম স্টেডিয়াম ক্রিকেট শুধু মাঠের পারফরম্যান্স দিয়ে নয়, আচরণ ও মূল্যবোধ দিয়েও নিজেদের অবস্থান দৃঢ় করবে। বলেন, ‘ক্রিকেট আমাদের দেশের সবচেয়ে বড় ঐক্যের জায়গা। এখান থেকেই আমরা শিখতে পারি পরিশ্রম, নিয়মানুবর্তিতা, দেশপ্রেম। এই গুণগুলোই আমাদের ভালো তরুন প্রজন্মেদের হতে সাহায্য করবে।’

মিরকাদিম পৌর মিনি স্টেডিয়াম মাঠের ফুটবল কোচ এর পরিচালক মোজাম্মেল হোসেন বলেন, আমার নিজেরই সঁপ্ন ছিলো অনেক বড় পিলিয়ার হওয়া যেটা আমি যখন দেখেছি যে একটা সময় ভালো জায়গায় পোঁছাতে পারিনি তো সেটা আমার নিজেরই ব্যার্থতা।

ফুটবল এর কোচ তিনি আরও বলেন, তবে আমরা আপনারা মাধ্যমে সবাইর কাছে দৃষ্টি আকর্ষণ করছি যদি অনেকেই বলে যে মাদক ছেরে মাঠে আয় আসলে এটা সবাইর মুখেমুখেই বাস্তবে সেটা হয়না। বাস্তবে অনেক ছেলেবেলেরা দেখি এন্ড্রয়েড বড় বড় মোবাইল নিয়ে বসে থাকে এবং গেমস খেলে যদি বলি মাঠে আসতে তো আমি অনেক চেষ্টা করি সবাইকে মাঠে আনার জন্য নিজেকে ফুটবল বা ক্রিকেট একটা খেলার সাথে সম্পৃক্ত রাখার জন্য যাতে ফুটবল বা ক্রিকেট খেললে মনমানসিকতা এবং শারীরিক সুস্থ্যতা অনেক ভালো থাকে।

মিরকাদিম মিনি স্টেডিয়াম মাঠের দায়িত্ব পদে ক্রিকেট পরিচালক রনি খাঁন ও ফুটবল কোচ এর পরিচালক মোহাম্মদ মোজ্জামেল হোসেন বলেন, আমাদের ওপর বিশ্বাস রাখেন, আমরা পৌর মিনি স্টেডিয়াম মাঠে ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়দের এমন উচ্চতায় নিয়ে যাব, যাতে বাংলাদেশ ক্রিকেট ও ফুটবল নিয়ে গর্ব করতে পারি মিরকাদিম পৌরবাসী ইনশাআল্লাহ্।

error: Content is protected !!