শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রামঃ

চট্টগ্রাম মহানগরী জামায়াতের গণমিছিল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১১:৩৮ এএম | 131 বার পড়া হয়েছে
চট্টগ্রাম মহানগরী জামায়াতের গণমিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন বাংলাদেশ আজ রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার দাপট, এবং নির্বাচন প্রহসনের এক ভয়াবহ দুষ্টচক্রে আবদ্ধ ছিল। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে একটি নতুন, ন্যায়ের বাংলাদেশ গঠন। এই নতুন বাংলাদেশের সূচনা হবে ‘জুলাই সনদ’-এর বাস্তবায়নের মধ্য দিয়ে।তিনি আরও বলেন
এই সনদে আমরা যে কাঠামোগত ও রাজনৈতিক সংস্কারের রূপরেখা দিয়েছি, তা দেশের জনগণের আকাঙ্ক্ষা, ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতি এবং প্রকৃত গণতন্ত্রের সোপান। তাই নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে জুলাই সনদের আইনি ভিত্তি অপরিহার্য।

শুক্রবার বাদে জুমা চট্টগ্রাম মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যতদিন পর্যন্ত এই রাষ্ট্রক্ষমতা, নির্বাচন ব্যবস্থা এবং রাজনৈতিক মাঠ কিছু সুবিধাভোগী দলের জন্য সংরক্ষিত থাকবে, ততদিন এ দেশে কখনও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হবে না। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি চাই, যেখানে সব দল সমান সুযোগে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। কিন্তু বর্তমানে আওয়ামী লীগ ও তার দোসররা — বিশেষ করে জাতীয় পার্টি ও তথাকথিত ১৪ দল — নির্বাচনে দলীয় ক্ষমতা পেছনের দরজা দিয়ে সংরক্ষণ করে রেখেছে। এরা হচ্ছে সেই দালাল শ্রেণি, যারা জনগণের ভোটের অধিকার হরণ করে বছরের পর বছর এই অবৈধ ক্ষমতার অংশীদার। দেশের ভবিষ্যৎ রক্ষায় এই দলগুলোকে নিষিদ্ধ করা জরুরি।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশের বিদ্যমান নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ ও জনবিচ্ছিন্ন। তাই আগামী নির্বাচন অবশ্যই ‘পিআর পদ্ধতি’ অর্থাৎ Proportional Representation-এর ভিত্তিতে হতে হবে, যাতে জনগণের প্রকৃত ভোটের প্রতিফলন সংসদে ঘটে। এটাই প্রকৃত গণতন্ত্রের চর্চা — যেখানে জনমতের অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। July সনদে আমরা এই নির্বাচন পদ্ধতির প্রস্তাব দিয়েছি, যা এ দেশের রাজনৈতিক বৈষম্য ও নির্বাচনী জালিয়াতির অবসানে কার্যকর ভূমিকা রাখবে।

তিনি বলেন এ দেশে যারা দীর্ঘদিন ধরে গণতন্ত্র হত্যা করেছে, ভোটের অধিকার হরণ করেছে, বিরোধীদের উপর দমন-পীড়ন চালিয়েছে — সেই একই গোষ্ঠী এখন আবার নির্বাচনের নামে নতুন ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের জবাব জনগণ রাজপথে দেবে। জামায়াতে ইসলামী জনগণের শক্তিতে বিশ্বাস করে, আমাদের দাবি ন্যায্য, আমাদের পথ শান্তিপূর্ণ — কিন্তু লক্ষ্য অনড়: ইনসাফ ও জনগণের শাসন প্রতিষ্ঠা।”

বক্তব্য শেষে মুহাম্মদ শাহজাহান জনগণকে আহ্বান জানান, আসুন, আমরা সকলে মিলে নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাই — ইনসাফভিত্তিক, নৈতিকতা-সমৃদ্ধ, গণতান্ত্রিক এক রাষ্ট্র ব্যবস্থার জন্য। জুলাই সনদকে আমাদের জাতীয় চুক্তি হিসেবে গ্রহণ করে আইনি ভিত্তি দেওয়া হোক, এটাই আজকের ঐক্যবদ্ধ জনতার ঘোষণা

চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস ও নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলামের যৌথ পরিচালনায়

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, নগর জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, ঢাকা মহানগরী দক্ষিণের এসিস্ট্যান্ট সেক্রেটারি ড. মুহাম্মদ মোবারক হোসেন, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম—১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছের, চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম প্রমুখ।

গণমিছিল পূর্বসমাবেশে সভাপতির বক্তব্যে নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সাম্য-মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এবং চব্বিশের জুলাই বিপ্লবের আকাঙ্খা একটি বৈষম্যহীন সমাজ কায়েম করে শহীদ আবু সাঈদসহ দু’সহস্রাধিক শহীদের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষেই ছাব্বিশের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হবে। ৫ দফা গণদাবী তথা জুলাই সনদ, পিআর সিস্টেম, লুটেরা-খুনিদের দৃশ্যমান বিচার, ফ্যাসিস্টের দোসর জাপাসহ চৌদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ করেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ১৯৭৩ সালের ভোট ডাকাতি, হোন্ডা-গুণ্ডা নির্বাচন কেন্দ্র ঠাণ্ডার নির্বাচন, গৃহপালিত বিরোধী দলের একদলীয় শাসন, মাগুরা স্টাইল ও পনের ফেব্রুয়ারি স্টাইলের নির্বাচন, ফেমা (ফেয়ার ইলেকশন মনিটরিং এলায়েন্স) সহ নানা ষড়যন্ত্রের ছিয়ানব্বই নির্বাচন, ২০০৮ এর ডিজিটাল কারচুপির অস্বাভাবিক পরিসংখানের নির্বাচন, ভোটার বিহীন চৌদ্দের নির্বাচন, নিশিরাত বা ডামি-আমি খেলার নির্বাচন বাংলাদেশে আর করতে দেয়া হবে না। ছোট বড় প্রতিটি দলকে প্রতিনিধিত্বের সুযোগ দেয়া এবং প্রত্যেক ভোটারের মর্যাদা প্রতিষ্ঠায় পিআর সিস্টেমের কোন বিকল্প নেই।

সমাবেশ শেষে গণমিছিল চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জামে মসজিদ থেকে শুরু হয়ে কাজীর দেউড়ি মোড় হয়ে জামাল খানে এসে চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বক্তব্যের মাধ্যমে মিছিল শেষ হয়।

উক্ত গণমিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, ফখরে জাহান সিরাজি সবুজ প্রমুখ।

বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

চট্টগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ এএম
বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

বোয়ালখালী পৌরসভা ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফ্তি পাড়া,ফজর আলীর বাড়ি নিবাসী মরহুম নুরুর রহমান এর প্রথম পুত্র,

দৈনিক জনতা, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি পটিয়া প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সেলিম চৌধুরী’র ফুফাত ভাই ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক অর্থ, প্রচার, প্রকাশনা সম্পাদক সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী’র বড়ভাই, আহসান উল্লাহ জামে মসজিদের সহসাধারণ সম্পাদক, হাজিরহাট ইকবাল পাঠাগার সহসভাপতি মোঃ হারুন অর রশিদ (৭১) ১লা এপ্রিল ২০২৬ বুধবার দুপুর ২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ তার রুহের মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন আমিন। ১ এপ্রিল ২০২৬ বুধবার মুফ্তিপাড়া আহসান উল্লাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজের তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে হারুনুর রশীদ দুইভাই এবং ৫জন মেয়ে নাতি, নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
মরহুম হারুন অর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, জিয়া স্মৃতি পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মন্জুর আলম মাস্টার, দৈনিক কর্ণফুলী স্টাফ রিপোর্টার এম এ মন্নন, দৈনিক সমকাল প্রতিনিধি শাহিনুর কিবরিয়া মাসুদ, ক্রাইম রিপোর্টার সাংবাদিক আজম খান, বাণিজ্যিক রাজধানীর সম্পাদক আলমগীর চৌধুরী রানা, বোয়ালখালী প্রেসক্লাব, নাগরিক টিভি রিপোর্টার তৌহিদুর রহমান, সূফিকথা সম্পাদনা পরিষদের সাংবাদিক নুর মোহাম্মদ, আহসান উল্লাহ জামে মসজিদ এর পরিচালনা কমিটি, রেজা মোঃ ইকবাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা ইকবাল হোসেন চৌধুরী, জলিল ভাণ্ডার দরবার শরীফের শাহজাদা জাহাঙ্গীর আলম, মোঃ সাইফুউদ্দিন, খোকা ভাণ্ডারী,
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গোমদণ্ডী সদর শাখা, হযরত শাহসুফি মাওলানা সৈয়দ মানজি শাহ্ মাজার শরীফ কমিটি, রমেশভাণ্ডার পরিচালনা কমিটি ও রমেশ পরিবার, হাজিরহাট ইকবাল পাঠাগার। তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক নুরে আহমদ জিয়াউল হাসান।

 

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩০ এএম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি আগামী শনিবার (০৪এপ্রিল) ময়মনসিংহ সফর করবেন। সফরকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

তথ্য প্রতিমন্ত্রী শনিবার সকাল ১০:৩০ টায় ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। এরপর দুপুর ১২:০০ টায় ময়মনসিংহ সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও বিকাল ০৩:০০টায় ঢাকা-ময়মনসিংহ বাইপাসের ৫০০ মিটার সামনে শিকারিকান্দা বাজার সংলগ্ন এলাকায় ময়মনসিংহ বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এবং দিনের শেষে বিকাল ৫ টায় প্রতিমন্ত্রী সার্কিট হাউজে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:১৩ এএম
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

 

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মহান্নবীপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে।

তিনি উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন। এছাড়া উপজেলা ছাত্রদলের একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে গোপালপুর রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মুখে কালো কাপড় বেঁধে এসে তাকে এলোপাথাড়ি কুলি করে পালিয়ে যায়। ঘটনার সময় গুলির শব্দও শোনা যায় বলে জানায় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহাগ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মোঃ ওমরফারুক(সানি)
স্টাফ রিপোর্টার, পাবনা
মোবাঃ ০১৭৪৫১৮৫৪৫৪

error: Content is protected !!