শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 

৩১ দফা বাস্তবায়নে মাঠে সক্রিয় মোশাররফ হোসেন চৌধুরী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৯:৫৯ এএম | 108 বার পড়া হয়েছে
৩১ দফা বাস্তবায়নে মাঠে সক্রিয় মোশাররফ হোসেন চৌধুরী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার ৩৬ নম্বর সংসদীয় আসন সারিয়াকান্দি-সোনাতলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও জিয়া শিশু কিশোর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী শনিবার ২৬ জুলাই ২০২৫ তারিখে সোনাতলার দিগদাইড় ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। দিনব্যাপী এ কর্মসূচিতে তিনি দিগদাইড়, নান্দুড়বাজার, মল্লিকবাড়ী, চকরতনপুরসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের হাতে হাতে বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা সংবলিত লিফলেট পৌঁছে দেন। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন স্বৈরাচারীদের শাসনামলে সারিয়াকান্দি-সোনাতলা আসনের তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি, বিশেষ করে যমুনা নদীর তীব্র ভাঙনের কারণে এই অঞ্চলের মানুষ বছরের পর বছর কষ্টে রয়েছে, যা দুর্ভাগ্যজনক। আমি ব্যক্তিগতভাবে যমুনা নদীভাঙন রোধে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছি, এবং ইনশাআল্লাহ যদি জনগণের দোয়া ও সমর্থন পাই, তাহলে এই অঞ্চলের নদী ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, তা কোনো ব্যক্তির স্বপ্ন নয়—এটি সমগ্র জাতির মুক্তির রূপরেখা। সেই স্বপ্নের বীজ বপন করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা ও বগুড়ার গৌরব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। আমি তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা কোনো কল্পনাপ্রসূত বক্তব্য নয়, এটি হলো একটি গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র গড়ার রূপরেখা। দেশের বিচার ব্যবস্থা, প্রশাসন, নির্বাচন কমিশন, পুলিশ বাহিনীসহ সবখানেই দলীয়করণের ভয়াবহ রূপ বিরাজ করছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে তারেক রহমানের রূপরেখাকে গ্রহণ করতে হবে, এবং বিএনপিকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় এনে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। লিফলেট বিতরণকালে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাজারে বাজারে, পাড়ায় পাড়ায় জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায় এবং মানুষ নিজ নিজ জায়গা থেকে পরিবর্তনের পক্ষে মত প্রকাশ করেন। তরুণ প্রজন্ম বিশেষ করে প্রথমবার ভোটাররা স্বপ্ন দেখছেন একটি কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থার, যেখানে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার থাকবে নিশ্চিত। মোশাররফ হোসেন চৌধুরীর এ উদ্যোগ সারিয়াকান্দি-সোনাতলা আসনের জনগণের মধ্যে আশার নতুন সঞ্চার করেছে, যা আগামীর রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে স্থানীয়দের প্রত্যাশা।

বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

চট্টগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ এএম
বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

বোয়ালখালী পৌরসভা ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফ্তি পাড়া,ফজর আলীর বাড়ি নিবাসী মরহুম নুরুর রহমান এর প্রথম পুত্র,

দৈনিক জনতা, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি পটিয়া প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সেলিম চৌধুরী’র ফুফাত ভাই ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক অর্থ, প্রচার, প্রকাশনা সম্পাদক সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী’র বড়ভাই, আহসান উল্লাহ জামে মসজিদের সহসাধারণ সম্পাদক, হাজিরহাট ইকবাল পাঠাগার সহসভাপতি মোঃ হারুন অর রশিদ (৭১) ১লা এপ্রিল ২০২৬ বুধবার দুপুর ২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ তার রুহের মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন আমিন। ১ এপ্রিল ২০২৬ বুধবার মুফ্তিপাড়া আহসান উল্লাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজের তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে হারুনুর রশীদ দুইভাই এবং ৫জন মেয়ে নাতি, নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
মরহুম হারুন অর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, জিয়া স্মৃতি পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মন্জুর আলম মাস্টার, দৈনিক কর্ণফুলী স্টাফ রিপোর্টার এম এ মন্নন, দৈনিক সমকাল প্রতিনিধি শাহিনুর কিবরিয়া মাসুদ, ক্রাইম রিপোর্টার সাংবাদিক আজম খান, বাণিজ্যিক রাজধানীর সম্পাদক আলমগীর চৌধুরী রানা, বোয়ালখালী প্রেসক্লাব, নাগরিক টিভি রিপোর্টার তৌহিদুর রহমান, সূফিকথা সম্পাদনা পরিষদের সাংবাদিক নুর মোহাম্মদ, আহসান উল্লাহ জামে মসজিদ এর পরিচালনা কমিটি, রেজা মোঃ ইকবাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা ইকবাল হোসেন চৌধুরী, জলিল ভাণ্ডার দরবার শরীফের শাহজাদা জাহাঙ্গীর আলম, মোঃ সাইফুউদ্দিন, খোকা ভাণ্ডারী,
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গোমদণ্ডী সদর শাখা, হযরত শাহসুফি মাওলানা সৈয়দ মানজি শাহ্ মাজার শরীফ কমিটি, রমেশভাণ্ডার পরিচালনা কমিটি ও রমেশ পরিবার, হাজিরহাট ইকবাল পাঠাগার। তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক নুরে আহমদ জিয়াউল হাসান।

 

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩০ এএম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি আগামী শনিবার (০৪এপ্রিল) ময়মনসিংহ সফর করবেন। সফরকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

তথ্য প্রতিমন্ত্রী শনিবার সকাল ১০:৩০ টায় ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। এরপর দুপুর ১২:০০ টায় ময়মনসিংহ সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও বিকাল ০৩:০০টায় ঢাকা-ময়মনসিংহ বাইপাসের ৫০০ মিটার সামনে শিকারিকান্দা বাজার সংলগ্ন এলাকায় ময়মনসিংহ বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এবং দিনের শেষে বিকাল ৫ টায় প্রতিমন্ত্রী সার্কিট হাউজে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:১৩ এএম
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

 

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মহান্নবীপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে।

তিনি উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন। এছাড়া উপজেলা ছাত্রদলের একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে গোপালপুর রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মুখে কালো কাপড় বেঁধে এসে তাকে এলোপাথাড়ি কুলি করে পালিয়ে যায়। ঘটনার সময় গুলির শব্দও শোনা যায় বলে জানায় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহাগ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মোঃ ওমরফারুক(সানি)
স্টাফ রিপোর্টার, পাবনা
মোবাঃ ০১৭৪৫১৮৫৪৫৪

error: Content is protected !!