অনুপ্রেরণার আরেক নাম মোয়াজ্জেম হোসেন মাসুদ
মোয়াজ্জেম হোসেন মাসুদ, উত্তরবঙ্গে প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জ জেলা’র তাড়াশ উপজেলা’র দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক তিনি তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি মেধা আর প্রতিভার সমন্বয়ে দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি’কে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন। দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি,ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবক দল’কে সময়ের সাহসী সংগঠন ও সুসংগঠিত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। ছাত্রদলের রাজনীতির মধ্যে দিয়েই তার রাজনৈতিক জীবনের হাতেখড়ি। ছাত্রদলের রাজনীতি করা অবস্থায় গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করায় বহু হামলা মামলা, অত্যাচার, নির্যাতন নিপীড়ন, জুলুমের শিকার হতে হয়েছেন।বহু অত্যাচার নির্যাতনের সহ্য করে হার না মেনে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন সকলের অনুপ্রেরণার পাত্র।
দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি’র দায়িত্ব নেওয়ার পর থেকেই উল্লেখযোগ্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অগ্রণী ভূমিকা রেখেছে।সংগঠনের নেতাকর্মীদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সাহস ও অনুপ্রেরণা জাগিয়েছেন। তার হাত ধরেই ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়েছে সমগ্র দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি’র প্রতিটি ইউনিট। ওয়ার্ডে তৈরি করেছেন সৎ, দক্ষ, সাহসী ও প্রতিভাবান নেতাকর্মী। সময়ের সেরা অবস্থানে নিয়ে গেছেন দেশীগ্রাম ইউনিয়ন বিএনপিকে। এছাড়াও বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন তার নেতৃত্বে দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মী রাজপথে যে অগ্রণী ভূমিকা পালন করেছে তা সর্ব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে।তাছাড়া নেতাকর্মীদের আপদে-বিপদে ছুটে এসে দায়িত্বশীলতার পরিচয় দিছেন। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, সদাহাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ।তাঁর মাঝে কোন অহংকার নেই।
নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয়।এই সফল মানুষটি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রতিটি মানুষের বিপদ আপদে ছুটে যান।
ইতোমধ্যে তিনি সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজ সেবক এবং উদীয়মান নেতা হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
তার সার্বিক তত্বাবধানে দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি সহ প্রতিটি ইউনিট দক্ষতার সহিত সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীতে তার নেতৃত্বই দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা।











