শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

জনাব তারেক রহমানের নির্দেশক্রমে গ্রামে ঘুরে ঘুরে বরিশাল ৪ (মেহেন্দিগঞ্জ, হিজলা) বিএনপি সহ অঙ্গসংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি

তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে মাঠে কাজ করে যাচ্ছেন- এডভোকেট এম হেলাল উদ্দিন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ২:২০ পিএম | 217 বার পড়া হয়েছে
তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে মাঠে কাজ করে যাচ্ছেন- এডভোকেট এম হেলাল উদ্দিন

বরিশাল ৪ (মেহেন্দিগঞ্জ, হিজলা, কাজিরহাট) নিয়ে আসন টি গঠিত। নদী মাতৃক উপজেলা মেহেন্দিগঞ্জ হিজলা এলাকা।বিএনপির বরিশাল উত্তর জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য এডভোকেট এম হেলাল উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগণের কাছে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহবান করছি।ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশক্রমে আমরা গ্রাম থেকে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে জনগণকে বুঝানোর চেষ্টা করছি।তাছাড়া কেন্দ্র যখন যে নির্দেশ দিয়ে থাকে সেই মোতাবেক কাজ করে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ও পোষ্টার ধারাবাহিকভাবে বিতরণ করে যাচ্ছি। এবং জনগণকে ৩১ দফার বিষেয়ে আগামীতে যেন আমার দল তথা জনগণের দল বিএনপি ক্ষমতায় আসে এবং আসলে ৩১ দফায় আলোকে কাজ করে যাবে সেই বিষয়ে জনগণকে বুঝিয়ে বলছি। এডভোকেট এম হেলাল উদ্দিন রাজপথের ত্যাগী নেতা। তিনি দলের দুর সময়ে যে কোন আন্দোলনে রাজপথে ছিলেন ও ভবিষ্যতে থাকবেন।স্বাধীনতা দীর্ঘ পথপরিক্রমায় মানুষ যে ভাবে বাংলাদেশকে চাচ্ছে, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সেই চেষ্টা করে যাচ্ছি ও ভবিষ্যতে করবো।

দীর্ঘ ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের কারনে পিছিয়ে গেছে আমাদের জাতীর জীবন। আজ বাংলাদেশ ঋণগ্রস্ত। দারিদ্র্য বেড়েছে, বারছে মারামারি, রাহাজারি, সন্ত্রাস ও মাদক। মাদকমুক্ত সমাজ গড়তে, এবং মানুষের জীবন যাত্রার মান উন্নত করিতে, স্বাধীনতার চেতনা, শহীদ জিয়ার আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ উন্নতি গড়ার স্বপ্ন বাস্তবায়নের প্রতিজ্ঞা বুকে ধারণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে গ্রামে ঘুরে ঘুরে বরিশাল ৪ (মেহেন্দিগঞ্জ, হিজলা) বিএনপি সহ অঙ্গসংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে, আসবো ফিরে বাংলাদেশে।

সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

বিশেষ প্রতিনিধি আহমদ রেজা : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন। এ উপলক্ষে আজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানবাধিকার রক্ষায় সংগ্রাম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মানবতার কল্যাণে তাঁর নিরলস পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এদিকে জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আন্তর্জাতিক বিশ্বতান টীম ও বন্ধু শক্তি-২০০০ টীম আলহাজ্ব এম. এ. হাশেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতানের ঢাকা জেলার উপদেষ্টা, ছোট মান্না খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অশ্রু বড়ুয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
শুভ জন্মদিন—আলহাজ্ব এম. এ. হাশেম রাজু।

তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

জহুরুল ইসলাম তাড়াশ  প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম সাহেব বাজার এলাকায়  ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা দেখে  (বৃহস্পতিবার)  তালম সাহেব বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে  ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিদের  হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন—তাড়াশ পৌরসভার সদর ওয়াবদা বাঁধ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাবু (৪৫) এবং মৃত বাবলু হোসেনের ছেলে বিদ্যুৎ (৩৮)।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল জনতার এই উদ্যোগকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

error: Content is protected !!