শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

টানা ১০ বার আবেদনময়ী তারকা ছিলেন ম্যান্ডি!

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫, ৪:১৪ পিএম | 277 বার পড়া হয়েছে
টানা ১০ বার আবেদনময়ী তারকা ছিলেন ম্যান্ডি!

তিনি মাত্র ছয় বছর বয়সেই প্রেমে পড়েন। তবে কোনো মানব শিশুর সঙ্গে নয়, অভিনয়ের প্রেমে পড়েন তিনি। অভিনয় করার ইচ্ছা থাকলেও পরে গান শেখাকেই প্রাধান্য দেন। ১৫ বছরেই পপ গায়িকা হিসেবে আলোচনায় আসেন। অবশ্য একটা পর্যায়ে অভিনয়ের টানে গানের পাশাপাশি টানা অভিনয় করে গিয়েছেন। জনপ্রিয় এই গায়িকা – অভিনেত্রী ম্যান্ডি মুর। আজ ১০ এপ্রিল তার জন্মদিন। ১৯৮৪ সালের এই দিনে তার জন্ম। জন্মদিনে তার জানা – অজানা কথা নিয়েই এই প্রতিবেদন।
জানা যায়, ম্যান্ডি মুরের গানের ক্যারিয়ার শুরু হয় ১৯৯৯ সালে। ওই বছরেই ‘ক্যান্ডি’ শিরোনামের গান বিলবোর্ডে জায়গা করে নেয়। পরে সেটি এতটাই জনপ্রিয়তা পান যে নিজের নামেই অ্যালবাম বের করেন। যদিও গান পছন্দ করলেও তিনি পছন্দ করতেন লেখালেখি করতে। একসময় সাংবাদিক হওয়ার ইচ্ছা ছিল তার। তাই তো ম্যান্ডি ক্যারিয়ার শুরু করেছিলেন প্রতিবেদক হিসেবে।
গানের জনপ্রিয়তা তাকে একসময় অভিনয়ে টানে। তবে খুব বেশি দেরিতে নয়। প্রায় একই সময়ে তিনি চলচ্চিত্র অভিনয়েও নাম লেখান। ২০০০ সালে তিনি ‘দ্য প্রিন্সেস ডায়েরি’ চলচ্চিত্রে অভিনয় করেন। মিউজিক ভিডিও দিয়ে আলাদা জনপ্রিয়তা পেলেও চলচ্চিত্রে নাম লেখানোর পর তার আলাদা ভক্ত তৈরি হয়। নানা কারণে আলোচনায় আসেন। ২০০২ সাল থেকে তিনি টানা প্রায় ১০ বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন সাময়িকীতে সেরা আবেদনময়ী তারকার তালিকায় জায়গা করে নিতেন।
জানা যায়, প্রভাবশালী ফোর্বস ম্যাগাজিনের তালিকায় তরুণ তারকাদের মধ্যে ২০০৭ সালে আয়ে শীর্ষ ২০ এ জায়গা পেয়েছিলেন মুর। তার ক্যারিয়ারে জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আ ওয়াক টু রিমেম্বার’ ও সিরিজ ‘লেট আস টু’। তারপরও নিয়মিত অডিশন দিতে হয় এই অভিনেত্রীকে। তিনি অডিশন দিয়েই কাজ করতে পছন্দ করেন।
দাম্পত্য জীবনে ম্যান্ডি মুর এক সংগীত প্রযোজককে বিয়ে করেছিলেন এই অভিনেত্রী ও গায়িকা। সেই বিয়ে বেশি দিন টেকেনি। তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর তিনি বলেছিলেন, মানুষ চিনতে ভুল করেছেন। এটাই তাকে দীর্ঘ সময় অস্বস্তিতে রেখেছিল।

সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

বিশেষ প্রতিনিধি আহমদ রেজা : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন। এ উপলক্ষে আজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানবাধিকার রক্ষায় সংগ্রাম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মানবতার কল্যাণে তাঁর নিরলস পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এদিকে জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আন্তর্জাতিক বিশ্বতান টীম ও বন্ধু শক্তি-২০০০ টীম আলহাজ্ব এম. এ. হাশেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতানের ঢাকা জেলার উপদেষ্টা, ছোট মান্না খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অশ্রু বড়ুয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
শুভ জন্মদিন—আলহাজ্ব এম. এ. হাশেম রাজু।

তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

জহুরুল ইসলাম তাড়াশ  প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম সাহেব বাজার এলাকায়  ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা দেখে  (বৃহস্পতিবার)  তালম সাহেব বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে  ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিদের  হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন—তাড়াশ পৌরসভার সদর ওয়াবদা বাঁধ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাবু (৪৫) এবং মৃত বাবলু হোসেনের ছেলে বিদ্যুৎ (৩৮)।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল জনতার এই উদ্যোগকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

error: Content is protected !!