মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩

বাংলা বর্ষবরণে টিভি তে নানা আয়োজন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৬:৫১ পিএম | 52 বার পড়া হয়েছে
বাংলা বর্ষবরণে টিভি তে নানা আয়োজন

বাংলা নতুন বছরকে বরণ করে নিতে দেশব্যাপী চলছে নানা আয়োজন। দেশের ওটিটি প্ল্যাটফর্ম ও টিভি চ্যানেলগুলোতেও প্রচারিত হবে নানা অনুষ্ঠান।

টিভি আয়োজন

বিটিভি : রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে সংগীতানুষ্ঠান ‘মুছে যাক গ্লানি’ প্রচারিত হবে সকাল সাড়ে ১০টায়। বিকেল ৫টা ৪০ মিনিটে রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘চাওয়া পাওয়া’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘বৈশাখ দেয় ডাক’। সন্ধ্যা ৭টায় রয়েছে সংগীতানুষ্ঠান। রাত ৯টায় থাকছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘মন আঁকে বৈশাখে’। রাত সাড়ে ৯টায় বিশেষ টেলিফিল্ম ‘মনের মানুষ’। রাত ১১টা ১৫ মিনিটে থাকছে বৈশাখী নৃত্যানুষ্ঠান। এ ছাড়া রাজধানীর রমনা বটমূলে ছায়ানট আয়োজিত বর্ষবরণ উৎসব, জাসাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশাখী শোভাযাত্রা সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

এনটিভি: সকাল ৮টা থেকে শুরু হবে সরাসরি গানের অনুষ্ঠান ‘বৈশাখী উৎসব ১৪৩৩’। শুরুতেই থাকছে পঞ্চকবির গান ও আবৃত্তি। শিল্পী আজিজুর রহমান তুহিন, শিমু দে, বিজন মিস্ত্রি ও ফারহানা তৃণা। উপস্থাপনায় নাহিদা আফরোজ সুমি। সকাল ১০টা ১৫ মিনিটে লোকগান ও ব্যান্ড সংগীত নিয়ে থাকবেন আকাশ মাহমুদ ও মহুয়া মুনা। উপস্থাপনায় নাহিদা আফরোজ সুমি। দুপুর ১২টা ২০ মিনিটে আধুনিক ও মডার্ন ফোক গান নিয়ে থাকবেন সংগীতশিল্পী কিশোর, প্রিয়াঙ্কা বিশ্বাস, অপু আমান, নোলক বাবু, লায়লা ও সানজিদা রিমি। উপস্থাপনায় আইশা খান। বিকেল ৫টা ৩০ মিনিটে একক পরিবেশনা নিয়ে থাকবেন আনিকা অ্যান্ড রকার্স। উপস্থাপনায় মৌসুমী মৌ।

মাছরাঙা টেলিভিশন: সকাল ৯টায় পাবনার এডওয়ার্ড কলেজ মাঠ থেকে সরাসরি সম্প্রচার করা হবে বৈশাখী উৎসব। এতে গান পরিবেশন করবেন নগরবাউল জেমস, ইমরান মাহমুদুল, ঐশী এবং ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর সেরা তিন শিল্পী। নৃত্য পরিবেশন করবেন মন্দিরা চক্রবর্তী ও সোহাগ ড্যান্স ট্রুপ। উপস্থাপনায় ইন্দ্রানী নিশি ও আলিফ। রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘জানি দেখা হবে’। পরিচালনা মাহমুদ মাহিন; অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী প্রমুখ।
দীপ্ত টিভি: সকাল ৬টা ৪৫ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করা হবে রমনা বটমূলে আয়োজিত ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। সকাল ১০টা ১৫ মিনিটে রয়েছে মীর সাব্বির পরিচালিত সিনেমা ‘রাত জাগা ফুল’। অভিনয়ে মীর সাব্বির, জান্নাতুল ফেরদৌস ঐশী, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ ও ফজলুর রহমান বাবু। বেলা ২টা ৩০ মিনিটে রায়হান রাফির সিনেমা ‘দহন’। অভিনয়ে সিয়াম আহমেদ, পূজা চেরি, জাকিয়া বারী মম ও ফজলুর রহমান বাবু।

দুরন্ত: দুপুর ১২টা ও রাত ৮টায় প্রচারিত হবে ‘বৈশাখ এলো রে’। অনুষ্ঠানটিতে নেপথ্য কণ্ঠে নববর্ষের বিভিন্ন গান ও কবিতার সঙ্গে কোরিওগ্রাফি করেছেন শিল্পীরা। সকাল ৯টা ও রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘হৈ হৈ হল্লা: সিজন ৩’। এবারের পর্বে শিশুরা দাদু সফদার চৌধুরীকে গ্রামের বাড়িতে নিয়ে বৈশাখী উৎসব উদ্‌যাপন করতে চায়। পার্থ প্রতিম হালদারের পরিচালনায় অভিনয় করেছেন আবুল হায়াত, শাহনাজ খুশি, শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্য, ঋ জুনি প্রমুখ। দুপুর সাড়ে ১২টা ও বিকেল সাড়ে ৪টায় প্রচারিত হবে পয়লা বৈশাখের বিশেষ রান্না নিয়ে অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি: সিজন ৩’। পরিচালনায় আমিনা নওশিন রাইসা, সঞ্চালনায় রন্ধনশিল্পী আফিফা আখতার লিটা। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রয়েছে গানের অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায়’।

ওটিটি

দীপ্ত প্লে: প্রকাশ করা হয়েছে বাংলায় ডাবিং করা মাইক্রো ড্রামা ‘ছদ্মবেশী ভালোবাসা’। প্রতিটি পর্বের দৈর্ঘ্য ১ থেকে ৩ মিনিট। নাটকে দেখা যাবে ডিজাইনার অ্যাভ্রিল ল্যাভিন ও ব্যবসায়ী ফু ইয়ানসি দুজনেই পরিবারের ঠিক করা সম্পর্ক থেকে সরে এসে নিজেদের মতো করে ভালোবাসা খুঁজতে চায়। কিন্তু ভাগ্যের খেলায় ছদ্মবেশেই তাদের দেখা হয়ে যায়, জন্ম নেয় প্রেম, আর শুরু হয় এক অজানা যাত্রা।

দোয়েল ওটিটি: পয়লা বৈশাখ উপলক্ষে দোয়েল ওটিটি প্রকাশ করেছে বৈশাখী গান ‘এসো বৈশাখ’। কণ্ঠ দিয়েছেন শান শায়েক, সাব্বির জামান, শীলা দেবী, তামান্না প্রমি, সুমি শারমীন প্রমুখ।

শেখ সাদী খানের সংগীতায়োজনে ‘শ্রুতি নন্দন’ অনুষ্ঠানে শেখ সাদীর কিছু কালজয়ী গান পরিবেশন করেছেন নির্ঝর চৌধুরী এবং জান্নাতে রোম্মান তিথি। প্রকাশ করা হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত নাটক ‘সওদাগরের তিন বলদ’। অভিনয়ে চট্টগ্রামের স্থানীয় শিল্পীরা। ভ্রমণ ও শিক্ষামূলক ‘ট্রিপস অ্যান্ড টুইস্ট’ অনুষ্ঠানে একদল কিশোর-কিশোরী ঢাকার দর্শনীয় ও ঐতিহাসিক স্থানে ভ্রমণে যায় এবং স্থানগুলোর ইতিহাস ও গুরুত্ব দর্শকদের সামনে তুলে ধরে।

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী

লোকজ মেলা ও সংগীতে জমজমাট সেনবাগের পহেলা বৈশাখ

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১০:২৮ পিএম
লোকজ মেলা ও সংগীতে জমজমাট সেনবাগের পহেলা বৈশাখ

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় সেনবাগ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে সেনবাগ উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ বৈশাখী মেলা। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বাংলা গান, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শনার্থীদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম বৈশাখী মেলায় উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান। এসময় তিনি বৈশাখের ঐতিহ্য তুলে ধরে বক্তব্য দেন এবং দর্শনার্থীদের আনন্দ দিতে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী লোকজ বৈশাখী মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্য, হস্তশিল্প, খাবার ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী চলতে থাকে নববর্ষের আনন্দ আয়োজন।

বাংলা নববর্ষকে ঘিরে সেনবাগে এমন প্রাণবন্ত আয়োজন স্থানীয়দের মাঝে নতুন বছরের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।

সুলেখা আক্তার শান্তা

নব উদ্যম

সুলেখা আক্তার শান্তা প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১০:২২ পিএম
নব উদ্যম

ওই ডাকে কে যায় বৈশাখী সকালে,
আলো মেখে বাতাসে নাচে পলাশ-পাতার ঢেউ।
ঘরের কোণে জমে থাকা আবিলতা সরিয়ে,
আজ নতুন বরণে বুক বাঁধি
আনন্দের রঙে আজ রাঙাব সব দিক।
যা ছিলাম গত বছর, সে আমি আছি জাগ্রত,
নেই কোনো আফসোস, নেই পুরোনো ক্ষত।
নতুন পথ দেখায় হাতে ধরা রোদ্দুরের শপথ
কালের চাকা চিনি, তবু সৃষ্টির আহ্বান মিথ্যে নয়।
হে বৈশাখ, তোমারই লাগি সাজাই হৃদয় মাঠ
আশার বীজ ছড়াই চারদিকে ফসল উঠুক।
এবারের গান যেন নিঃশব্দ ব্যথা নয়
বরং সম্ভাবনার ঝলক যেন চোখে লাগে স্পষ্ট।
এসো হে বৈশাখ।

কামরুল ইসলাম

টেকনাফে অস্ত্র ও গুলিসহ মাদক চোরাচালান চক্রের ৩ সদস্য গ্রেফতার

কামরুল ইসলাম প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১০:২০ পিএম
টেকনাফে অস্ত্র ও গুলিসহ মাদক চোরাচালান চক্রের ৩ সদস্য গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকায় বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ মাদক চোরাচালান চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত পৌনে ৪টার দিকে র‍্যাব-১৫ (সিপিসি-২) এর হোয়াইক্যং ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কাঞ্জরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

র‍্যাব সূত্র জানায়, ওই এলাকায় মাদকের একটি বড় চালান হাতবদলের উদ্দেশ্যে একদল স্বশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ রাশেদ (প্রকাশ রাসেল) (২৫),
মোঃ সোহেল উদ্দিন (প্রকাশ লালু) (২৩) এবং
এহসান উল্লাহ (২৫)।

অভিযানকালে তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি), ৮ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি বড় রামদা উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে এলাকায় মাদক পাচার, দস্যুতা ও অস্ত্র প্রদর্শনের একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

এ বিষয়ে র‍্যাব-১৫ এর দায়িত্বপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন ও ১৮৬০ সালের দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

error: Content is protected !!