মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩

ইসমাইল খান নিয়াজ

সিলেট ও মৌলভী বাজারে ২ সাংবাদিকের বিরোদ্ধে পৃথক মিথ্যা মামলা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১২:৩৯ পিএম | 71 বার পড়া হয়েছে
সিলেট ও মৌলভী বাজারে ২ সাংবাদিকের বিরোদ্ধে পৃথক মিথ্যা মামলা

সিলেটের গোলাপগঞ্জ ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা। এতে সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে ব্যাপক নিন্দা ও প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে।
গোলাপগঞ্জের কুখ্যাত ‘মাটি সম্রাট’ জাকিরের দাপট, সাংবাদিক জহুরুল ইসলামের বিরুদ্ধে ৩ মামলা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়নে জাকির হোসেন নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি দখল, পাহাড় ও টিলা কেটে পরিবেশ ধ্বংস এবং অবৈধভাবে খাস জমি ও কৃষি জমি কেটে মাটি ব্যবসার অভিযোগ রয়েছে।
স্থানীয়দের কাছে তিনি ভুমি খেকো ও ‘মাটি সম্রাট’ হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, প্রায় ১৭ বছর ধরে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরও তার কার্যক্রম বন্ধ হয়নি; বরং নতুন রাজনৈতিক পরিচয়ে আরও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।
এই অনিয়ম ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদক, এটিএন বাংলা ইউকে সিলেট প্রতিনিধি ও “বাংলাদেশ প্রতিক্ষণ”-এর ভারপ্রাপ্ত সম্পাদক এস.এম জহুরুল ইসলাম।
এর জেরে প্রতিহিংসাবশত তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ ও জাকিরের সহযোগী সমসুল ইসলাম কর্তৃক আদালতে মামলা ও পুলিশ সুপার বরাবরে পৃথক অভিযোগ সহ মোট তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

জহুরুল ইসলাম বলেন, “সত্য তুলে ধরায় আমাকে এবং আমার পরিবারকে সামাজিকভাবে হেয় করতে মিথ্যা মামলার আশ্রয় নেওয়া হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”সাংবাদিক জহুরুল ইসলাম একাধারে সিলেট সিটি প্রেস ক্লাবের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমানে সম্মানিত সদস্য এছাড়া সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং গোলাপগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সাবেক সদস্য, এছাড়া বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট জেলা কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।
এদিকে শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক খোলা কাগজ-এর নিজস্ব প্রতিবেদক, সাংবাদিক ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)-এর বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রায় ৬ মাস পর মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসান। তার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনে স্থানীয় ভুক্তভোগীদের বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।
এরপর থেকেই সাংবাদিককে প্রভাবিত করার চেষ্টা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং সর্বশেষ মামলা দায়েরের ঘটনা ঘটে বলে জানা গেছে।
এহসান বলেন, “তথ্য-প্রমাণের ভিত্তিতেই সংবাদ প্রকাশ করেছি। সত্য প্রকাশের কারণেই এখন হয়রানির শিকার হচ্ছি।”শ্রীমঙ্গলে প্রেসক্লাবের জরুরি সভা, প্রতিবাদ কর্মসূচি ঘোষণা এ ঘটনায় ১২ এপ্রিল (রোববার) শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, এ ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে। নেতৃবৃন্দ অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। একইসাথে আগামীকাল বেলা ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়।
সাংবাদিক সমাজের নিন্দা ও সামাজিক মাধ্যমে প্রতিবাদ দুই ঘটনায় সিলেট ও মৌলভীবাজারের সাংবাদিক সংগঠনগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে, এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত এবং মিথ্যা মামলা দিয়ে সত্যনিষ্ঠ সাংবাদিকদের ভয় দেখানোর চেষ্টা চলছে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সাধারণ মানুষ এই ঘটনাকে “উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি” এবং “গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকি” হিসেবে উল্লেখ করে দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বন্ধ হলো ইস্টার্ন রিফাইনারি

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৭:২৬ পিএম
বন্ধ হলো ইস্টার্ন রিফাইনারি

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বন্ধ হয়ে গেল। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের সংকটের কারণে পরিশোধন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

গত রোববার বিকেলে শেষ পরিশোধন কার্যক্রম চলেছিল বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দুজন কর্মকর্তা। আগামী ১০ মের আগে রিফাইনারি চালু করার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তাঁরা। কারণ, ওই সময় আমদানি করা অপরিশোধিত তেলের চালান আসবে। বন্ধ সময়ে রিফাইনারিতে মেইনটেন্যান্স (মেরামত) কার্যক্রম চলবে বলে জানা গেছে।

এদিকে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিরতায় দুই মাস ধরে ক্রুড তেল আমদানি বন্ধ রয়েছে। দেশে সর্বশেষ ক্রুড অয়েলের চালান এসেছিল গত ১৮ ফেব্রুয়ারি। আগামী মে মাসের প্রথম দিকে অপরিশোধিত তেলের আমদানি চালান দেশে আসবে বলে জানিয়েছেন ইআরএলের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে দেশে সরাসরি আমদানি করা পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে জ্বালানি বিভাগ।

এ বিষয়ে ইআরএল কর্মকর্তারা জানান, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের (এসপিএম) পাইপলাইনে জমে থাকা ৫ হাজার টন এবং অপরিশোধিত তেলের চারটি ট্যাংকের ডেড স্টক (মজুত ট্যাংকের তলানিতে জমে থাকা অপরিশোধিত তেল) তুলে পরিশোধন কার্যক্রম পরিচালনা করা হয়েছিল কয়েক দিন। কারণ, ৬ এপ্রিল পরিশোধন করার মতো অপরিশোধিত তেলের মূল স্টক শেষ হয়ে গিয়েছিল।

তথ্যমতে, ইআরএল সাধারণত দৈনিক গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করে থাকে। তবে ক্রুড তেলের সংকটের কারণে গত মাস থেকেই পরিশোধন কমিয়ে দৈনিক ৩ হাজার ৫০০ টন করা হয়েছিল। ইআরএল থেকে প্রাপ্ত তথ্যমতে, পাঁচটি ট্যাংকের তলানিতে প্রায় ৩৩ হাজার টন ক্রুড তেল ডেড স্টক ছিল। আর এসপিএম থেকে ৫ হাজার টন আনা হয়েছিল রিফাইনারিতে। এগুলো দিয়ে উৎপাদন চালু রাখা হয়েছিল এত দিন। সেগুলো শেষ হয়ে যাওয়ায় বন্ধ করা হলো পুরো ইআরএল।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্যমতে, দেশে প্রতিবছর ৬৮ থেকে ৭০ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে ডিজেল ও অপরিশোধিত তেলের পরিমাণ বেশি। প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, যা ইআরএলে পরিশোধন করা হয়। এলপিজি, পেট্রল, অকটেন, কেরোসিন, ডিজেল, ফার্নেসসহ ১৬ রকমের তেলজাতীয় পণ্য উৎপাদন করে ইআরএল।

বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘর এর আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

মো. আরফান আলী প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৭:২০ পিএম
বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘর এর আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলার ভোমরাদহ ” বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘর ” এর বঙ্গাব্দ নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার ১৪ এপ্রিল বিকালে পাঠাগার কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

বঙ্গাব্দ নববর্ষ উপলক্ষ্যে আলোকপাত করেণ, বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘর এর কবি ও সাংবাদিক মো. আরফান আলী, সাধারণ সম্পাদক শিক্ষক ফয়সাল আহমেদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আবু জুয়েল, সদস্য পশীন চন্দ্র, মাহাদি আবরার সিয়াম, পাঠক আশরাফুল, বর্ণ্য,সারিফ মনিরুল ইসলাম জিসান প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গাব্দ নববর্ষ এটি পূর্বে ফসলি সন হিসেবে ব্যবহৃত হতো, পরবর্তী তে বঙ্গাব্দ হিসেবে অভিহিত হয়, গ্রাম বাঙলার ঐতিহাসিক পটভূমি নববর্ষ। দৈনন্দিন জীবনের অংশ। সম্প্রীতি কৃষ্টি, সংস্কৃতি মেল বন্ধন। আবহাওয়ামান ভারত উপমহাদেশে চলমান। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া ঐতিহ্য স্মৃতি কে বর্তমান প্রজন্মকে তুলে ধরা মুল লক্ষ্য।

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব

ফরিদপুরে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৭:১২ পিএম
ফরিদপুরে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ

নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বাহারী রকমের আয়োজন করা হয়।

বাংলা নববর্ষকে স্বাগত জানাতে বের করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা ময়দানে এসে শেষ হয়।
বৈশাখী শোভাযাত্রায় রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, মুখোশ, ঢাক-ঢোল, গ্রামীণ ঐতিহ্যের প্রতীক গরুর গাড়ি ও নানা সাজে সজ্জিত হয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পরে অম্বিকা হলে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা।
এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!