মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম জেলা প্রশানের আয়োজনে ডিসি হিলে ফিরছে বর্ষবরণ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৮ পিএম | 38 বার পড়া হয়েছে
চট্টগ্রাম জেলা প্রশানের আয়োজনে ডিসি হিলে ফিরছে বর্ষবরণ

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডিসি হিলে ফিরছে বাংলা নববর্ষের বর্ষবরণ আয়োজন। জেলা প্রশাসনের উদ্যোগে এবার ডিসি হিলে অনুষ্ঠিত হবে বর্ষবরণের মূল অনুষ্ঠান। একই সঙ্গে নগরীর সিআরবির শিরীষতলাতেও পৃথক আয়োজনে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ডিসি হিলে বর্ষবরণের আয়োজন নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ, চট্টগ্রাম’-এর মতপার্থক্য দেখা দিলে সংস্থাটি প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান করার ঘোষণা দেয়। তবে সেখানে পুলিশের অনুমতি না পাওয়ায় এবং কয়েক দফা আলোচনার পর তারা ডিসি হিলের আয়োজনে সহযোগী হিসেবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। আয়োজক হিসেবে থাকছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
এদিকে সিআরবির শিরীষতলায় বরাবরের মতো বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করছে ‘সম্মিলিত নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রাম’। এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে চট্টগ্রাম রেলওয়ে অফিসার্স ক্লাব।

শোভাযাত্রা ও আলপনায় রঙিন হবে নগরীঃ

নববর্ষ উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে শুরু হবে বৈশাখী শোভাযাত্রা। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি গিয়ে শেষ হবে ডিসি হিলে। এরপর সেখানে সকাল ৯টা থেকে শুরু হবে বর্ষবরণের দিনব্যাপী অনুষ্ঠান, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
শোভাযাত্রার প্রস্তুতি হিসেবে জেলা শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থীরা শতাধিক মুখোশ, শোলার তৈরি বিভিন্ন মোটিফ এবং প্রায় দুই শতাধিক সরাচিত্র প্রস্তুত করেছেন। এতে ঢোলবাদক দলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন থিমে অংশ নেবেন। পাশাপাশি কৃষক, জেলে, চা বাগানের শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিও থাকবে শোভাযাত্রায়।
আয়োজকদের মতে, প্রায় ১০ হাজার মানুষের অংশগ্রহণে এবার চট্টগ্রামের ইতিহাসে সবচেয়ে বড় ও বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়া বৈশাখ উপলক্ষে সার্কিট হাউজ থেকে ডিসি হিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কে আলপনা আঁকা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে, যা নগরীতে এই প্রথম এত দীর্ঘ আলপনা।

সাংস্কৃতিক পরিবেশনায় জমবে ডিসি হিলঃ

ডিসি হিলে আয়োজিত অনুষ্ঠানে প্রায় অর্ধশত সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে। দিনব্যাপী সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বিকেলে চিশতি বাউল সংগীত পরিবেশন করবেন।
১৯৭৮ সাল থেকে ডিসি হিলে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করে আসছে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ। তবে গত বছর পহেলা বৈশাখের আগের রাতে হামলা ও মঞ্চ ভাঙচুরের ঘটনায় অনুষ্ঠানটি আর অনুষ্ঠিত হয়নি।

শিরীষতলায়ও বর্ষবরণের আয়োজনঃ

অন্যদিকে সিআরবির শিরীষতলায় বর্ষবিদায় অনুষ্ঠান শুরু হবে সোমবার বিকেল ৩টায়। অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হবে বর্ষবরণের অনুষ্ঠান। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেবে ৬২টি সাংস্কৃতিক সংগঠন।

নগরজুড়ে আরও আয়োজনঃ

বাংলা নববর্ষ উপলক্ষে নগরীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও পৃথক কর্মসূচি হাতে নিয়েছে। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম দুই দিনের অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে আলপনার রঙে নববর্ষ আবাহন, সংগীত পরিবেশনা ও গীতি-নৃত্য আলেখ্য।
এছাড়া বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম জে এম সেন হল প্রাঙ্গণে ‘বোধন বর্ষবরণ উৎসব ১৪৩৩’ আয়োজন করেছে। সেখানে আবৃত্তি, সংগীত, যন্ত্রসংগীত ও নৃত্য পরিবেশনায় অংশ নেবে ২৪টি সংগঠন।
নগরীর পাথরঘাটায় সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণেও শোভাযাত্রা, প্রদীপ প্রজ্বালন, সমবেত সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হবে।

কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

অঞ্জনা চৌধুরী, কাজিপুর, সিরাজগঞ্জ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১:০৫ পিএম
কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে অবস্থিত মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৩ এপ্রিল) দুপুরে প্রতিষ্ঠানটির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন লাবণ্য, জিহাদ, মুগ্ধ ও মাহি। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী রাকা, উন্মেষ, জান্নাত ও জিনিয়া। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহীঃ

অপহরণকারী গ্রেফতার, ভিকটিম উদ্ধার

সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহীঃ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:২৮ পিএম
অপহরণকারী গ্রেফতার, ভিকটিম উদ্ধার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার পুলিশের ধারাবাহিক ও কঠোর পরিশ্রমে অবশেষে অপহরণকারীকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বোয়ালিয়া মডেল থানায় দায়েরকৃত মামলা নম্বর-০৫, তারিখ: ০৬ এপ্রিল ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (ধারা-৭) এবং দণ্ডবিধির ৪২০/৪৬৮ ধারায় এজাহারভুক্ত আসামি মোঃ শাফায়েত হোসেন (২৩), চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, অপহৃত ভিকটিম রোশনি নামের এক তরুণীকে কৌশলে অপহরণ করা হয়। ঘটনার পরপরই বোয়ালিয়া থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান ট্র্যাক করে দ্রুত অভিযান শুরু করে।

বোয়ালিয়া থানার পুলিশের তথ্য-প্রযুক্তি নির্ভর তৎপরতায় প্রথমে আসামির অবস্থান ঢাকায় শনাক্ত হয়।

ওসি রবিউল ইসলামের নির্দেশনায় এসআই মাসুদ কবিরের নেতৃত্বে একটি টিম ঢাকায় অভিযান চালায়। সেখানে আসামিকে না পেয়ে তার এক সহযোগীকে শনাক্ত করা হয় এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়।
সহযোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান চালানো হয় চট্টগ্রামে।
পরবর্তীতে চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় বোয়ালিয়া থানা পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গ্রেফতারকৃত শাফায়েত ও তার পরিবার দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, তারা প্রভাবশালী ও স্বচ্ছল পরিবারকে টার্গেট করে বিভিন্ন কৌশলে অপহরণ করে অর্থ আদায় করত।

এছাড়াও এলাকাবাসীর অভিযোগ, আসামির পিতা কালোজাদু বা তন্ত্র-মন্ত্রের সঙ্গে জড়িত এবং সেটিকে ব্যবহার করে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করত—তবে এসব বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালিয়া থানা সূত্রে জানা যায়, গ্রেফতারের পর আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিঘলিয়া উপজেলায় বাংলা নববর্ষ উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:২২ পিএম
দিঘলিয়া উপজেলায় বাংলা নববর্ষ উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিঘলিয়ার সরকারি বিভিন্ন প্রাইমারি স্কুলের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৩ই এপ্রিল) ২০২৬, সোমবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রতিযোগিতা আয়োজনে উপস্থিত ছিলেন তথ্যসবা কর্মকর্তা সাঈদা খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, সাংবাদিক জাহিদ হোসেন, অন্যান্য কর্মচারী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী পৃথক তিনটি গ্রুপে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।

বিজয়ীদেরকে পরবর্তীতে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।

error: Content is protected !!