শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পরিদর্শন ও মহাসড়ক কেন্দ্রিক জনসংযোগ করলেন এডিশনাল ডিআইজি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৩:৫১ পিএম | 104 বার পড়া হয়েছে
লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পরিদর্শন ও মহাসড়ক কেন্দ্রিক জনসংযোগ করলেন এডিশনাল ডিআইজি

সোমবার (৭ অক্টোবর ২০২৪) দুপুর সাড়ে ১২টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অন্তর্গত কুমিল্লা জেলাধীন লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এডিশনাল ডিআইজি অপারেশনস (পূর্ব বিভাগ) মীর মোদ্‌দাছ্ছের হোসেন।পরবর্তীতে তিনি লাকসাম ক্রসিং হাইওয়ে থানার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভা, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সাথে বর্তমান পরিস্থিতিতে একসাথে কার্যক্রম পরিচালনা নিয়ে মতবিনিময় এবং মহাসড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে মহাসড়ক কেন্দ্রিক উপস্থিত লোকজনদের নিয়ে জনসংযোগ করেন। প্রধান অতিথি এ সময় বলেন, হাইওয়ে পুলিশের সকল সদস্যদেরকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করে মহাসড়ক থেকে সবধরনের অনিয়ম ও হয়রানি মূলক কাজকর্ম বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, হাইওয়ে পুলিশের সেবার মান বৃদ্ধি করার লক্ষে সেবা প্রত্যাশিদের সেবা প্রাপ্তি সহজিকরণ ও তা নিশ্চিত করার পাশাপাশি কার্যকর কমিউনিটি পুলিশিং কমিটি করে গণমুখী পুলিশিং কার্যক্রম গ্রহন করতে হবে। তিনি এসময় মহাসড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ, যানযট নিরসন, থ্রি হুইলার নিয়ন্ত্রণ, উলটোপথে গাড়ি চালানো বন্ধ করতে হাইওয়ে পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদেরকে একসাথে কাজ করার প্রতি অধিক গুরুত্ব আরোপ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার, লাকসাম ক্রসিং হাইওয়ে থানার সকল পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ, স্থানীয় রাজনৈতিক নের্তৃত্ব, পরিবহন সেক্টরের নের্তৃত্ব, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য বৃন্দ, স্থানীয় সকল শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ, সাধারণ জনগণ প্রমুখ।

নানা আয়োজনে পালিত হলো সরস্বতী পূজা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:৫০ এএম
নানা আয়োজনে পালিত হলো সরস্বতী পূজা

বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্যদিয়ে গতকাল সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শুভ্র হংসের পিঠে চড়ে পৃথিবীতে নেমে আসবেন বিদ্যা ও ললিতকলার দেবী সরস্বতী। শ্বেত-শুভ্র বসনা স্বরসতী দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। পাবনা জিলা স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সেন্ট্রাল গার্লস হাই স্কুল, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজ, ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমসহ বিভিন্ন স্কুল কলেজ, পূজা মন্ডপ এবং ঘরে ঘরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। পূজা ছাড়াও পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনেকস্থানে দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যা চর্চার সূচনা করা হয়।

জামায়াতের আমীর এডওয়ার্ডের জনসভায়

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:৪৯ এএম
জামায়াতের আমীর এডওয়ার্ডের জনসভায়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান আজ পাবনা আসছেন। বিকাল তিনটায় পাবনা জেলা জামায়াতের উদ্যোগে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। সভায় বিশেষ অতিথি থাকবেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান। সভায় সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। জনসভায় জেলার ৫ টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীবৃন্দসহ বিভাগীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন বলে দলীয় সূত্র জানায়।

সুশাসনভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দাড়িপাল্লায় ভোট দিন

টেকনিক্যাল মোড়ে প্রচারসভায় জামায়াত প্রার্থী ইকবাল হোসেন

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:৪৮ এএম
টেকনিক্যাল মোড়ে প্রচারসভায় জামায়াত প্রার্থী ইকবাল হোসেন

পাবনা-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ অধ্যক্ষ ইকবাল হোসেন বলেছেন, ইনসাফ ভিত্তিক ও সুশাসন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দাড়িপাল্লায় ভোট দিন। দখলদার. চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে জনগন এখন মুক্তির পথ খুঁজছে। সেই কারনেই তারা দাড়িপাল্লাতে ভোট দেবার সিদ্ধান্ত নিয়েছে। দেশে আজ ন্যায়বিচার ও সুশাসনের অভাব প্রকট হয়ে উঠেছে। সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই সংকট থেকে উত্তরণে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা জরুরি। এই কারনে দাড়িপাল্লাকে মানুষ বেছে নিয়েছে। সকলকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী হতে হবে। গতকাল সন্ধ্যায় পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের টেকনিক্যাল মোড়ে এক নির্বাচনী প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা পৌর জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ। এছাড়াও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক বরকাতুল্লাহ ফাহাদ। সভাটি সঞ্চালনা করেন যুব জামায়াত নেতা আব্দুল্লাহ আল মাসুম।