শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

ধরাছোঁয়ার বাইরে জাপা নেতারা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২:২১ পিএম | 176 বার পড়া হয়েছে
ধরাছোঁয়ার বাইরে জাপা নেতারা

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী জাতীয় পার্টি (জাপা) নেতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। আওয়ামী লীগ আমলে ক্ষমতার অংশীদার জাপা নেতাদের বিরুদ্ধে এখনো কার্যত বর্তমান সরকার কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ রয়েছে। ক্ষোভ রয়েছে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের মাঝে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছর ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরও জাপা এখনো মূলত আওয়ামী লীগের স্বার্থ রক্ষায় কাজ করছে বলে অভিযোগ এসব দলের নেতাদের।

তারা বলছেন, পতিত আওয়ামী লীগের সঙ্গে ক্ষমতার শেষ দিন পর্যন্ত মিলেমিশে দেশে গণতন্ত্র ধ্বংসের অন্যতম সহযোগী প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের গড়া জাপা। তবে শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক মাঠে কোনো কার্যক্রম নেই জাপার। আর দলটির নেতাকর্মীদের অনেকেই লেবাস পাল্টানোর চেষ্টায় রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

জাপার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দলটির চেয়ারম্যান জি এম (গোলাম মোহাম্মদ) কাদের দৈনিক ভোরের আকাশকে বলেছেন, যারা তার বিচার চান তারা কোনো অপরাধের ভিত্তিতে বিচার চাইছেন সেটি জানা দরকার। বিচারের মুখোমুখি হতে রাজি আছেন জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার আমলে সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছি। এখনো করছি, আগামীতেও অন্যায়ের প্রতিবাদ করবো।

তিনি আরও বলেন, ২০২৪ কোন পরিস্থিতিতে জাপা ভোটে গিয়েছিল তা অনেকবার পরিষ্কার করেছি। গত সংসদ নির্বাচনের আগে ইন্ডিয়া থেকে ফিরে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়টি মিডিয়ার সামনে প্রকাশ না করা ভুল কিছু ছিল না। এ ধরনের বৈঠকের খবর আসলে কেউ পাবলিকলি বলে না।

দলের প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে তিনি বলেন, দলের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। হুসেইন মুহম্মদ এরশাদের হাতে গড় রাজনৈতিক দল জাতীয় পার্টি জন্ম থেকেই আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা ছিল। জাপা নেতারা সব আমলেই যেন ক্ষমতার সুবিধাভোগী। সবশেষ আওয়ামী লীগের চার মেয়াদের ক্ষমতার শেষদিন পর্যন্ত জাপার নেতারা রাষ্ট্রীয় ক্ষমতার স্বাদ নিয়েই ছিলেন।

তবে, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর বেশ বেকায়দায় জাতীয় পার্টি নেতাকর্মীরা। বিগত চার বাবের সংসদে যারা মন্ত্রী-এমপি ছিলেন তাদের অনেকে এখন গা ঢাকা দিয়েছেন। অনেকে প্রকাশ্যে থাকলেও যেন ‘সুশীল’ সমাজের ভূমিকা পালন করছেন। আর রাজনৈতিক মাঠে খোঁজ নেই দলটির নেতাকর্মীদের। এদিকে, দলটিকে স্বৈরাচারের সহযোগী আখ্যা দিয়ে জাপা নেতাদের বিচারও দাবি করেছে বিএনপি, জামায়াত ও এনসিপি।

সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

বিশেষ প্রতিনিধি আহমদ রেজা : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন। এ উপলক্ষে আজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানবাধিকার রক্ষায় সংগ্রাম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মানবতার কল্যাণে তাঁর নিরলস পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এদিকে জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আন্তর্জাতিক বিশ্বতান টীম ও বন্ধু শক্তি-২০০০ টীম আলহাজ্ব এম. এ. হাশেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতানের ঢাকা জেলার উপদেষ্টা, ছোট মান্না খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অশ্রু বড়ুয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
শুভ জন্মদিন—আলহাজ্ব এম. এ. হাশেম রাজু।

তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

জহুরুল ইসলাম তাড়াশ  প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম সাহেব বাজার এলাকায়  ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা দেখে  (বৃহস্পতিবার)  তালম সাহেব বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে  ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিদের  হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন—তাড়াশ পৌরসভার সদর ওয়াবদা বাঁধ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাবু (৪৫) এবং মৃত বাবলু হোসেনের ছেলে বিদ্যুৎ (৩৮)।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল জনতার এই উদ্যোগকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

error: Content is protected !!