বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

নারী ক্রেতাদের উপচে পড়া ভীড়

সিরাজগঞ্জের তাড়াশে জমেছে ঈদের বাজার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১১:৫৬ পিএম | 141 বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশে জমেছে ঈদের বাজার

সিরাজগঞ্জ জেলার চলনবিল খ্যাত তাড়াশ উপজেলার শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদ বাজার। তাড়াশ উপজেলার পৌর বাজার সহ উপজেলার বিভিন্ন হাটবাজারের কাপড়ের দোকান ও জুতার দোকান গুলোতে এবার জমজমাট বেচাকেনা হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে । তবে কসমেটিক, কাপড় ও জুতার দোকান গুলোতে সকাল থেকে রাত পর্যন্ত পুরুষ ক্রেতাদের চেয়ে নরী ক্রেতাদের ভীড় বেশি। উপজেলার পৌর বাজারের মার্কেট, বিপণী বিতান, ফুটপাতের দোকানগুলোতেও মানুষের উপচে পড়া ভিড়। সাধারণ ক্রেতাদের আকর্ষণ করতে বাজারের দোকানগুলোর সামনে সাজানো হয়েছে রঙিন আলোকসজ্জা।
আজ ২৮ শে মার্চ শুক্রবার উপজেলার পৌর বাজারে গিয়ে দেখা যায় এমন চিত্র, এবারের ঈদুল ফিতর উপলক্ষে বাহারি ডিজাইনের পোশাক সাজিয়ে বসেছেন দোকানিরা। রোজার প্রথমদিকে বিক্রি ভাল না হলেও এবার অন্যান্য বছরের তুলনায় আগেই ঈদের বাজার লেগেছে। গত ৫/৬ দিন ধরেই ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মার্কেটগুলো। বেচাবিক্রিও ভালো হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ, এবারের ঈদে পোষাকের মূল্য একটু বেশি। পোশাক ক্রয় করতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছেন। পোশাকের পাশাপাশি জুতার দোকানেও উপচে পড়া ভিড় করছেন ক্রেতারা। শিশু, নারী, তরুণ- তরুণীরা বিভিন্ন ডিজাইনের জুতা ক্রয় করেছেন। এবার চলনবিলের বাজারগুলোতে পুরুষের পাশাপাশি নারী ক্রেতারাও মার্কেটে ভরপুর। তাদের পছন্দের জামা, কাপড়, শাড়ি, জুতা ও প্রসাধনী ক্রয় করে খুশি মনে বাড়ি ফিরতে দেখা গেছে। এবার ঈদ বাজারে নারী ক্রেতাদের বেশি ঝোঁক বাহারি থ্রি-পিসের দিকে। নায়রাকাট, গারারা, সারারা, পরমা পোশাক, কামদানি ফুলকাড়ি, চুণ্ডিসুতি, রাজমহল, কাতান থ্রি-পিস, কাতান শাড়ি, জেসান, টাইমলেস, বেনারসি, ভিক্টোরিয়া, গ্যালাক্সি, বুটিকস, কারচুপি, লেহেঙ্গা, পার্টিগাউন, স্যামুসিল্ক, মেসার্স সানি এন্ড মিটি সু ষ্টোরের মালিক সেলিম রেজা বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের চাহিদার বিষয়টি মাথায় রেখে নানা ধরনের ভাল মানের জুতান তুলেছি দোকানে। বাইশ রোজার পর থেকেই বিক্রি ভাল হচ্ছে। পৌর বাজারের কামাল ফ্যাশনের স্বত্ত্বাধিকারী মোঃ কামাল হোসেন বলেন, রমজানের প্রথমদিকে বেচাকিনা কম ছিল। ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই ক্রেতাদের সমাগম বাড়ছে এবং বিক্রিও বেশি হচ্ছে।
উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ বাজারে মৌ ফ্যাশনের মালিক কদ্দুস বলেন, এবার ঈদের বেচাকেনা খুব ভাল। বিশেষ করে নারীদের পোশাক হিসেবে থ্রি-পিসই সর্বোচ্চ বিক্রি হচ্ছে তার দোকানে। পাশাপাশি শাড়িও বিক্রি হচ্ছে।
তাড়াশ পৌর বাজারের বণিক সমিতির সভাপতি বলেন, ক্রেতাদের সুবিধার্থে যানজট এড়াতে পুলিশ এবং বাজার কমিটির পক্ষ থেকে শহর এবং উপজেলার বাজার গুলোর প্রবেশমুখে ইজিবাইক ও রিকশা চলাচল সীমিত করা হয়েছে। যার কারণে ক্রেতা বিক্রেতারা সহজেই কেনাবেচা করতে পারছেন।

বাধা দেওয়ায় গৃহবধূকে লাঞ্ছিত

‎মুক্তাগাছায় আবাদী জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

ডাঃ মোঃ আবুল কালাম, ‎জেলা প্রতিনিধি, ময়মনসিংহ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
‎মুক্তাগাছায় আবাদী জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

ময়মনসিংহের মুক্তাগাছায় স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে সরকারি ম্যাপ পরিবর্তন করে জোরপূর্বক ব্যক্তিমালিকানাধীন আবাদী জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে ভুক্তভোগী এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের স্ত্রীকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।
‎গত সোমবার (৩০ মার্চ, ২০২৬) দুপুরে মুক্তাগাছা থানার ১নং দুল্লা ইউনিয়নের চন্ডিমন্ডপ (গজিয়াপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সরোয়ার হোসেন মুক্তাগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ সরোয়ার হোসেনের আবাদী জমির ওপর দিয়ে কোনো সরকারি রাস্তা না থাকলেও স্থানীয় অভিযুক্ত মোঃ ফজলুল হক মাস্টার (৫০), মোঃ নজরুল ইসলাম (৫৫) ও মোঃ রুহুল আমীন মাস্টারসহ (৩০) আরও কয়েকজন মিলে ক্ষমতার দাপটে জমির মাঝখান দিয়ে রাস্তা নেওয়ার চেষ্টা করেন। এর আগে ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিলে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
‎তবে গত ৩০ মার্চ সোমবার দুপুরে সরোয়ার হোসেনের অনুপস্থিতিতে অভিযুক্তরা দলবল নিয়ে কোদাল দিয়ে মাটি কেটে আবাদী জমির মাঝখান দিয়ে জোরপূর্বক রাস্তার কাজ শুরু করেন। খবর পেয়ে সরোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ আছমা ইয়াসমিন (৪৭) ঘটনাস্থলে গিয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করতে চাইলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর করতে উদ্যত হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তিনি উদ্ধার হলেও অভিযুক্তরা তাকে খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
‎ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমির মালিক মোঃ সরোয়ার হোসেন বলেন, “আমার আবাদী জমির ক্ষতি করে ম্যাপ বহির্ভূতভাবে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রতিবাদ করায় আমার স্ত্রীকে লাঞ্ছিত করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জানমালের নিরাপত্তা চাই।”
‎মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪৬ পিএম
উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ময়নার বাজার এলাকায় রাকিব হাসান নামে এক হাফিজি মাদ্রাসার হেফজো বিভাগের কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল (১ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ির পাশের মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলে সে নিখোঁজ হয়।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনসহ এলাকার আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে করে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
যদি কোনো ব্যক্তি রাকিব হাসানের সন্ধান যদি কেউ পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন,অনুগ্রহ করে তাকে নিরাপদে হেফাজতে রেখে মানবিক সহযোগিতায় উক্ত নাম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগ: 01309424992/01318102259

বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উজ্জ্বল বাংলাদেশ উখিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি সিরাজুল কবির বুলবুল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৩৮ পিএম
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উজ্জ্বল বাংলাদেশ উখিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি সিরাজুল কবির বুলবুল
error: Content is protected !!