বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

সর্বশান্ত পোল্ট্রি খামারিরা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১:৫৩ পিএম | 137 বার পড়া হয়েছে
সর্বশান্ত পোল্ট্রি খামারিরা

টাঙ্গাইলের গোপালপুরে পোল্ট্রি খামারগুলোতে ব্যাপক হারে মড়কের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সর্বস্ব হারাচ্ছেন খামারিরা। প্রতিদিন মারা যাচ্ছে লেয়ার ও ব্রয়লার মুরগি।

খামারিরা অভিযোগ করছেন, প্রাণিসম্পদ অফিস থেকে তারা প্রয়োজনীয় কোনো সহযোগিতা পাচ্ছেন না।

খামারিদের ভাষ্য মতে, দীর্ঘদিন ধরেই ডিম ও মুরগির দাম কম থাকলেও খাদ্য, ভ্যাকসিন ও ওষুধের দাম বেড়েই চলেছে। এতে ব্যাঙ্ক ঋণ বা ধারদেনায় খামার করা উদ্যোক্তারা চরম ক্ষতির মুখে পড়েছেন। তার ওপর নতুন করে মড়ক দেখা দেওয়ায় অনেক খামারি সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, বর্তমানে উপজেলায় মোট মুরগির সংখ্যা ৭৪ হাজার ১২০টি এবং হাসের সংখ্যা ১০ হাজার ৫৫৬টি। এর মধ্যে লেয়ার মুরগির খামার ৩৭০টি, ব্রয়লার খামার ১৬৬টি এবং সোনালি মুরগির খামার রয়েছে ২৪টি। নিবন্ধনকৃত খামারের সংখ্যা মাত্র ১৬টি। গোপালপুরের নগদাশিমলা ইউনিয়নের মাকুল্লা গ্রামের শামীম হোসেন ও চর শিমলা গ্রামের রুবেল হোসেনের খামারে দুই সপ্তাহের ব্যবধানে প্রায় ১ হাজার ২০০টি করে মুরগি মারা গেছে। রোগাক্রান্ত মুরগিগুলো প্রথমে ঝিমিয়ে পড়ে, পরে দ্রুত মারা যায়।
রুবেল হোসেন বলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিস ভালো চিকিৎসা দেয় না, সন্দেহজনক কোম্পানির ওষুধ দেয়। তাই আমি মধুপুর উপজেলা অফিসের সহযোগিতা নিই। এক সপ্তাহে পোড়াবাড়ী, চন্দবাড়ী ও আভুঙ্গি গ্রামের বেশ কয়েকটি খামারে কয়েক হাজার মুরগির মৃত্যু হয়েছে।

ভূক্তভোগী খামারিরা অভিযোগ করেছেন, প্রাণিসম্পদ অফিসের সার্জন কিংবা মাঠকর্মীরা খামার পরিদর্শনে যান না, সময়মতো পরামর্শও দেন না।

গোপালপুর বাজারের ফিড ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, মাত্র দুই সপ্তাহ আগে দুইটি খামারে সাড়ে তিন হাজার মুরগির মৃত্যু হয়েছে।

পোল্ট্রি বিশেষজ্ঞ ও একমি ওষুধ কোম্পানির আঞ্চলিক কর্মকর্তা নাসির আহমেদ বলেন, ঘাটাইল ও গোপালপুরে পানিবাহিত ফাউল কলেরা, টাইফয়েড ও রাণীক্ষেত রোগ ছড়িয়েছে। মৃত মুরগি নিরাপদে মাটিচাপা দেওয়ার পরামর্শ দিচ্ছি।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. গোলাম মোরশেদ বলেন, পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া যায় না, তবে প্রাথমিকভাবে এটি রাণীক্ষেত বলেই মনে হচ্ছে। ঠিক কত খামারে মুরগি মারা গেছে, তা আমার জানা নেই।

বাধা দেওয়ায় গৃহবধূকে লাঞ্ছিত

‎মুক্তাগাছায় আবাদী জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

ডাঃ মোঃ আবুল কালাম, ‎জেলা প্রতিনিধি, ময়মনসিংহ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
‎মুক্তাগাছায় আবাদী জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

ময়মনসিংহের মুক্তাগাছায় স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে সরকারি ম্যাপ পরিবর্তন করে জোরপূর্বক ব্যক্তিমালিকানাধীন আবাদী জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে ভুক্তভোগী এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের স্ত্রীকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।
‎গত সোমবার (৩০ মার্চ, ২০২৬) দুপুরে মুক্তাগাছা থানার ১নং দুল্লা ইউনিয়নের চন্ডিমন্ডপ (গজিয়াপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সরোয়ার হোসেন মুক্তাগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ সরোয়ার হোসেনের আবাদী জমির ওপর দিয়ে কোনো সরকারি রাস্তা না থাকলেও স্থানীয় অভিযুক্ত মোঃ ফজলুল হক মাস্টার (৫০), মোঃ নজরুল ইসলাম (৫৫) ও মোঃ রুহুল আমীন মাস্টারসহ (৩০) আরও কয়েকজন মিলে ক্ষমতার দাপটে জমির মাঝখান দিয়ে রাস্তা নেওয়ার চেষ্টা করেন। এর আগে ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিলে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
‎তবে গত ৩০ মার্চ সোমবার দুপুরে সরোয়ার হোসেনের অনুপস্থিতিতে অভিযুক্তরা দলবল নিয়ে কোদাল দিয়ে মাটি কেটে আবাদী জমির মাঝখান দিয়ে জোরপূর্বক রাস্তার কাজ শুরু করেন। খবর পেয়ে সরোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ আছমা ইয়াসমিন (৪৭) ঘটনাস্থলে গিয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করতে চাইলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর করতে উদ্যত হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তিনি উদ্ধার হলেও অভিযুক্তরা তাকে খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
‎ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমির মালিক মোঃ সরোয়ার হোসেন বলেন, “আমার আবাদী জমির ক্ষতি করে ম্যাপ বহির্ভূতভাবে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রতিবাদ করায় আমার স্ত্রীকে লাঞ্ছিত করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জানমালের নিরাপত্তা চাই।”
‎মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪৬ পিএম
উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ময়নার বাজার এলাকায় রাকিব হাসান নামে এক হাফিজি মাদ্রাসার হেফজো বিভাগের কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল (১ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ির পাশের মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলে সে নিখোঁজ হয়।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনসহ এলাকার আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে করে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
যদি কোনো ব্যক্তি রাকিব হাসানের সন্ধান যদি কেউ পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন,অনুগ্রহ করে তাকে নিরাপদে হেফাজতে রেখে মানবিক সহযোগিতায় উক্ত নাম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগ: 01309424992/01318102259

বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উজ্জ্বল বাংলাদেশ উখিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি সিরাজুল কবির বুলবুল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৩৮ পিএম
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উজ্জ্বল বাংলাদেশ উখিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি সিরাজুল কবির বুলবুল
error: Content is protected !!