রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

সাকিব-সৌম্যকে নিয়ে বিসিবির ভাবনা কী?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:০২ পিএম | 47 বার পড়া হয়েছে
সাকিব-সৌম্যকে নিয়ে বিসিবির ভাবনা কী?

সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা স্থবির হয়ে আছে ১৮ মাস ধরে। আর সৌম্য সরকার সবশেষ পাকিস্তান সিরিজের দলে থাকলেও তিনটা ওয়ানডেই তাঁকে দেখতে হয়েছে বেঞ্চে বসে। তাঁর স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা তখন সামাজিক মাধ্যমে বিস্ফোরক পোস্ট দিয়েছিলেন। দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটারের না খেলা নিয়ে আজ প্রশ্ন করা হয়েছে বাংলাদেশের নবনিযুক্ত নির্বাচক প্যানেলের কাছে।

২০২৪ সালের অক্টোবরে কানপুরে ভারতের বিপক্ষে টেস্টের পর সাকিব আর বাংলাদেশের হয়ে খেলতে পারেননি। এ বছরের মার্চে পাকিস্তান সিরিজ দিয়ে তিনি ফিরতে পারেন বলে সদ্য ভেঙে যাওয়া বোর্ডের পরিচালকরা আশার বাণী শুনিয়েছিলেন। সেই সিরিজের পর এবার নিউজিল্যান্ড সিরিজের দলেও সাকিবের জায়গা মেলেনি। সাকিব কি বোর্ডের পরিকল্পনায় আছে—আজ কিউইদের বিপক্ষে সিরিজের দল ঘোষণার সময় বিসিবি প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের কাছে এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। সংবাদ সম্মেলনে সুমন বলেন, ‘আমার সঙ্গে দুই-একবার কথা হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে কি প্রস্তুত এবং এখন কী করছে? সে যেখানে আছে, সেখানে ক্রিকেট নিয়মিত হয় না। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ নেই। পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ করা গেলেও ক্রিকেট অতটা নিয়মিত হয় না। যদিও সে ক্রিকেট খেলছে। আমি মূলত এসব বিষয় নিয়েই তার সঙ্গে বেশি কথা বলেছি।’

আন্তর্জাতিক ক্রিকেট তো দূরে থাক, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগও (ডিপিএল) সাকিব খেলতে পারেননি। আর একাধিক মামলা থাকায় তাঁর দেশে ফেরা নিয়ে জটিলতা এখনো কাটেনি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও কদিন আগে জানিয়েছিলেন, আইনজীবীর মাধ্যমে মামলা লড়ে নিরাপরাধ প্রমাণ করতে পারলেই সাকিব দেশের ক্রিকেটে ফিরতে পারেন।

সাকিব ফিরে যেন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন, সুমনের চাওয়া সেটাই। বিসিবি প্রধান নির্বাচক আজ বলেন, ‘তার থাকা না থাকার ওপর নির্ভর করছে। তবে আমরা পরিষ্কার করেছি যে যদি তাকে চাই, অবশ্যই লম্বা সময়ের জন্য চাইব। যেহেতু বিশ্বকাপের আগে আমাদের সামনে লম্বা সময় আছে, তাই আমরা বিশ্বকাপ নিয়েই পরিকল্পনা করব। আলোচনাটা মূলত এটাই ছিল যে সে কতটুকু প্রস্তুত। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেট অনেক কিছু দাবি করে। তাই খেলার আগে নিজের প্রস্তুতিটা খুব দরকার।’

পাকিস্তান সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছরের অক্টোবরে ওয়ানডে সিরিজে ১৪০ রান করেছিলেন সৌম্য সরকার। যার মধ্যে উইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৯১ রান করে ম্যাচসেরা হয়েছিলেন। অথচ পাকিস্তান সিরিজে সাইফ হাসান ব্যর্থ হলেও তাঁর পরিবর্তে কোনো ম্যাচেই সৌম্যকে সুযোগ দেওয়া হয়নি। সৌম্যর স্ত্রী তখন বিস্ফোরক পোস্ট দিলে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাখ্যা দিয়েছিলেন। আজ নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণার সময় বিসিবি প্রধান নির্বাচক সুমন বলেন, ‘আমি দুই দিন সৌম্যর অনুশীলন দেখেছি।একটা জিনিস আমাকে খুব মুগ্ধ করেছে যে সে অফ-স্পিন ভালোভাবে সামলাচ্ছে। স্পিনের ক্ষেত্রে তার আগে কিছুটা দুর্বলতা ছিল। কিন্তু এখন অনেক উন্নতি করেছে। সে আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ।’

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে আসা-যাওয়ার মধ্যেই সময় গেছে সৌম্যর। বাজে পারফরম্যান্সের কারণে দলে থিতুই হতে পারেননি। ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিকভাবে পারফরম্যান্স করেননি তিনি। সৌ্ম্যর কথা উল্লেখ করতে গিয়ে আজ সাইফের প্রসঙ্গে কথা বলেছেন সুমন। বিসিবি প্রধান নির্বাচক বলেন,‘আমাদের সামনে প্রচুর খেলা আছে এবং ও সুযোগ পাবে। ওর মতো প্লেয়ার বেঞ্চে বসে থাকা মানে আমাদের টিম অনেক শক্তিশালী। তবে আমি চাই না কেউ এসে দুই-তিনটা ম্যাচে সুযোগ পেয়েই আবার বাদ পড়ে যাক। আমি যাকে দেখব, লম্বা সময়ের জন্য দেখব। সাইফ হাসান যেহেতু খেলেছে। আমি জানি না টিম ম্যানেজমেন্ট কী ভাবছে। তবে আমার মনে হয় তার আরেকটা সুযোগ পাওয়া উচিত। আর সৌম্য যখন ফিরে আসবে, তখন সেও লম্বা সময়ের জন্যই খেলবে।’

গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে মাঝপথে দলে নেওয়া হয় নাসুম আহমেদকে। বাঁ হাতের ঘূর্ণিজাদু দেখিয়েছিলেন তিনি। কিন্তু এবার তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে নেই। কেন তাঁকে নেওয়া হয়নি, সেই ব্যাখ্যায় আরেক নির্বাচক হাসিবুল হোসেন শান্ত বলেন, ‘নাসুমকে আমরা মূলত টি-টোয়েন্টির জন্য প্রাধান্য দেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইকেটও একটা কারণ ছিল। উইকেট স্লো ও টার্নিং ছিল। এ কারণে তাকে পরে আনা হয়েছে। প্রথমে সে ছিল না। ওয়ানডেতে তানভীর লম্বা সময় বোলিং করতে পারে আর মাঝের সময়ে উইকেট নিতে পারে। সে সময়ের জন্য নাসুমকে পরে ডাকা হয়েছিল।’

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৯। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড। ৯ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ৯ নম্বরের মধ্যে থাকতে হবে। নিউজিল্যান্ড যেহেতু র‍্যাঙ্কিংয়ের প্রথম সারির দল, তাদের হারালে স্বাভাবিকভাবেই পয়েন্ট বাড়বে বাংলাদেশের। সুমন গতকাল সংবাদ সম্মেলনে দল ঘোষণার সময় তা ফের মনে করিয়ে দিয়েছেন। বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘প্রস্তুতির ঘাটতি হবে বলে মনে হয় না। কারণ, এই বিশ্বকাপের আগে আমরা অনেকগুলো সিরিজ খেলব। যেহেতু আমরা জানি কোথায় বিশ্বকাপ হবে, কন্ডিশনটা কেমন হবে, মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। আমি চাইব ছয় মাসের মধ্যে বিশ্বকাপ দলটা গুছিয়ে ফেলতে।’

বিরোধ আর মামলার জালে বন্দী এক নাম—বিনো বালা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:০০ এএম
বিরোধ আর মামলার জালে বন্দী এক নাম—বিনো বালা

 

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী (হাজীগঞ্জ ভাটিটারী) এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভুক্তভোগী বিনো বালা (৭০), পিতা টয়রা বর্মন, দীর্ঘদিন ধরে মন্টু রাম বর্মনের সঙ্গে জমি নিয়ে মামলায় জড়িয়ে আছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল, ১০-০৪-২৬ আনুমানিক সাড়ে ৮টার দিকে

লালমনিরহাট জলা জজ কোর্ট সংশ্লিষ্ট স্টাফ গণেশ চন্দ্র বর্মন ও তার বিয়াই মন্টু রাম বর্মন সহ সহোযোগীদের
নিয়ে বিনো বালার বাড়িতে প্রবেশ করেন। তারা মামলা আপোষ-মীমাংসার কথা বলে জোরপূর্বক চারটি স্ট্যাম্পে বিনো বালার টিপসই (স্বাক্ষর) নেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় বিনো বালার পুত্রবধূ বিষয়টি টের পেয়ে ঘরে ঢুকে টিপ দেয়া স্টাম্প গুলো কৌসলে হাতে নেয় এবং চিৎকার শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিনো বালার বড় ছেলে সন্তোষ বর্মন ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, গণেশ চন্দ্র বর্মন প্রভাব খাটিয়ে বিভিন্ন মানুষকে হয়রানির শিকার করছেন। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ঘটনার পরপরই গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসীকে।

কেশবপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ২১তম বার্ষিক সাধারণ সভ ও সম্মেলন অনুষ্ঠিত।

কেশবপুর(যশোর) প্রতিনিধি : প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:৫৪ পিএম
কেশবপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ২১তম বার্ষিক সাধারণ সভ ও সম্মেলন অনুষ্ঠিত।

কেশবপুর উপজেলার বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক -কর্মচারী কল্যাণ সমিতির ২১তম বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার কেশবপুর উপজেলা বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক -কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে কেশবপুর পইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চত্বরে এটি অনুষ্ঠিত হয়। কেশবপুর উপজেলা বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক – কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কালিয়ারই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুফলাকাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস. এম. মুনজুর রহমানের সভাপতিত্বে ও অত্র সমিতির সহ- সভাপতি সুপ্রভাত কুমার বসুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, যশোর -৬ কেশবপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার আমীর প্রভাষক জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান, উপজেলা বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক – কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাসুদেব সেন গুপ্ত,এনসিপি কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলার বিভিন্ন স্কুল থেকে আগত প্রধান শিক্ষকগণ, শিক্ষক- শিক্ষিকাবৃন্দ ও কর্মচারীবৃন্দ।

নীলফামারীতে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত—মেধা বিকাশে নতুন দিগন্তের সূচনা

মোঃ রাব্বি রহমান নীলফামারী প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:৫১ পিএম
নীলফামারীতে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত—মেধা বিকাশে নতুন দিগন্তের সূচনা

 

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীল চিন্তাধারাকে উৎসাহিত করতে ১১ এপ্রিল ২০২৬ শনিবার সকালে নীলফামারী শহরের শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫’। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে, যা জেলার শিক্ষা অঙ্গনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
বিভিন্ন কেন্দ্র একযোগে এই পরীক্ষার আয়োজন করা হয়। নির্ধারিত সময়ে শুরু হওয়া পরীক্ষায় শিক্ষার্থীরা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ পরিবেশে অংশগ্রহণ করে। অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে কেন্দ্রগুলোর আশপাশে ছিলো উৎসাহ ও আগ্রহের দৃশ্য।
আয়োজকরা জানান, মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান, নৈতিকতা ও সৃজনশীল দক্ষতা যাচাই করা হয়। এতে করে ভবিষ্যৎ প্রজন্ম আরও আত্মবিশ্বাসী ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়ায় এবং তাদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তারা।
পরীক্ষা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। ফলাফল প্রকাশের পর কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
সামগ্রিকভাবে, ‘কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫’ নীলফামারীর শিক্ষা ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা দিয়েছে এবং নতুন প্রজন্মের মেধা বিকাশে এক নতুন দিগন্তের সূচনা করেছে।

মোঃ রাব্বি রহমান নীলফামারী তারিখঃ ১১-০৪-২০২৬ মোবাইলঃ ০১৬১৪৬৫৩৮৩১

error: Content is protected !!