বাংলাদেশ ব্যাংকে চাকরি
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এই নিয়োগের সহকারী পরিচালক পদে মোট ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৯ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৩০ মার্চ থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
পদের নাম: সহকারী পরিচালক।
পদসংখ্যা: ১০৮টি (কম বা বেশি হতে পারে)।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের পর ৪ বছরমেয়াদি স্নাতক ডিগ্রি অথবা স্নাতকসহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
বয়সসীমা: ২১-৩২ বছর। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: ২০০ টাকা (অফেরতযোগ্য) ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ‘রকেট’-এর মাধ্যমে প্রি-পেইড পেমেন্ট পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি জমা দিতে হবে।
অনলাইনে আবেদন করার পর প্রার্থী কর্তৃক সিভি আইডেন্টিফিকেশন নম্বর, ট্রেকিং নম্বর ও পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা এবং পরবর্তী বিভিন্ন কাজে এ তথ্যগুলো প্রয়োজন হবে। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়সীমার মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ দেওয়া হবে। যাঁরা উল্লিখিত সময়সীমার মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করবেন শুধু তাঁরাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। নির্ধারিত সময়সীমার পর প্রবেশপত্র ডাউনলোডের কোনো সুযোগ থাকবে না।
প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
লিখিত পরীক্ষার মাধ্যমে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থী সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত মর্মে গণ্য হবে। উত্তরপত্রে রোল নম্বর সঠিকভাবে না লিখলে, সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে, উত্তরপত্রে বা হাজিরা শিটে স্বাক্ষর না দিলে বা কোনোরূপ কাটাকাটি করলে প্রার্থিতা বাতিল হবে।
প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো দলিলাদি প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আবেদনে প্রদত্ত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদিসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। দাখিল করা দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাঁদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
২৭ এপ্রিল, ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র: বিজ্ঞপ্তি
















