সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

কুড়িগ্রামে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ এএম | 68 বার পড়া হয়েছে
কুড়িগ্রামে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭ এপ্রিল ২০২৬ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাইটসেভার্সের সহযোগিতায় কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার বিশ্ব
স্বাস্থ্য দিবস উপলক্ষে উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতাল ও জেলা একীভুত চক্ষু সেবা কর্মসূচির আওতায় সিভিল সার্জন অফিস হতে বিশ্ব
স্বাস্থ্য দিবসের বর্ণাঢ্য একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ.ন.ম. গোলাম মোহাইমেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বিশ্ব
স্বাস্থ্য সংস্থার এস.আই.এম.ও. ডাঃ মাহমুদুর রহমান, প্রোগ্রাম অফিসার ডাঃ সাজ্জাদ হোসেন, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজার রহমান, জেলা ই.পি.আই. সুপার মোঃ মোতালেব খান, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সহকারী জেনারেল ম্যানেজার আবু নাসের ফয়জুর রহমান, প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দু রায়, সলিডারিটির প্রতিনিধি সুমি দাস, ফেন্ডশিপের প্রজেক্ট অফিসার নিলুফা আক্তার, প্রোগ্রাম সমন্বয়কারী কে.এম. জালিদ, এ্যাফাদের ফিল্ড ফেসিলেটর আজিমা খাতুন, ফুলের নির্বাহী পরিচালক আব্দুল কাদের প্রমূখ।
#

ঝালকাঠি প্রতিনিধি

জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২:০৭ পিএম
জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব মালিপুর ভিআইপি এলাকায় জমি সংক্রান্ত বিরোধ ও হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী লাবনী আক্তার। 

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার শ্বশুর প্রায় ২২ বছর আগে আফরোজা নিলু নামের এক ব্যক্তির কাছ থেকে ২.৫০ শতাংশ এবং পরবর্তীতে তার ভাইদের কাছ থেকে আরও ০.৫৫ শতাংশ জমি ক্রয় করেন।

লিখিত বক্তব্যে বলেন, ২০১৯ সালে উক্ত জমিতে বাড়ি নির্মাণ শুরু করলে পাশ্ববর্তী জমির মালিক এবং তার পরিবারের সদস্য , ও সহ কয়েকজন মিলে বাধা দেন এবং আদালতে ১৪৪ ধারা জারির আবেদন করেন।

তিনি অভিযোগ করেন, ওই সময় মামলার ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ আদায় করা হয়। পরবর্তীতে স্থানীয়দের মধ্যস্থতায় সালিশ বৈঠক অনুষ্ঠিত হলে জমি মেপে উভয়পক্ষকে নিজ নিজ অংশ বুঝিয়ে দেওয়া হয় এবং ১৪৪ ধারার রায় তাদের পক্ষে আসে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, একতলা ভবন নির্মাণের পরও প্রতিপক্ষ তাদের ভবনের কার্নিশের জমি ও বাউন্ডারি ওয়াল দখল করে রাখে এবং বারবার বলার পরও তা ছাড়েনি। এছাড়া ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন তিনি, যার সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে বলে দাবি করেন।

লাবনী আক্তারের অভিযোগ, ২০২৬ সালে দ্বিতীয় তলার নির্মাণ কাজ শুরু করার সময় আবারও বাধা দেওয়া হয় এবং আদালতে পুনরায় ১৪৪ (মামলা নং-৭১/২০২৬ নল) ধারার আবেদন করা হয়। তবে আদালত কাগজপত্র পর্যালোচনা করে তাদের পক্ষে রায় দিয়ে মামলা নিষ্পত্তি করে বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, মামলা নিষ্পত্তির পরও প্রতিপক্ষ ও তাদের অনুসারীদের নিয়ে পুনরায় হুমকি প্রদান করছে এবং শাওনের প্রভাব খাটিয়ে জীবননাশের ভয় দেখাচ্ছে।

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, যাতে তারা তাদের সাবকবলা জমিতে নিরাপদে দ্বিতীয় তলার নির্মাণ কাজ সম্পন্ন করতে পারেন এবং কথিত দখল ও হুমকি থেকে মুক্তি পান।

তিনি একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মিলন হোসেন নিয়ামতপুর (নওগাঁ)

নিয়ামতপুরে ছাগল ও ছাগল পালনের উপকরণ বিতরণ

মিলন হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২:০৩ পিএম
নিয়ামতপুরে ছাগল ও ছাগল পালনের উপকরণ বিতরণ

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সুফলভোগীদের মাঝে ছাগল ও ছাগল পালনের উপকরণ বিতরণ করা হয়।
ছাগল বিতরণ ও ছাগল পালনের উপকরণ বিতরণ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ৪৬, নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
সোমবার (১৩ এপ্রিল) সকাল দশটার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এক আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, অফিসার উন চার্জ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতাল জানায়, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মনোন্নয়নের লক্ষ্যে, সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় তালিকাভুক্ত সর্বমোট ৮০০ জনকে মাথাপিছু প্রত্যেককে দুইটি করে ছাগল, ৪টি সিমেন্টের খুঁটি , ৫০ কেজি করে খাদ্য, ৫টি খাঁচা এবং ২টি টিন, ৪টি ম্যাট দেওয়া হয়েছে। আজকে ১৩ এপ্রিল ১শ ৫০জনকে ২টি কওে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
ভেটেনারি সার্জন ডাঃ লেলিন প্রধানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, সদস্য আব্দুল্লাহ আল মামুন।

এমপি দিপু ভূঁইয়ার পক্ষ থেকে

কাঞ্চন পৌরসভার সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কাঞ্চন পৌর মেয়র প্রার্থী সানাউল্লাহ মান্নান সানি

মোমেন প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২:০১ পিএম
কাঞ্চন পৌরসভার সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কাঞ্চন পৌর মেয়র প্রার্থী সানাউল্লাহ মান্নান সানি

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে কাঞ্চন পৌরসভার সকল সর্বস্তরের জনগন কে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাঞ্চন পৌর মেয়র পদপ্রার্থী ও যুবদল নেতা মোঃ সানাউল্লাহ মান্নান সানি।
তিনি আরো বলেন আমার প্রিয় অভিভাবক সংসদ সদস্য জননেতা এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আমাকে দল থেকে সমর্থন করলে অবশ্যই পৌর মেয়র হিসেবে নির্বাচন করব।
তিনি আরো বলেন পহেলা বৈশাখ মানে পিছনের সকল গ্লানি মোছে ফেলে নতুন বছরকে বরণ করা,পহেলা বৈশাখ মানে পান্তা ইলিশ নতুন শাড়ী,পাঞ্জাবি ও দল বেদে সকল বন্ধু-বান্ধব একসাথে মিলে বৈশাখী মেলায় আনন্দ উল্লাসের মেতে ওঠা।
পহেলা বৈশাখ ও বাংলা বর্ষবরণের জমজমাট আয়োজন ঘটে রাজধানীর ঢাকায়।
নববর্ষের প্রথম প্রপাতে রমনা উদ্যান চারপাশের এলাকায় জনশ্রোতে সৃষ্টি হয় জাতীয় বন্ধন।
এবং শোভাযাত্রায় অংশ নেয় সব শ্রেণীর পেশার মানুষ।
পহেলা বৈশাখ কোন একক ধর্ম বা গোষ্ঠী উৎসব নয় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলন উৎসব।
মুসলিম, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ একই সাথে এই দিন উদযাপন করে থাকেন।যা বাঙালি জাতির ঐক্য, সম্প্রীতির এক দৃষ্টান্ত।
তিনি আরো বলেন এই দিনে আমরা সব ভেদাভেদ ভুলে একসাথে দাড়াই সমাজে শান্তি,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় পহেলা বৈশাখ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এবং আশা করি বাংলা নববর্ষ আমাদের সবার জীবনে সুখ,সমৃদ্ধি ও শান্তি বয়ে আনবে। তিনি আরো বলেন আসুন আমরা সবাই পহেলা বৈশাখের আনন্দ,উৎসব এক সাথে উদযাপন করি সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের প্রতি সহমর্মিতার হাত প্রসারিতকরি।

error: Content is protected !!