বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

এম,এম শফিউল আলম

দক্ষিণ বনশ্রীতে নির্মাণাধীন ভবনে মাদক সিন্ডিকেটের আস্তানা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:৪৩ পিএম | 65 বার পড়া হয়েছে
দক্ষিণ বনশ্রীতে নির্মাণাধীন ভবনে মাদক সিন্ডিকেটের আস্তানা

রাজধানীর ঢাকা-৯ আসনের অন্তর্গত দক্ষিণ বনশ্রী কাজীবাড়ি সংলগ্ন ৭৪ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকায় নির্মাণাধীন ভবনগুলোকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের একটি সক্রিয় সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এসব নির্মাণাধীন ভবন রাতে পরিণত হয় মাদক সেবন ও কেনাবেচার নিরাপদ আস্তানায়। বিশেষ করে গভীর রাতে সেখানে চলে মাদক কারবারিদের অবাধ বিচরণ, যা এলাকাবাসীর জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে।
এমন পরিস্থিতিতে গত ১১ এপ্রিল ২০২৬ তারিখে অভিযান পরিচালনা করে খিলগাঁও থানা পুলিশ। অভিযানে একটি নির্মাণাধীন ভবন থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযানের পর নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা নিয়মিত দেশীয় অস্ত্র বহন করত এবং রাতের বেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত।
স্থানীয়দের অভিযোগ, রামপুরা থেকে স্টাফ কোয়ার্টার সংলগ্ন সড়ক এলাকায় রাত দুইটার পর ছিনতাই, মাদক ব্যবসা ও অপহরণের মতো ঘটনা ঘটে থাকে, যার সঙ্গে এই চক্রের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিয়মিত টহল জোরদার এবং নির্মাণাধীন ভবনগুলোতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হয়।
পুলিশ জানায়, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:৩৫ পিএম
সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই যুবকের নাম আলী আজগর সিকদার (২৩)।

‎‎বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

নাসিরুদ্দিন জানান, মঙ্গলবার রাতে সদরঘাট লঞ্চ টার্মিনালের ৯ নম্বর গেটে অভিযুক্ত ব্যক্তিকে জাল নোটসহ আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে কোতোয়ালি থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে জনতার হাতে আটক আলী আজগর সিকদারকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

‎এ সময় ওই যুবকের কাছ থেকে ৪০ লাখ টাকার নোট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে উদ্ধার করা নোটগুলো জাল বলে শনাক্ত করা হয়েছে।

‎পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জেরে পিতাকে হত্যা: ঘাতক ছেলে গ্রেফতার

অন্তর মিয়া ​স্থানীয় প্রতিবেদক, শ্রীমঙ্গল প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:৩২ পিএম
শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জেরে পিতাকে হত্যা: ঘাতক ছেলে গ্রেফতার

 

​ শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নে গাজীপুর গ্রামে পারিবারিক কলহের জেরে ছোট ছেলের ছুরিকাঘাতে আকল মিয়া (৮৮) নামে এক বৃদ্ধ পিতা নিহত হয়েছেন। বাবাকে বাঁচাতে গিয়ে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই শহিদুর মিয়া (৪৫) গুরুতর আহত হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
​ঘটনার মাত্র ৩ ঘণ্টার মাথায় ঘাতক ছেলে মো. মুশফিকুর রহমান মশিককে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।
​আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১:১০ মিনিটের দিকে শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাবা আকল মিয়ার সাথে ছোট ছেলে মশিক মিয়ার কথা কাটাকাটি শুরু হয়। তর্কের একপর্যায়ে মশিক উত্তেজিত হয়ে ধারালো ডেগার দিয়ে তার বাবার পাঁজরের নিচে সজোরে আঘাত করেন।
​এ সময় বড় ভাই শহিদুর মিয়া তার বাবাকে বাঁচাতে এগিয়ে এলে পাষণ্ড মশিক তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।​উদ্ধার ও বর্তমান অবস্থা
​চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক বাবা আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, বড় ভাই শহিদুর মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।​দ্রুত অভিযানে ঘাতক গ্রেফতার
​ঘটনার পরপরই শ্রীমঙ্গল থানা পুলিশ ও র‍্যাব-৯ এর একটি চৌকস দল ঘাতককে ধরতে অভিযানে নামে। প্রযুক্তির সহায়তায় ও স্থানীয় তথ্যের ভিত্তিতে ঘটনার মাত্র ৩ ঘণ্টার মধ্যে কালাপুরের পাহাড়ি এলাকা থেকে ঘাতক মো. মুশফিকুর রহমান মশিককে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাভ ৯ শ্রীমঙ্গল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
​পুলিশের বক্তব্য, “তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত মশিককে আমরা গ্রেফতার করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রানাকে কোন কৌশলে সামলাবে নিউজিল্যান্ড?

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:২৮ পিএম
রানাকে কোন কৌশলে সামলাবে নিউজিল্যান্ড?

পোলা তো নয় যেন আগুনের গোলা—নাহিদ রানার বোলিং দেখে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজের এই গান অনেকের মনে পড়তেই পারে। উচ্চগতির পাশাপাশি লেংথের পরিবর্তন ও নিচের উচ্চতা কাজে লাগিয়ে বাউন্সারে ব্যাটারদের ঘায়েল করতে ওস্তাদ রানা। বাংলাদেশের এই গতিতারকাকে ট্রাম্পকার্ড মনে করেন প্রধান কোচ ফিল সিমন্স।

সবশেষ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে নাহিদ রানা অসামান্য অবদান রেখেছেন। তাঁর আগুনে বোলিংয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছেন পাকিস্তানি ব্যাটাররা। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা। যার মধ্যে প্রথম ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছেন। ক্যারিয়ারসেরা ওয়ানডে বোলিংয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

সিমন্সের মতে রানার মতো পেসার বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘নাহিদ রানার ক্ষেত্রে আমাদের অবশ্যই তার ওয়ার্কলোড এবং অন্যান্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সে আমাদের অন্যতম ট্রাম্প কার্ড এবং তাকে আগলে রাখা আমাদের দায়িত্ব। আমাদের নিশ্চিত করতে হবে যখনই সে মাঠে নামবে, যেন বাংলাদেশের জন্য নিজের সেরাটা দিতে পারে।’

পাকিস্তান সিরিজের পর পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) কাঁপিয়ে এসেছেন রানা। পেশোয়ার জালমির হয়ে ৪ ম্যাচে ৫.৪২ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট। যার মধ্যে এক ম্যাচে ৪ ওভারে ৭ রানে ৩ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। আজ সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টারের কাছে এসেছে নাহিদ রানাকে নিয়ে প্রশ্ন। উত্তরে কিউই কোচ বলেন, ‘শুরুতেই বলতে হয় সে একজন চমৎকার ফাস্ট বোলার। আমার মতে কন্ডিশন তাকে সাহায্য করবে। বাংলাদেশে একজন পেসারকে খেলতে দেখাটা দারুণ ব্যাপার। তার সামর্থ্যকে ছোট করে দেখছি না। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বোলারকে মোকাবিলা করার মতো দক্ষতা অর্জন করা এবং বিভিন্ন কন্ডিশনে খেলতে নিজেদের প্রস্তুত রাখাই আসল কথা।’

পেস আক্রমণে নাহিদ রানার সঙ্গে আছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদরা। বাংলাদেশের পেসারদের প্রশংসায় ভাসিয়ে নিউজিল্যান্ড কোচ ওয়াল্টার বলেন, ‘আমি আগেও বলেছি, তার (রানা) পাশাপাশি আরও কয়েকজন ভালো পেসার আছে। কিন্তু আমাদের জন্য পেসারদের মোকাবিলা করা নতুন কিছু নয়। আমাদেরও পেসার আছে। কিন্তু আবারও বলছি, সবকিছু নির্ভর করে একটা নির্দিষ্ট দিনের ওপর।’

পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ বাংলাদেশ খেলেছে ফ্লাডলাইটের আলোয়। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজও দিবারাত্রির হওয়ার কথা ছিল। কিন্তু বিদ্যুৎ বাঁচাতে সময় পরিবর্তন করা হয়েছে। সকাল ১১টায় শুরু হবে তিনটি ওয়ানডে। ম্যাচের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অনুশীলনও দিনের আলোয় করছে বাংলাদেশ। সিমন্স বলেন, ‘কিছুটা পার্থক্য তো তৈরি করেই (উইকেটের আচরণ)। দিনের বেলা উইকেটে গ্রিপ ভালো পাওয়া যায়। হয়তো কিছুটা ধীরগতির হতে পারে। তবে আমাদের অনুশীলন সেশনগুলো সকালেই হচ্ছে। আমরা সেভাবেই নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

মার্চে পাকিস্তান সিরিজে ১৭৫ রান করে সিরিজসেরা খেলোয়াড় হয়েছিলেন তানজিদ হাসান তামিমও। যার মধ্যে ১৫ মার্চ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে পেয়েছেন সিরিজসেরার পুরস্কারও। তবে উদ্বোধনী জুটিতে তাঁর আরেক সঙ্গী সাইফ হাসান রীতিমতো ব্যর্থ। উদ্বোধনী জুটি বারবার বদলানোর পরও বেশির ভাগ সময়ই দ্রুত জুটি ভেঙে যাচ্ছে। তবে সিমন্স এটা নিয়ে চিন্তিত নন। বাংলাদেশ দলের প্রধান কোচ বলেন, ‘আমার মনে হয় আমরা এখন অনেকটাই থিতু। কারণ, গত কয়েকটা ম্যাচে আমাদের জুটি ভালো ছিল এবং সাইফ প্রস্তুতি ম্যাচেও দেখিয়েছে যে সে ছন্দে ফিরছে। আপাতত তাই উদ্বোধনী জুটি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।’

সাইফ ব্যর্থ হলেও পাকিস্তান সিরিজের দলে থাকা আরেক ওপেনার সৌম্য সরকার তিনটা ম্যাচ কাটিয়েছেন বেঞ্চে বসে। অথচ ঠিক তার আগের সিরিজে (অক্টোবরে ওয়ানডে সিরিজ) সৌম্য দুর্দান্ত খেলেছেন। আর পাকিস্তানের বিপক্ষে তিনটা ওয়ানডে একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। সেই সিরিজের দল নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

error: Content is protected !!