প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

সেনাবাহিনীকে নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

ইউ বি টিভি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে অফিসাররা হাসিনার আদেশ মানেননি, তারা আওয়ামী লীগের পুনর্বাসনে কখনোই আপোষ করবে না বলে আমাদের বিশ্বাস।

সোমবার (২৪ মার্চ) রাত পৌনে দুইটার দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি এ মন্তব্য করেন।

ভিডিওটিতে ৫ আগস্ট পরবর্তী সময়ে সেনা সদস্যদের বিভিন্ন ভূমিকার চিত্র দেখা যায়। এর ক্যাপশনে হাসনাত আরো লিখেন, ‘দেশপ্রেমিক অফিসাররা রাজি হয়নি ছাত্র-জনতার বুকে গুলি চালাতে। আমরা দেশপ্রেমিক সেনাদের ভালোবাসি।’

তিনি লিখেন, ‘যে অফিসাররা হাসিনার আদেশ মানেননি, তারা আওয়ামী লীগের পুনর্বাসনে কখনোই আপোষ করবে না বলেই আমাদের বিশ্বাস।’

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন