প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

আপনজনের আঘাত

আরিফুর রহমান ২১-০৩-২০২৫

যেদিন দেখবে তুমি আর
আগের মতো কথা বলছো না!
সেদিন চোখ বন্ধ করে দেখো
তোমার আপন মানুষেরা তোমাকে;
বিনা দোষে ভেতর থেকে মেরে ফেলেছে।।
যেদিন দেখবে তুমি আর
আগের মতো হাসো না!
সেদিন তোমার অন্তর আত্মাকে,
জিজ্ঞেস করে দেখো-
তোমার আত্মা উত্তর দিয়ে বলবে,
অতি আপনজনেরা তোমাকে;
শ্বাসরুদ্ধ করছে কাছে থেকে।।
যেদিন দেখবে তুমি আর
নিজেকে ভালোবাসতে পারছো না!
সেদিন নিজেই নিজেকে
জিজ্ঞেস করে দেখো-
তোমার মন উত্তর দিয়ে বলবে যে,
যারা একটা সময় তোমার খুব খুঁজ নিতো,
সেই আপজনেরা তোমাকে নয়,
তোমার স্বার্থকে ভালোবেসেছে সুসময়ে।।
যেদিন দেখবে তুমি আর
নিজেকে কারোও মায়ায় বাধতে পারছো না!
সেদিন তোমার কষ্টগুলোকে
জিজ্ঞেস করে দেখো-
কষ্টেরা ভেতর থেকে
চুপি চুপি উত্তর দিয়ে বলবে-
য়ারা তোমাকে আপন করে;
কষ্টে পাথর করেছে!
তারা এখন আর তাদের কোনো সুখে
তোমাকে স্মরণ করে না।।
যেদিন দেখবে তুমি আর
আগের মতো কান্না করতে পারছো না!
সেদিন ওই পাথর চোখকে,
জিজ্ঞেস করে দেখো-
সেদিন দু’চোখ শুকনো কান্না হয়ে
উত্তর দিয়ে বলবে-
যাদের তুমি জীবনের সবকিছু,
ত্যাগ করে আগলে রেখেছো।
তারাই তোমাকে তিলে তিলে
আঘাত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন