প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে মাদক ও গাঁজাসহ গ্রেফতার ৪

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নির্দেশে এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন গলগন্ডা বেড়িবাঁধ এলাকা হতে ৫ জানুয়ারী বিকাল ৫ টায় ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সালাউদ্দিন বাবু (২৫) ও আকরাম হোসেন (২২)কে গ্রেফতার করেছেন।

ডিবি পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারীর সঙ্গে জড়িত আছে।এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

অপর এক অভিযানে এসআই রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে তারাকান্দা থানাধীন গাছতলা বাজারের রাস্তার উপর হতে ২ জানুয়ারি রাত ১০ টায় ০২ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ সাইদ (৪৫) ও সত্য রঞ্জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায় গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারীর
সঙ্গে জড়িত। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে ১টি মাদক মামলা আছে।

উদ্ধারকৃত ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৪ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল ও তারাকান্দা থানায় মামলা দায়ের করে আসামীদেরকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন