শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল,ময়মনসিংহ উত্তর জেলা নবীন দল শাখার নতুন ১৪৯ সদস্য বিশিষ্ট্য আংশিক কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো.হুমায়ুন আহাম্মেদ তাবুকদার ও সাধারন সম্পাদক মো. সোহেল রানার যৌথ স্বাক্ষরিত নবীন দলের দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ উওর জেলা নবীন দলের ১৪৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন তারা।
নবগঠিত নবীনদলের কমিটিতে মো.আশিক আহাম্মেদ কে সভাপতি ও মো.সোহেল রানাকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মো.সালেহ সিদ্দিক (নাসিম) মো. মোজ্জাম্মেল হক প্রচার সম্পাদক,মো.আওয়াল হোসেন (কনু) দপ্তর সম্পাদক সহ ১৪৯ জনকে দিয়ে আংশিক কমিটির প্রকাশ করা হয়।

শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) 