প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

এবারও ফলাফলে এগিয়ে মেয়েরা

ইউ বি টিভি ডেস্ক

অন্য বছরের মতো এবারও এইচএসসি এবং সমমানের পরীক্ষার পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। টানা পাঁচ বছর ধরে ফলাফলে ছেলেদের চেয়ে অসাধারণ ফল করছে মেয়েরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশিত ফলাফলের সারসংক্ষেপ এ তথ্য জানা গেছে।

ঘোষিত ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, এবার ৯টি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পাশের হার ৭৭.৭৮ শতাংশ। এর মধ্যে মেয়েদের মোট পাশের হার ৭৯.৯৫ শতাংশ। আর ছেলেদের মোট পাশের হার ৭৫.৬১ শতাংশ।

অন্যদিকে, এবার মোট এক লাখ ৪৫ হাজার ৯১১ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ৮০ হাজার ৯৩৩ জন এবং ছেলেরা পেয়েছে ৬৪ হাজার ৯৭৮ জন। ছাত্রদের চেয়ে ১৫ হাজার ৯৫৫ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন