প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩

তাড়াশে মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

‎খালিদ হাসান,স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে বর্ণাঢ্য র‌্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখের আনন্দঘন পরিবেশে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজনে অংশগ্রহণ করেন।
‎
‎মঙ্গলবার সকালে তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা রঙিন পোশাক, মুখোশ ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।
‎
‎র‌্যালি শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলা নববর্ষের তাৎপর্য ও বাঙালির ঐতিহ্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।
‎
‎আয়োজকরা জানান, বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন