বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ (পহেলা বৈশাখ) উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্যানেল চেয়ারম্যান রাশিদুল ইসলাম ফকির।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। নতুন এই বছর সকলের জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি ও সমৃদ্ধি—এমনটাই প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও বলেন, নববর্ষ আমাদের জীবনে নতুন উদ্দীপনা নিয়ে আসে এবং পারস্পরিক সহমর্মিতা, মানবতা ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে। অতীতের সব গ্লানি ও দুঃখ ভুলে নতুন প্রত্যাশা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
রাশিদুল ইসলাম ফকির বলেন,
আমি সব সময় নিকরাইল ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। নানা প্রতিকূলতা, জেল-জুলুম ও নির্যাতনের মধ্য দিয়েও জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে ছিলাম। ভবিষ্যতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
তিনি জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী। এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও জনকল্যাণ নিশ্চিত করতে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি আরও বলেন,
“নিকরাইল ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে কাজ করে যেতে চাই।”
সবশেষে তিনি বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নিকরাইল ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষকে শুভেচ্ছা জানিয়ে সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।

খন্দকার আউয়াল ভাসানী, টাঙ্গাইল প্রতিনিধি