প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

পাটগ্রামে আগুনে পুড়ে ছাই আবদুল কাদের এর বাড়ী

নুরুজ্জামান আহমেদ, স্টাফ রিপোর্টার

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দর্জিটারী এলাকার মো: আব্দুল কাদেরের বাড়ী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।এ ঘটনায় গবাদিপশুগুলো মারা যায়,এবং কয়েকজন আহত হয়।স্থানীয়রা জানান,যতদূর সম্ভব ১৩ ই এপ্রিল ২০২৬ রাত ১২:৩০ মিনিটের দিকে কয়েল থেকে হটাৎ করেই আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা পুরো বাড়ীতে ছড়িয়ে পড়ে।মুহূর্তের মধ্যেই বাড়ীর আসবাবপত্র সহ সব কিছু পুড়ে তছনছ হয়ে যায়।আব্দুল কাদের এর পরিবার পুরো নি:স্ব হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভাতে সাহায্য করে,কিন্তুু ততক্ষণে সব পুড়ে ছাই।উপজেলা ফায়ার স্টেশন এর দমকল বাহিনী আসার আগেই পুরো বাড়ীঘর আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। এ প্রসঙ্গে ক্ষতিগ্রস্ত আবদুল কাদের বলেন,আমি নি:স্ব অসহায় হয়ে পড়েছি।আমার থাকার ঘর নেই। স্থানীয় প্রশাসন ও সকলের সহযোগিতা চাই।আমি বাচতে চাই। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জোংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পাশে থাকার আশ্বাস প্রদান করেছেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন