প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

কমল সোনা-রুপার দাম

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

দাম বাড়ানোর এক দিন পরই দাম কমিয়ে নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ধরা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৯ টাকা, যা গতকাল বুধবার ছিল ২ লাখ ৫২ হাজার ৪৮৯ টাকা। অর্থাৎ গতকালের মূল্য থেকে আজ ৪ হাজার ৫১০ টাকা কমেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল‍) সকাল ৯টা ১৫ মিনিটে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে আজ সকাল ১০টা থেকে সারা দেশে সোনা-রুপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুসের তালিকায় আরও দেখা যায়, ২১ ক্যারেট প্রতি ভরি প্রায় ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা এবং ১৮ ক্যারেট প্রতি ভরি প্রায় ২ লাখ ২ হাজার ৮৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার মূল্য প্রতি ভরি প্রায় ১ লাখ ৬৫ হাজার ২৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, রুপার ২২ ক্যারেট প্রতি ভরির দাম ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গতকাল বুধবার ছিল ৫ হাজার ৮৮৫ টাকা। আর ২১ ক্যারেট প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪২৪ টাকা এবং ১৮ ক্যারেট প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া, সনাতন পদ্ধতির রুপার দাম রাখা হয়েছে প্রতি ভরি ৩ হাজার ৪৯৯ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। এ ছাড়া ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন