প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

পাইকগাছায় ৫ যুবক-যুবতী-কে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় আটক

বি.সরকার, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় ৫ যুবক-যুবতীকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আটক করেছে পুলিশ। পরে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানা পুলিশের একটি বিশেষ দল এসআই বিশ্বজিৎ সরকার, সুমন গাইন ও কৃপাসিন্ধু নেতৃত্বে পৌর সদরের হাসপাতাল রোড এলাকায় সাবেক এক নারী কমিশনারের বাড়িতে ৭ এপ্রিল মঙ্গলবার বিকালে অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকেই অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া ও তালা উপজেলা সহ পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে আইনি কারণে তাদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। আটকের পর তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাববীর দপ্তরে হাজির করা হয়। সেখানে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকেই বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও সাজা প্রদান করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, “পৌর এলাকায় এ ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় আমাদের এ অভিযান নিয়মিত চলবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন