প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

নরসিংদী জেলা প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী পরিষদ ঘোষণা সভাপতি এম এ আউয়াল, সাধারণ সম্পাদক সজল

তালাত মাহমুদ, বিশেষ প্রতিনিধি

নরসিংদী জেলা প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী পরিষদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রবিণ সাংবাদিক মহলের পরিচিত মুখ ,এম এ আউয়াল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ও উদ্যমী সাংবাদিক সজল।

সম্প্রতি প্রেসক্লাবের এক সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত পরিষদে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় ঘটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন, যা ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সভাপতি এম এ আউয়াল তার বক্তব্যে বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।” অন্যদিকে সাধারণ সম্পাদক সজল বলেন, “সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বাড়িয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটি শিগগিরই পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রণয়ন করবে এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে।
সাংবাদিক মহলে এ নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করা হয়েছে যে, তাদের নেতৃত্বে নরসিংদীর গণমাধ্যম আরও গতিশীল ও বস্তুনিষ্ঠ হয়ে উঠবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন