প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

জাতীয় যুব সংহতির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, খুলনায় কেক কাটা ও আলোচনা সভা

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি।

জাতীয় পার্টির ভ্যানগার্ড সংগঠন জাতীয় যুব সংহতির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা নগরীর ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম মধু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য এম হাদিউজ্জামান, খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং খুলনা মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট অচিন্ত্য দাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম ফরহাদ হোসেন, খুলনা জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মোহাম্মদ রহমত আলী, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাছিমা খাতুন, খুলনা জেলা জাতীয় যুব সমাজের যুগ্নু সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয় যুব সংহতির সহ-সভাপতি সৌমিত্র দত্ত, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, সোহেল শিকদারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা জাতীয় যুব সংহতির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
পরে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন