স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরামের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় উদ্যোক্তা সম্মেলন ২০২৬, ০৩ এপ্রিল শুক্রবার দুপুরে শুরু হয়ে রাত ০৮.০০ পর্যন্ত আর সি মজুমদার আর্টস অডিটোরিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগ ও সাংবাদিকতায় বিশেষ আবদানের জন্য সিনিয়র মো: মফিদুল ইসলাম সরকার সহ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মামনা স্মারক প্রদান করা হয়েছে। অনুষ্ঠান পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে। একই সাথে জাতীয় সঙ্গীত এবং থিম সং পরিবেশন করার হয়। “নারীর স্বাধীনতাই শক্তি” এই শ্লোগানকে সামনে রেখে মনোমুগ্ধকর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবু তাহের, অ্যাডভোকেট, লেখক, গবেষক, প্রাবন্ধিক, কলামিস্ট, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, সহযোগী সম্পাদক, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা ও সাবেক এজিম (আইন), পূবালী ব্যাংক পিএলসি.; উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল করিম, লেখক ও গবেষক, চেয়ারম্যান, উর্দু বিভাগ, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ গাউছ-উর রহমান, কবি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষা উদ্যোক্তা, সংগঠক ও প্রতিষ্ঠাতা সভাপতি, গাউছ-উর রহমান, আইডিয়াল স্কুল এন্ড কলেজ এস এম গোলাম সারোয়ার, কবি, উদ্যোক্তা, প্রশিক্ষক, সংগঠক ও প্রতিষ্ঠাতা সভাপতি, বনলতা সাহিত্য একাডেমী; ডাঃ সৈয়দা হাবিবা মুস্তারিন, কবি, নারী উদ্যোক্তা, প্রশিক্ষক, আবৃত্তিকার, উপস্থাপক ও সংগঠক; জিন্নাত আরা ইফা, কবি, নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী, প্রশিক্ষক, মোটিভেশনাল কোচ, সংগঠক, মিডিয়া ব্যক্তিত্ব ও স্বত্বাধিকারী, ইনসা কুকিং ব্লগ; জেসমিনা হোসেন জুঁই, লেখক, নারী উদ্যোক্তা, প্রশিক্ষক, সংগঠক ও প্রতিষ্ঠাতা সভাপতি, নকশীকাঁথা ফাউন্ডেশন; সৈয়দা শামীমা সুলতানা, লেখক, নারী উদ্যোক্তা, প্রশিক্ষক, সংগঠক ও স্বত্বাধিকারী, হ্যাপি বুটিক হাউজ এন্ড হ্যান্ডিক্র্যাফট; তাসলিমা আক্তার কনিকা, লেখক, নারী উদ্যোক্তা, সংগঠক, প্রতিষ্ঠাতা ও সিইও, সাকসেস অন্ট্রাপ্রেনিওর অব বাংলাদেশ (এসইবিডি) এবং স্বত্বাধিকারী, শৈল্পিক স্বাদ; মিডিয়া ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস এম দেলোয়ার জাহান, কবি, উদ্যোক্তা, ব্যবসায়ী, সম্পাদক, প্রকাশক, সংগঠক, শতাধিক গ্রন্থের প্রণেতা, প্রধান উপদেষ্টা, স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন জাহানারা রেখা, কবি, শিক্ষক, সংবাদ পাঠক, আবৃত্তিকার, উপস্থাপক ও সংগঠক; তাসনোভা তুশিন, কবি, নারী উদ্যোক্তা, উপস্থাপক ও সংগঠক।

নিজস্ব প্রতিনিধি :