পাবনা সদর থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ তারিকুল ইসলাম।
যোগদানের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, পাবনা সদর থানাকে একটি জনীবান্ধব পুলিশ স্টেশনে পরিণত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য।
মাদক, সন্ত্রাস এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। দায়িত্ব পালনে তিনি স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

মোঃ ওমরফারুক(সানি) স্টাফ রির্পোটার