প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

ঠাকূরগাঁও জেলা পুলিশের উদ্যোগে কনস্টেবল নিয়োগ সম্পর্কিত জন-সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

৩০ মার্চ সোমবার সকাল ১২.০০ টায় পীরগঞ্জ পৌর মিলনায়তনে বাংলাদেশ পুলিশ-ঠাকূরগাঁও জেলা কর্তৃক, ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ–২০২৬ উপলক্ষ্যে, ঠাকূরগাঁও জেলা পুলিশের উদ্যোগে একটি জন-সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকূরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন।
টিআরসি নিয়োগ সংক্রান্ত সঠিক তথ্য জানানো এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় কনস্টেবল পদে (নর নারী) চাকূরী প্রার্থী ও তার অভিভাবক গণ কর্মশালা অংশ গ্রহণ করে। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, পুলিশ নিয়োগ প্রকৃয়া স্বচ্ছতা, দূর্ণীতি, তদবীর, ঘুষ বন্ধ করা হবে, প্রশ্ন ভাস রোধ করা, স্বজনপ্রীতি ঠাই হবে না। পুলিশের সুনাম রক্ষা বদ্ধ পরিকর।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আব্দুল হাই সরকার, অতিরিক্ত পুলিশ সুপার( সার্কেল) শিক্ষানবিশ ইফতেখার, পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম (তদন্ত) সহ প্রমুখ পুলিশ কর্মকর্তা বৃন্দ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন