প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

মুন্সিগঞ্জে জয় হত্যার প্রধান আসামি বেকু হাসান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ উজ্জ্বল বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধের জেরে যুবক জহিরুল ইসলাম জয়কে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি বেকু হাসানকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

র‌্যাব জানায়, গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদারের মাধ্যমে আলোচিত এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নানাখী এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি বেকু হাসান (৪০)কে গ্রেফতার করা হয়।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর ২০২৫ রাত সাড়ে ৮টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জয় (২৬) ওই এলাকার নুর জামান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নুর জামান মিয়ার পরিবারের সঙ্গে বেকু হাসান ও তার সহযোগীদের বিরোধ চলছিল। এর জেরে ঘটনার দিন বেকু হাসানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল জয়ের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা জয়কে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন