প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

‎মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননীর ঘর থেকে  ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে তবে গৃহবধূর  পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবে শশুরবাড়ির লোকেরা  হত্যা করেছে, ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী রুমি বেগম (২৯) এর  সাথে। পুলিশ মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
‎
‎(২৮ মার্চ শনিবার) জানা যায়, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা হালিম মোল্লার বড় ছেলের শিপন মোল্লার সাথে ২০১২ সালে বিবাহ হয় রাজৈরের গোবিন্দপুরের  পরে তাদের বারো চার ও তিন বছরের দুটি মেয়ে ও একটি ছেলে সন্তন হয় তবে তাদের পরিবারে বিভিন্ন সময় পারিবারিক কলহ হতো শশুরবাড়ির লোকদের সাথে এরি জেরে হতে পারে, তবে রুমির পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবেই হত্যার করা হয়েছে।
‎
‎নিহতের বড় বোন  সুমি আক্তার জানান বিয়ের পর থেকেই  ওরা আমার বোনকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক চাপে রাখতো, গতকাল  রাত ১০টার দিকেও  বোনের সাথে কথা হয়েছে, সে কিভাবে আত্নহত্যা করে, ওর শরিরের বিভিন্ন জায়গায় আঘাতের  দাগ রয়েছে।
‎
‎রাজৈর থানার অফিসার ইনচার্জ তদন্ত কুতুবউদ্দিন আহম্মেদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে, নিহতের পরিবার  একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে, পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন