প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

আলোকিত লালমনিরহাট গঠনে অংশীজনদের সাথে মতবিনিময় সভা করলেন দুর্যোগ ও ত্রান ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের মন্ত্রী

চয়ন কুমার রায় লালমনিরহাট

আলোকিত লালমনিরহাট গঠনে অংশীজনদের সাথে মতবিনিময় সভা করলেন লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ও ত্রান ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (২৭ মার্চ)লালমনিরহাট চার্চ অব গড উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে, লালমনিরহাট সদর উপজেলা পরিষদ ও লালমনিরহাট পৌরসভার আয়োজনে,আলোকিত লালমনিরহাট গঠনে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি আলোকিত লালমনিরহাটের রুপকার দুর্যোগ ও ত্রান ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি,মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান একে এম মমিনুল হক, পৌর প্রশাসক রাজিব হাসান,প্যানেল মেয়র কাউন্সিলর আঃ ছালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে আলোকিত লালমনিরহাট গঠনে বিভিন্ন মসজিদ মাদ্রাসার খতিব,শিক্ষক সাংবাদিক,ব্যাবসায়ী,জনপ্রতিনিধি,সামাজিক সংগঠন,এনজিও কর্মী সহ সমাজের বিভিন্ন স্থরের মানুষ তাদের ভাবনা ও পরামর্শ দেন।

আলোকিত লালমনিরহাট গড়ার রুপকার, দুর্যোগ ও ত্রান ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের মন্ত্রী ও লালমনিরহাট সদর আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু তার বক্তব্যে লালমনিরহাট কে মডেল হিসেবে গড়তে তার ভাবনা গুলো তুলে ধরেন।মাদক,জুয়া,ক্যাসিনো বন্ধে পুলিশ প্রশাসন সহ সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন,উচ্চস্বরে মাইক বাজিয়ে মানুষের ব্যাঘাত ঘটানো থেকে বিরত থাকার অনুরোধ জানান, বিভিন্ন মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং গুলোয় এতিম শিশুদের খাবার,বাসস্থান অব্যাবস্থাপনা তুলে ধরেন,মাদ্রসার ছাত্রদের ইসলামি শিক্ষার পাশা পাশি কারিগরি শিক্ষা দেবার কথা বলেন,দেশ গঠনে সকলকে মানবিক হতে বলেন মানুষের সাথে মানবিক আচরন করতে বলেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন