সৌদিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রাজধানী রিয়াদকে এসব হামলায় নিশানা করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এরমধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। বাকি চারটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকা অথবা উপসাগরীয় জলসীমায় গিয়ে পড়েছে
এদিকে হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের প্রতি জারি করা চূড়ান্ত সময়সীমা আরও ১০ দিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে এমন দাবি জানিয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজের এই সিদ্ধান্প্রতের কথা জানান তিনি।

রিমন হোসেন